| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিলেকোঠার চঁড়ুই
আমি প্রিয়।ফেসবুকে একটা আইডি ছিল এ নামেই,কিন্তু হঠাৎ করেই নষ্ট হয়ে যায়।একাউন্টটা অনেক পছন্দের ছিল কারন অনেক বেশি ই লিখতাম ওই ওয়ালে,পাঠকবন্ধুও ছিল প্রায় হাজার সাতেকের মতো। একাউন্টটি নতুন করে খোলার প্রবল ইচ্ছে ছিল,কিন্তু ইচ্ছেটা ফিকে হয়ে যায় যখন দেখি অনেকগুলো আইডি ওনামেই খোলা হয়েছে,আগে একটাও ছিলনা।আর আমার সম্পর্কে কিছুই বলার নেই,আমি জাস্ট সাদাসিদে,বদভ্যাসে মোড়ানো,অলস স্বভাবের ইন্ট্রোভার্ট একটা ছেলে যার স্ফপ্নগুলো দিনদিন কর্পুরের মতো হাতের নাগাল থেকে উড়ে যাচ্ছে বাস্তবতার আকাশে।
বাড়ি যাওয়ার জন্য হাজারখানেক টাকা নিয়েছিলাম।যেখানে থাকি সেখানে সিগারেটের,ফ্লেক্সিলোডের,স্যালুনের দোকান টোকানে প্রায় হাজার তিনেক টাকার মতো বাকি ছিল।পাচশ টাকা দিয়ে শখ করে একটা বাজি ধরি,জিতে যাই।তারপর জিততে হারতে জিততে জিততে পকেটে ক্যাশ ৪৪০০টাকা হইছিল।এটা বাদে এই কয়েকদিন খাওয়া দাওয়াও মোটামুটি হেব্বি মাপের।একটা দোকানে হাজার খানেক টাকা শোধ দিলাম,ভাবলাম আজকে জিতে সব শোধ দিবো।শালার কপাল একদিনে সব টাকা শেষ।এক রানের জন্য তিনটা পাওয়ার প্লে,,২ আর ৫ রানের জন্য মোট রান সব মিলায় ৫৮০০টাকা হারছি।মানুষ পাবে আরো পনের শ।আসলে বাজির জগৎটা দেখলাম,প্রথমে আশা দেখাবে তারপর নিঃস্ব করে ছাড়ে।এখন বাড়ি যাবো কিভাবে,মানুষের টাকাটা দিবো কিভাবে সেই চিন্তাটা করতেছি।দারুন ঝামেলায় পড়ছি।কানে ধরছি আর বাজি ধরুমনা কোনদিন।ভাই,কেউ বাজি ধইরেননা কোনদিন।
২|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২
টিপু ওয়েভ বলেছেন: সবাই জানে লোভে পাপ , পাপে.......................
আপনি জানেন না......................................
৩|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন: বাজি ধরার কাজটা কিন্তু ঠিক না। এটা একপ্রকারের জুয়া!
৪|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: বাজি ধরা সম্পূর্ণ হারাম, ইসলাম এটাকে কখনই সমর্থ্যন করে না ।
৫|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
শফিউল আলম চৌধূরী বলেছেন: ওকে, বুঝলাম। এখন পুলিশ যদি এই ব্লগে নজর রাখে, আপনি নিজের খুব শিগ্রী জেলখানায় আবিষ্কার করতে পারেন। কারণ আপনাকে একটা রাম প্যাদানী দিলেই খোঁজ পাওয়া যাবে যে আপনি কাদের থেকে সার্ভিস নিয়েছেন; তাদের ধরতে পারলে আর এক রাম প্যাদানী দিলে আরও উপরের খবর বের হবে। যদিও মূল পর্যন্ত যাবে না হয়ত; কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারে। ![]()
৬|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
চিলেকোঠার চঁড়ুই বলেছেন: ভাই,একটা সিগারেট খাওয়ার পয়সা নাই,বাজি ধরবো কই থেকে...আমার অবস্থা খুব খারাপ।
৭|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
চিলেকোঠার চঁড়ুই বলেছেন: ভাই,আমি এখন বুঝতেছি আসলেই ছোটবেলার বইয়ের কথাগুলোই সত্যি।
৮|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এইডা এখন বহুলভাবে ছড়িয়ে পড়ছে। এমনও দেখছি শুধু বাজির জন্য মানুষজন আলাদা করে বসার ব্যবস্থা করে নিছে। তাও আবার এলাকার চায়ের দোকান কেন্দ্র করে। সেখানে টিভি থাকে। প্রতি বলে বলে বাজি হয়। দেশ সেইরকম পর্যায় এগিয়ে যাচ্ছে।
৯|
১০ ই এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: এর নাম ঠেকে শেখা, আবার শিখে ঠকা। বাজি খুবই কম ক্ষেত্রে শেষ পর্যন্ত লাভে পরিণত হয়। বেশিরভাগ অংশগ্রহণকারীদের জীবন শেষ করে দেয়।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
কালনী নদী বলেছেন: বাজি ধরেন , আপনি আবার বাজি ধরবেন ।