| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিমলু
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
পুস্তকের পাতাগুলো আজ স্বাধীন
অক্ষরগুলো যেন আজ ভাসমান,
স্মৃতির পাগলা ঘোড়া আজ বাধাহীন
সেই দিনগুলি মনে হয় আজ মূল্যবান।
মনে পড়ে বাবার সাথে প্রথম স্কুলে যাওয়া,
সবুজ মাঠে সবার সাথে জাতীয় গান গাওয়া্
সবুজ মাঠে ঝোপে-ঝাড়ে লুকোচুরি খেলা।
মনে পড়ে ক্লাসে বসে প্রথম নামতা শেখা,
স্যার বললেন বলতো দেখি দুই দুগণা কত?
দুই দুগণা তিন যে হয়, পড়েছি আমি শত!
কান ধরে টানটি মেরে বললেন হতচ্ছরা,
তোকে দিয়ে আর যাই হোক, হবে না যে পড়া!
মনে পড়ে ক্লাস শেষে বাজ়ত ছূটির ঘণ্টা,
বাড়ি যাবো না-খেলব মাঠে চাইত এ মনটা।
কতই না সুন্দর ছিলো সেই সব দিন,
ইচ্ছে করে আবার পড়ি দুই দুগণা তিন!
মন বসে না পড়ার টেবিলে- ঝাপসা সবকিছু,
ঘাসে ঘাসে নীলচে ফড়িং নিচ্ছে আমার পিছু।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: nice!