নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার স্বপ্ন

মানুষগুলো সব ডিমের মতো। বাইরের খোসা শক্ত কিন্তু ভেতরে আছে কুসুম নরম মন।

ডিমলু

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।

ডিমলু › বিস্তারিত পোস্টঃ

আমি উন্মাদ হয়ে যাবো

১৪ ই মে, ২০১৪ রাত ১০:৩৪

গত কিছুদিনে ঘটে যাওয়া আলোচিত কিছু ঘটনার দিকে আবার আলো ফেলে দেখি। দেখা যাক কি পাওয়া যায়!



# শিকদার উইমেন্স কলেজ হাসপাতালের কার্ডিয়াক বিভাগের প্রধান ‪ডাক্তার‬ সফিউল আজম এক সাংবাদিককে ডেকে নিয়ে ধোলাই দিয়েছেন!



# নোয়াখালীতে হরতাল অবরোধের সময় নাশকতার অভিযোগে অভিযুক্ত ‪সাংবাদিক‬ জাহাঙ্গীর গ্রেপ্তার!



# কল ডিটেইল রেকর্ডে (সিডিআর) নানা কারসাজির প্রয়োগের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লোপাটের অভিযোগ বিটিসিএল ‪‎প্রকৌশলীদের‬ বিরুদ্ধে!



# কুষ্টিয়ার বাড়াদি গ্রামের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের ‪শিক্ষক‬ পান্না মাস্টার বাসায় টিউশনির নাম করে দেড় শতাধিক ছাত্রীকে তার লালসার শিকার বানিয়েছেন!



# নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় ‪আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর‬ জড়িত থাকার অভিযোগ!



# টাকার খেলায় মত্ত হয়ে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রমানিত হয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট ‪খেলোয়াড়‬ আশরাফুল!



# ‪বন্ধুদের‬ ক্রিকেট স্টাম্প, লাঠি ও রডের আঘাতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ‪#‎ছাত্র‬ সাদ ইবনে মোমতাজের মৃত্যু!



# বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের ব্যাক্তি ও সংগঠনকে দেয়া সম্মাননা-স্বর্ণের ক্রেস্টে সোনা কেলেঙ্কারীর অভিযোগের তীর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী‬ এ বি তাজুল ইসলামের দিকে!



মোটাদাগে লিখলে যা পাওয়া যায় তা হল ডাক্তার আহত রুগীকে সুস্থ না করে সুস্থ মানুষকে আহত করছেন, সাংবাদিক নাশকতার খবর সংগ্রহ না করে নিজেই নাশকতা সৃষ্টি করছেন, প্রকৌশলী কৌশল খাটিয়ে নিজের জায়গায় কাজ না করে কৌশল খাটিয়ে টাকা মেরে দিচ্ছেন, শিক্ষক নৈতিকতার শিক্ষা না দিয়ে নিজেই নৈতিক অবক্ষয়ের শিকার হচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনী মানুষের জীবন না বাঁচিয়ে মানুষের জীবন নিয়ে নিচ্ছেন, খেলোয়াড়েরা বল দিয়ে না খেলে টাকা নিয়ে খেলছেন, মুক্তিযুদ্ধের সম্মাননা জানাতে গিয়ে একজন মুক্তিযোদ্ধা নিজেই সোনা মেরে নিজের দেশের সম্মান খেয়ে নিচ্ছেন!!!



জাতির কাছে আমার প্রশ্ন- আমরা কি কোন মুক্ত সুস্থ সমাজে বাস করছি না কোন পাগলা গারদে? আমি উন্মাদ হয়ে যাবো!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:২২

একজন ঘূণপোকা বলেছেন:
আসলেই উন্মাদ হওয়া ছাড়া উপায় নাই

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৫

ডিমলু বলেছেন: এভাবে চলতে থাকলে তো বিপদ!

২| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:১৬

বাংলার নেতা বলেছেন: বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, নৈতিক, চারিত্রিক, ধর্মীয় অবক্ষয় শুরু হয়েছে! কারণ মানুষের মাঝে নৈতিক শিক্ষা নাই! পাগল হবারই কথা!

১৫ ই মে, ২০১৪ সকাল ১১:৪৭

ডিমলু বলেছেন: জানি না নিজের উন্মাদনা ঠিকমতো প্রকাশ করতে পেরেছি কিনা! তবে এসব দেখে আসলেই মনটা ভালো নেই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.