নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

পরম শূন্যতা !

২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৭



গাঁজার ধোঁয়ায় আস্তরণ,
মস্তিষ্কে নিউরনের আত্মহনন,
স্মৃতি , বিস্মৃতি অতঃপর বিলীন,
ক্যানাবিস।

বিষণ্ণ নদী,
দিগন্তে দাঁড়িয়ে এক অশরীরী,
চাঁদটি মলিন,
স্বপ্নের আত্মাহুতি,
ঠোঁটে একটু গাজার টান,
প্রশান্তির মিথ্যে প্রতিশ্রুতি।

কংক্রিটের প্রাসাদে,
স্বৈরাচারী যান্ত্রিকতা,
ভালোবাসার গণকবরে,
ক্রন্দন অশরীরের।
তীব্র ব্যথা বাঁ-পাশে,
চাই একটু গাজার বিভ্রমের আশ্রয়।

অপারগতার স্মারকলিপি,
অশরীরীর রহস্যময় হাতছানি,
মৃত জ্যোৎস্নালয়ে,
স্বর্গের স্পর্শ খুঁজি,
গাজার ধোঁয়ার আড়ালে হারিয়ে,
পরম শূন্যতায় নিজেকে খুজি।

আলিঙ্গনে অশরীরী,
তীব্র যন্ত্রণায় মুক্তির আর্তি,
শেষ প্রাথনায়,
একটুখানি গাজার প্রশান্তি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
....................................................................
ধূসর মেঘের নরম চাদরে ঢেকে যায় চেনা আলো,
মগজের কোষে জমে ওঠে ধীরে অদৃশ্য এক কালো।
একটি টানের ক্ষণিক আবেশে বাস্তবতা হয় ফিঁকে,
অচেনা ছায়ারা হাতছানি দেয় মহাকাশের শূন্যতার দিকে।

সময়ের ঘড়ি থমকে দাঁড়ায়, স্মৃতিরা হারায় পথ,
ধোঁয়ার কুণ্ডলী গ্রাস করে নেয় মনের নীরব রথ।
নিউরনগুলো নিভু নিভু জ্বলে, ইলেকট্রন দেয় সংকেত,
নিজের ভেতরে নিজেই হারিয়ে অস্তিত্ব হয় শ্বেত।

অতীত ও আজ মিশে একাকার, ভবিষ্যৎ শুধু ধোঁয়া,
ঘোরের ভেতরে বাঁচে শুধু এক মায়াবী মরীচিকা ছোঁয়া।
শব্দহীন এ আত্মহননে ফুরিয়ে আসছে প্রাণ,
কুয়াশার জালে বন্দী জীবন, মাল্টিভার্সে বিলীন বর্তমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.