নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার স্বপ্ন

মানুষগুলো সব ডিমের মতো। বাইরের খোসা শক্ত কিন্তু ভেতরে আছে কুসুম নরম মন।

ডিমলু

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।

ডিমলু › বিস্তারিত পোস্টঃ

মামা ডাকের অপব্যাবহার

২৮ শে মে, ২০১৪ রাত ১০:৪০

রাফির আজ সকালে ক্লাস। অ্যালার্ম দিয়েও ঘুম থেকে সময়মত জাগনা পায় নাই। বাসা থেকে ভার্সিটি হেঁটেই যাওয়া যায় কিন্তু আজ সময় নাই। তাই বাধ্য হয়ে রিক্সায় যেতে হবে তাকে। বাসা থেকে বের হতে হতেই একটা রিক্সা পেয়ে গেলো। রিক্সা চালক তার রিক্সার চাকার কি যেন ঠিক করছেন। রিক্সা চালকের বয়স পঞ্চাশের উপরে হবে। গালভর্তি দাড়ি। কাঁচাপাকা দাড়ি!

রাফিঃ এই মামা, যাবা? (!)

কিন্তু রিক্সা চালক তার রিক্সা মেরামত করতে সময় লাগবে বলে জানালেন। কিন্তু বলতে না বলতেই রাফি আরেকটা রিক্সা পেয়েই উঠে পড়ল।

কিছুক্ষণ পরের দৃশ্যপট। এবার রাফির বাবা বাসা থেকে বের হয়েছেন অফিসে যাবার জন্য। তিনিও মেরামতরত সেই রিক্সা চালককেই প্রথমে পেলেন।

রাফির বাবাঃ এই মামা, যাবা?

বাপেরও মামা, ব্যাটারও মামা! এইডা কিছু হল!

এখানে ব্যাপারটা হল সব রিক্সাচালককে কেন মামাই ডাকতে হবে? পৃথিবীতে কি মামা ছাড়া আর কোন ডাক নাই? চাচা,খালু,দাদু,নানু আরও কত ডাকই তো আছে! সেইসব ডাক কি দোষ করল? নানার মতো দেখতে হলে তো আমরা নানা বলেও সম্বোধন করতে পারি। চাচার মতো মনে হলে তো আমরা চাচা বলেও সম্বোধন করতে পারি।

নাকি মামা ডাকটা তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যাবহার করছি আমরা? ইদানিং দেখি কারও ড্রেস আপ খারাপ হলে বা কাওকে তুচ্ছ তাচ্ছিল্য করতে বলি যে তোরে মামার মতো দেখা যায়!! আমরা তো তাহলে মামা ডাকটাকে সীমাবদ্ধ করে ফেলেছি! এই অবস্থা চলতে থাকলে তো কয়েকদিন পর আপন মামাকে মামা বলে ডাকলেও মাইন্ড করবে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ রাত ১০:৫৫

নাইমুল ইসলাম বলেছেন: সহমত

২৯ শে মে, ২০১৪ রাত ১:৫০

ডিমলু বলেছেন: ধন্যবাদ। চলুন আজ থেকেই এই নিয়মের পরিবর্তন ঘটায়

২| ২৯ শে মে, ২০১৪ সকাল ৯:০২

আজীব ০০৭ বলেছেন: +++

৩| ২৯ শে মে, ২০১৪ সকাল ৯:৪৭

ডিমলু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.