নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নঘুঁড়ির ইচ্ছেডানায়, সাঁঝপ্রহরের ফিকেডিঙ্গেয় হাতড়ে বেড়াই অতীতস্মৃতির পূর্বকথন।

চিলেকোঠার চঁড়ুই

আমি প্রিয়।ফেসবুকে একটা আইডি ছিল এ নামেই,কিন্তু হঠাৎ করেই নষ্ট হয়ে যায়।একাউন্টটা অনেক পছন্দের ছিল কারন অনেক বেশি ই লিখতাম ওই ওয়ালে,পাঠকবন্ধুও ছিল প্রায় হাজার সাতেকের মতো। একাউন্টটি নতুন করে খোলার প্রবল ইচ্ছে ছিল,কিন্তু ইচ্ছেটা ফিকে হয়ে যায় যখন দেখি অনেকগুলো আইডি ওনামেই খোলা হয়েছে,আগে একটাও ছিলনা।আর আমার সম্পর্কে কিছুই বলার নেই,আমি জাস্ট সাদাসিদে,বদভ্যাসে মোড়ানো,অলস স্বভাবের ইন্ট্রোভার্ট একটা ছেলে যার স্ফপ্নগুলো দিনদিন কর্পুরের মতো হাতের নাগাল থেকে উড়ে যাচ্ছে বাস্তবতার আকাশে।

চিলেকোঠার চঁড়ুই › বিস্তারিত পোস্টঃ

ছেলেটির আত্নকথন্-১

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

প্রচন্ড রাগ হচ্ছে নিজের উপর,খুব রাগ হচ্ছে,এতটা রাগ বুঝি সেদিন ও হয়নি যেদিন শুনলাম গুগলুর সাথে একটা ছেলের সম্পর্ক রয়েছে,বাসায় কেউ না থাকলে ছেলেটা আসে।গুগলু নামটা আমার ই দেয়া,ওই মনের ভিতরেই আরকি চাপা রাখা নাম।কোনদিন ওই নামে মেয়েটাকে ডাকতে পারিনি আর পারবোওনা এটা নিশ্চিৎ।অনেক সময় কিছু ব্যপারের ভবিষ্যৎ ষ্পষ্ট বোঝা যায়,ব্যপারটা অনেকটা সেরকম।সকালবেলা প্রত্যেকদিনের মতো বাইরে থেকে স্মোকিং করে আসার পর দেখি ডায়েরিটা আগের যায়গায় নেই।হয়তো কেউ পড়ে ফেলেছে,ব্যপারটা অনেক বেশি ই বিরক্তির।আমার জীবনে কোন কিছুর উপর ই প্রাইভেসি নেই।মোবাইল,ড্রয়ার,যেকোন সাইটের পাস ওয়ার্ড ও প্রায় সব ফ্রেন্ড ই জানে।এমনকি আমার নিজের আত্নসম্মানবোধের ও কোন প্রাইভেসি নেই।কেউ যদি মিথ্যে কিছু বলে আমার ব্যপারে তবুও কোন প্রত্যুত্তর করিনা।শুধু চোখ বুজে শুনি।অনেকে আমাকে ভেজা বেড়াল বলে আমার চুপচাপ থাকার কারনে,কিন্তু কি করবো আমি সত্যি ওরকম নই।শুধুমাত্র ডায়েরিটাই আমার সব ছিল,সব।ওটা কেউ কখনো পড়বে আমি কল্পনাও করিনি,এমনকি স্বপ্নের ভ্রমেও না।গুগলু টাকে নিয়ে অনেক কিছু লিখা ছিল,বাসার কোন মুরুব্বি টাইপের কেউ যদি বুঝে ওর ব্যপারে সব লিখা, নিশ্চিৎ আমাকে অনেক কথা শুনতে হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

চিলেকোঠার চঁড়ুই বলেছেন: আমি জানি আমার মতো অপদার্থের লিখা প্রথম পাতায় যাবেনা,তবুও ভাগ্যগুনে কেউ যদি পড়েন,আর মনে মনে গালি দিতে থাকেন এইসব কি অখাদ্য কুখাদ্য লিখছি আবার অসমাপ্ত তাদের অবগতির জন্য,আমার কাছে এখন ফাটা ডিসপ্লে ওয়ালা যে ফোনটা রয়েছে সেটা দিয়ে ১০২৪ শব্দের বেশি লিখা যায়না,দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.