| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁধারের অন্ধ ঢালছে
খুঁজতে গিয়ে চোখের পলক
ভাজ খুলেছে তখনি
মৃত স্বপ্নের ভর নিয়ে
হেঁটে হেঁটে সরুপথ,
কণার দল এগিয়ে
পৌছেছে একটি বিন্দুতে ।
ঘোর সরলরেখা টেনেছে,আমাদের
যত রকম তত্ত্ব সূত্র কৌশল
মিলেছে গোপন গলিতে
সেখানে অপেক্ষায় আছে বিন্দুটি
নক্ষত্রের মাটিকে আঁকড়ে ধরে
এখনও অস্থির ব্যাসার্ধের শেষ পা
ব্যূহ ভেদ করবার জোর প্রস্তুতি
যখন সব আলো নিভে যায়
বিন্দুটি দপ্ করে জ্বলে উঠে ।
রাত-৩.৩৭ মিনিট
২৪-০৯-১৩
হেমসেন লেইন
©somewhere in net ltd.