| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিমলু
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।
শ্রমিক বাবার ঘরে জন্ম নেয়াটাই সম্ভবত এই শিশুটির পাপ! আজন্ম পাপ। হ্যাঁ! পাপ ছাড়া আমার মাথায় আর কোন শব্দ আসছে না! নাহলে মাত্র ৩ লাখ টাকার জন্য কেন এই শিশুটিকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে?কেন ফোটার আগেই একটি ফুলের কুঁড়ি নষ্ট হবে?
মুরশালীন আক্তার ঐশী। আদরের #ঐশীমনি! ঐশীমনি ছোট্ট হৃদয়ে ছিদ্র ধরা পড়েছে! মরণছিদ্র ( ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট)!! ডাক্তার বলেছেন ন্যাশনাল হার্ট ফান্ডেশনে দ্রুত অপারেশন করাতে হবে। ডাক্তার সময়ও বেঁধে দিয়েছেন। তারপর হয়তো পৃথিবী থেকে একটা জীবনপ্রদীপ নিভে যাবে!! বেঁচেও যেতে পারে যদি এই ৩ লাখ টাকা সংগ্রহ করা যায়।
সমাজে কিছু ঐশীর জন্ম হয় উচ্ছিষ্ট টাকা দিয়ে নষ্টামি করার জন্য আর কিছু ঐশীর জন্ম হয় টাকার অভাবে ধুঁকে ধুঁকে মরার জন্য! ডাক্তার অপারেশনের আগে যে ঔষধগুলো খেতে বলেছেন তা কেনারও টাকা নাই এই হতভাগিনীর হতভাগ্য বাবার!!
যে বয়সের শিশুদের চোখে হরেক রঙের খেলনাসামগ্রীর স্বপ্ন থাকে সেই বয়সের ঐশীকে দেখতে হচ্ছে বেঁচে থাকার নির্মম স্বপ্ন। মাত্র ৩ লাখ টাকার জন্য!! ঐশীমনি হাতে মেহেদী লাগিয়েছে শখ করে। ওর হাতের মেহেদী মুছে যাবার আগেই হয়তো ওর জীবনের আলো নিভে যেতে পারে যদি এই ৩ লাখ টাকা ম্যানেজ করা না যায়!
ওর ছোট্ট বুকের কম্পন বন্ধ হবার আগেই কি আমরা এমন কিছু করতে পারি না যাতে ঐশীমনি আবার হাতে মেহেদী লাগাতে পারে! খেলতে পারে। স্কুলে যেতে পারে। পারি না?
মাত্র ৩ লাখ টাকা! একজন স্টুডেন্টের পক্ষে ১০০ টাকা, একজন চাকুরীজীবীর কাছে ৫০০ টাকা বা কোন বিজনেসম্যানের কাছে ১০০০ টাকা একটা জীবন বাঁচানোর জন্য কি খুব বেশি হয়ে যাবে? সবাই একসাথে হাত বাড়ালে কয়েকদিনের মধ্যেই এই টাকা উঠিয়ে ফেলা সম্ভব। সময় যে খুব কম
আর যদি কিছু দিতে নাই পারেন তাহলে অন্তত ঐশীমনির জন্য দু'য়া রাখবেন!
ডিবিবিএল- 017228837102
বি ক্যাশ- 01722883710
প্রয়োজনে যোগাযোগ করুন- 01722883710 (হিমেল)
এছাড়া ঐশীমনির জন্য টাকা পাঠাতে পারেন ব্যাংক একাউন্টের মাধ্যমেও-
হিসাব নং-MSA-35205,
মুরশালীন আক্তার ঐশী
ইসলামী ব্যাংক, আলুপট্টী শাখা, রাজশাহী।
১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
ডিমলু বলেছেন: স্টিকি কীভাবে করা যায়? প্লিজ সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সহযোগীতা করুন।
২|
১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০
আমিনুর রহমান বলেছেন:
একটা ইভেন্ট খুলতে পারেন। আর মেয়েটার মেডিকেল রিপোর্টগুলো আপডেট করে দিলে ভালো হতো।
১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩
ডিমলু বলেছেন: টাকাটা কিন্তু খুব বেশি না। তাই আর ইভেন্ট খুলি নি। আর আজকাল ইভেন্টগুলোর কারনে মানুষজন বিরক্ত হচ্ছে।
আর ভালো কথা বলেছেন। অর মেডিক্যাল রিপোর্টগুলো যত তাড়াতাড়ি পারি আপডেট করে দিব।
আর আপনারাও যদি ওকে নিয়ে লিখতেন তাহলে মনে হয় দ্রুত সবাই জানতে পারত। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:১১
সকাল হাসান বলেছেন: পোষ্টটা স্টিকি করলে ভাল হত! সবার চোখের সামনে পড়লে সাহায্য করতে পারত!