নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Debashis Phani

I do beleive in myself.

Debashis Phani › বিস্তারিত পোস্টঃ

ভ্রমন তথ্য চাই

১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:০৫

ঈদ এর ছুটিতে ইন্ডিয়া যাবার প্ল্যান করছি। সাথে থাকবে বউ আর ২ বছরের সুপার বিটলা পোলা । বাজেট ৩০ থেকে ৪০ হাজার রুপি। টোটাল সময় - ১০ দিন। ঠাণ্ডা কোথাও যেতে চাই। যারা অভিজ্ঞ টুরিস্ট তাদের কাছ থেকে একটু তথ্য সহায়তা চাই ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

মুদ্রা সংগ্রাহক বলেছেন: দার্জিলিং, কালিমপং, লাভা, লোলেগাঁও, রিশপ ঘুরে আসুন একবারে....তবে আগস্ট মাসে এ এলাকাটা ঘোরা খুব একটা সুবিধাজনক নাও হতে পারে কারণ বৃষ্টি আর পাহাড়ধ্বস.....সে ক্ষেত্রে ভূটান ঘুরে আসতে পারেন...

আর যদি ইন্ডিয়াতে ই কোথাও ঠান্ডা জায়গায় ঘুরতে চান তাইলে শিমলা বা মানালি ঘুরে আসতে পারেন....

যে কোন জায়গা ঘোরার আগে লোনলী প্ল্যানেট এর লে্টেস্ট কপি পড়ে যাওয়া ভাল...আর এখন তো ইন্টারনেট এ প্রচুর তথ্য পাবেন...

২| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

Debashis Phani বলেছেন: ধন্যবাদ আপানাকে। দার্জিলিং, কালিপং এবং ভুটান ঘোরা হয়ে গেছে। সিমলা র মানালি বিবেচনায় আছে। সেক্ষেত্রে বাজেট তা সাপোর্ট করবে কিনা বুঝতে পারছি না ।

৩| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মুদ্রা সংগ্রাহক বলেছেন: যদি শুধু প্রকৃতির কাছাকাছি থাকা উদ্দেশ্য হয় তাহলে লোলেগাঁও, রিশপ ঘুরে আসুন....লাভা একটু ঘিঞ্জি হয়ে গেছে...তবে লোলেগাঁও আর রিশপ এখন্ও চমৎকার রয়েছে। আর এ জায়গাগুলো দার্জিলিং এর মতই বেশ কাছে, খরচও খুব বেশী পড়বে না, শিলিগুড়ি থেকে ৪ ঘন্টার মধ্যেই লাভা/রিশপ/লোলেগাঁও পৌঁছানো যায়। তবে রিশপ এবং লোলেগাঁও ২ জায়গাতেই হোটেল এর সংখ্যা মাত্র হাতে গোনা, সুতরাং যাওয়ার আগে অন্তত এক জায়গার হোটেল বুকিং করে যাওয়াই ভাল...

৪| ১৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

পুংটা বলেছেন: এই টাকায় সিমলা-মানালী হবে না। আপনি যদি মেঘালয় না যেয়ে থাকেন তাহলে গুগলে সার্চ দিন। ঠান্ডা পাবেন.... B-))

সাথে আসামও ঘুরে আসুন। খেয়ে দেয়ে রাজার হালে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.