| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দানবিক রাক্ষস
অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।
এটাই আমার সর্বোচ্চ,
শেষ সীমানা, অন্তিম গন্তব্য।
সময়ের শ্মশানে নিজের চিতাভস্মে।
ঘৃণ্য সেই পথ ডাকছে আমায়,
সবার অগোচরে পালাই আমি সেথায়।
এই একবার যদি জিতেও যাই,
তবুও সেটাই হবে আমার শেষ।
আমার বিশ্বাস—কিছুই ভালোভাবে শেষ হয় না।
এটাই আমার শেষ অধ্যায়।
দিন-রাত হৃদয় ছিল অশান্ত,
ইচ্ছেগুলো ভেঙে পড়েছিল নিঃশব্দে,
ঠোঁটে জমে ছিল
একটা জমাট বাধা হাসি।
চলতে থাকি আমি একাকী—
হৃদয় থেকে ঝরে পড়ে অশ্রু,
রক্তের মতো প্রবাহিত হয়ে।
দিন-রাত আমি একাই হাঁটি।
শূন্যতার মহাসমূদ্রে একাই ভেসছি আমি।
মাটির নিচে পচে যাওয়া হাড়ের মতো
তোমার সেই গোপন সত্যগুলো,
যেগুলো তুমি বহুদিন
আমার কাছ থেকে আগলে রেখেছিলে।
কিন্তু নীরবতার চেয়েও
রক্তের ওজন ভারী।
ভাঙা শব্দ—
তোমার মুখে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো,
যা কোনো ক্ষতের চেয়েও
আরও গভীর করে কেটে ।
ভাঙা শপথ
আর কখনো আগের রূপে ফিরে আসে না।
আর মিথ্যা—
বিষধর সাপের দংশনের মতো,
নীরবে মারে, ধীরে ধীরে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর মিথ্যা—
বিষধর সাপের দংশনের মতো,
নীরবে মারে, ধীরে ধীরে।
...............................................................
বর্তমান বিশ্বে মিথ্যা একটি শক্তিশালী অস্ত্র
যদি ও একসময় তা ঘৃনায় পর্যবসিত হয় ।
ইউরোপ মিথ্যাবাদী পাগলা ট্রাম্পকে থামাতে চেষ্টা করছে ।