| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরন্ত
আমি ওমর শরীফ পল্লব। ব্লগিং শুরু করি প্রায় এক যুগ আগে। এখনো লেখালেখিটাই ভালো লাগে। এছাড়া ভালো লাগে বন্ধুদের নিয়ে মজা করতে, ঘোরাঘুরি করতে, নানা ধরনের বিষয় পড়তে।
গত শতাব্দীর শুরুর দিকের বাংলা ভাষার বিখ্যাত একজন কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ হচ্ছেন ইসমাইল হোসেন সিরাজী। নবজাগরণ ও দেশ মাতৃকার স্বাধীনতা অর্জন ছিল তার জীবনের লক্ষ্য। জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ সালের ১৩ জুলাই সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
ইসমাইল হোসেন সিরাজীর পড়াশোনা শুরু হয় গ্রামের পাঠশালায়। এরপর তিনি সিরাজগঞ্জের স্থানীয় জ্ঞানদায়িনী মধ্য ইংরেজি স্কুল ও সিরাজগঞ্জ বিএল হাই স্কুলে পড়াশোনা করেন। দারিদ্র্যের কারণে তিনি বেশিদূর পড়াশোনা করতে না পারলেও নিজের চেষ্টায় সাহিত্য, ইতিহাস, ধর্ম নীতি, সমাজ নীতি ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন।
ইসমাইল হোসেন সিরাজী বিশ শতকের শুরুতে কংগ্রেসে যোগ দেন এবং বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের একজন শীর্ষ নেতা হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯০৫ থেকে ১৯১১ সালের বঙ্গ-ভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
বিশ শতকের গোড়ার দিকে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু না বাংলা হবে-এ বিতর্কে তিনি বাংলার পক্ষে বলিষ্ঠ মতামত প্রকাশ করেন।
বলকান যুদ্ধে টার্কিকে সাহায্য করার জন্য ইনডিয়া থেকে ১৯১২ সালে যে মেডিকাল মিশন পাঠানো হয় তিনি ছিলেন তার সদস্য। সেখানে আহত সৈনিকদের সেবায় আত্মনিয়োগ করার কারণে টার্কির সুলতান তাকে গাজি উপাধি দেন।
খিলাফত ও অসহযোগ আন্দোলনে (১৯১৯-১৯২৩) তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে স্বরাজ্য দল গঠিত হলে তাতে তিনি যোগ দেন। রাজনৈতিক সাহিত্যকর্ম ও জ্বালাময়ী বক্তৃতা দেয়ার কারণে তিনি কয়েকবার কারারুদ্ধ হন।
তিনি সংস্কৃত অনুসরণ করে ক্লাসিকাল ভাষায় সাহিত্য চর্চা করতেন। তার গদ্য রচনাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ও কবিতায় মাইকেল মধুসূদন দত্তের প্রভাব পাওয়া যায়। তিনি মাসিক নূর (১৯১৯), সাপ্তাহিক সুলতান (১৯২৩) ইত্যাদি পত্রিকা সম্পাদনা করেন।
তার কয়েকটি উল্লেখযোগ্য কবিতার বই হচ্ছে অনল প্রবাহ, উচ্ছ্বাস, উদ্বোধন, নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য, সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি ইত্যাদি। উপন্যাসের মধ্যে তারা-বাঈ, রায়নন্দিনী, নূরউদ্দিন, ফিরোজা বেগম ইত্যাদি উল্লেখযোগ্য। প্রবন্ধের মধ্যে স্বজাতি প্রেম, আদব কায়দা শিক্ষা, স্পেনীয় মুসলমান সভ্যতা, সুচিন্তা, মহানগরী কর্ডোভা, তুর্কী নারী জীবন এবং ভ্রমণ কাহিনীর মধ্যে তুরস্ক ভ্রমণ উল্লেখযোগ্য।
১৯৩১ সালের ১৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। আজকে তাঁর মৃত্যুবার্ষিকীতে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ: ইসমাইল হোসেন সিরাজীর প্রতি শ্রদ্ধা জানাই
(ছবি: উইকিপিডিয়া)
২|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৮
দেবিকা সাথী বলেছেন: হুম।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩২
দূরন্ত বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
৩|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৮
একরামুল হক শামীম বলেছেন: এই লেখাটা আগে পড়ছি মনে হচ্ছে ![]()
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৬
দূরন্ত বলেছেন: ব্যাপারটা এভাবে ফাঁস করে দিলেন ......
ঠিকই ধরেছেন। এটা আমার পুরনো লেখা থেকে চুরি করা।
৪|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
রন্টি চৌধুরী বলেছেন: পড়লাম।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৩
দূরন্ত বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো আছেন নিশ্চয়ই?
৫|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৬
রন্টি চৌধুরী বলেছেন: আমি ভাল। আপনি কেমন?
ভাবী ভাল আছেন?
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৩৮
দূরন্ত বলেছেন: জ্বী ভাল।
ভাবীও ভালই আছেন মনে হয় (আমার সাথে এখনো পরিচয় হয়নিতো তাই সঠিক খবর বলতে পারছি না....
)
আমার ভাবী ভালো আছেতো?
৬|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৩
আসিফ আহমেদ বলেছেন: ঠিকই ধরেছেন। এটা আমার পুরনো লেখা থেকে চুরি করা।
![]()
রন্টি চৌধুরী বলেছেন: আমি ভাল। আপনি কেমন?
ভাবী ভাল আছেন?
ঘটনা কি??????
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫০
দূরন্ত বলেছেন: ঘটনা হইলো যে রন্টি ভাইয়ের অতীত কীতিকলাপ কিছুটা ফাঁস হয়ে যাওয়ায় তিনি আমার উপর ব্যাপক রেগে আছেন। এ কারণে আমার ফুলের মতো চরিত্রের উপর কলংক লেপন করিবার চেষ্টা করতেছেন....
রন্টি ভাইয়ের কার্যকলাপের নমুনা দেখুন......
Click This Link
৭|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৮
কঁাকন বলেছেন: বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনীতিবিদ: ইসমাইল হোসেন সিরাজীর প্রতি শ্রদ্ধা জানাই
ওনার লিখার কোনো লিনক দেতে পারেন?
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫২
দূরন্ত বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এ মুহূর্তে আমার কাছে নাই।
কারো জানা থাকলে লিংক দেওয়ার অনুরোধ রইলো।
ভালো থাকবেন। শুভেচ্ছা...
৮|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫২
রেটিং বলেছেন: আমিও শ্রদ্ধা জানাচ্ছি।
ভালো লাগল বেশ ।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৪
দূরন্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
দিনকাল কেমন চলছে? ভালো নিশ্চয়ই? ![]()
শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।
৯|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:০০
রাশেদ বলেছেন: ভালো লাগলো।
ধন্যবাদ শেয়ারের জন্য।
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৮:০৬
দূরন্ত বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
(ঘুম ধর্ছে
ঘুমাইতে গেলাম.....
ঠা ঠা..
)
১০|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৫৫
সুপ্ত সবুজ বলেছেন: ভাল লেখা। তবে বেশি ছোট হয়ে গেছে। আরেকটু বড় হলে ভাল হতো।
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৮
দূরন্ত বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বড় লেখা আপনিও পড়বেন কিনা সন্দেহ
। আচ্ছা, পরের লেখাগুলো বড় করার চেষ্টা করবো।
ভালো থাকবেন।
১১|
১৭ ই জুলাই, ২০০৮ দুপুর ২:০২
আহসান হাবিব শিমুল বলেছেন: একটি অপ্রয়োজনীয় তথ্য।আপনি লিখেছেন তাঁর লেখায় বঙ্কিমচন্দ্রের প্রভাব আছে,তাই লিখলাম।
বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস "দুর্গেশ-নন্দীনি" যেখানে এক হিন্দু রাজপুত্র মুসলিমদের পরাজিত করে এবং এক মুসলিম রাজকন্যাকে জয় করে।
এর প্রতিবাদে ইসমাইল হোসেন সিরাজী লিখেন "রায়-নন্দিনী" যেখানে চরিত্রগুলো বিপরীতক্রমে মুসলিম-হিন্দু।
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৮
দূরন্ত বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।
১২|
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩৪
আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ লেখা।
পুরানো লেখা আবার দেয়ায় - দিলাম। ![]()
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩
দূরন্ত বলেছেন: আপনার মাইনাসটা খুজে পাওয়া যাচ্ছে না
![]()
লেখাটা ব্লগে কিন্তু এবারই প্রথম দেয়া। আর আগে যাদের জন্য লিখেছিলাম তারা ছাপানোর পরও কোনো টাকা-পয়সা দেয়নি। কাজেই বুঝতেই পারছেন....
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা....
১৩|
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৪
হরিসূধন বলেছেন:
ইসমাইল হোসেন সিরাজীর প্রতি শ্রদ্ধা জানাই।
১৭ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫৩
দূরন্ত বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা। ভালো থাকবেন। শুভেচ্ছা.....
১৪|
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: ২য় বার দেওয়ার জন্য ধন্যবাদ...........।
আমার পড়া হলো ।
ভালো লাগলো। ইসমাইল হোসেন সিরাজীর প্রতি শ্রদ্ধা রইলো।
আপনি কেমন আছেন?
ভালো থাকুন সে কামনা করি..........।
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৬
দূরন্ত বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সোমবারে তিনটা বড় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এজন্য কিছুটা ব্যস্ত। তারপর সামার ভ্যাকেশন। শান্তি!! এজন্য বেশ কিছু প্ল্যান করছি।
আশা করছি বেশ কিছু সুন্দর ছবি তুলতে পারবো। ব্লগের জন্য নতুন কিছু লেখার পরিকল্পনা করেছি।
সামার ভ্যাকেশনের জন্য নিয়োগকর্তাকে বলে রেখেছি ফুল টাইম কাজ দেবার কথা। এছাড়াও নতুন কয়েক জায়গায় সিভি পাঠালাম। আরো কাজের জন্য কয়েকটা জব এজেন্সিতে যোগাযোগ করছি। আর উইকএন্ডের চাকরিটাও চলছে।
সব মিলিয়ে ভালোই আছি....
আপনার কি অবস্থা?
শুভেচ্ছা রইলো.....
১৫|
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৪৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি জব ও সংসার এই দুই নিয়ে ভালো আছি। আপাতত কোন ক্লাস নেই। সামনের সেপ্টম্বর থেকে শুরু হবে. ক্লাস।
হয়ত তখন ব্লগে আসার অতোটা সময় পাবো না।
সামার ভ্যাকেশন ভালো ভাবে এনজয় করুন...........বরফের দেশের মানুষ কিনা!
আমাদের এখানে সারাবছর সামার............এতটা ফিল হয় না।
স্টুডেন্টরা এখানেও সামারে জব করে।
ভালো লাগলো
ভালো থাকুন।
১৮ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৯
দূরন্ত বলেছেন: বরফের দেশ হাহা....। বরফ বেশি পড়ে না, কিন্তু ঠাণ্ডাও যায়না। সামার আসবে মনে করে কিছুদিন আগে আমি একটা ফ্যান কিনে এনেছি। কিন্তু গরম আর পড়ে না। এখনও রাতে লেপ গায়ে দেওয়া লাগে। এতোদিনে যখন ফ্যান দরকার হয়নি আর দরকার হবেনা বলেই মনে হচ্ছে। ফ্যান কেনার টাকাটাই নষ্ট হলো।
আপনার ওখানেওতো ঠাণ্ডা থাকার কথা।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬|
১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪২
রন্টি চৌধুরী বলেছেন: ভাইজান। আপনাদের এখানে তো গরম তাও ভালই পড়ে। কিন্তু আমাদের এখানে এবার সামারের খোজই নাই। বৃষ্টি টিষ্টি পড়ে একশেষ। তাপমাত্রা সর্বোচ্চ ১৭ তে গিয়েছিল একদিন। এই হল সামারের নমুনা।
১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৪৭
দূরন্ত বলেছেন: হা হা.... আমি এখনো লেপের ভেতর। তাপমাত্রা যদিও আমার রুমে ২১ ডিগ্রি। কিন্তু অনেকদিনের অভ্যাস তো....
এখানে দেখি সারা বছর ধরেই বৃষ্টি হয়।
আপনার নতুন লেখা কই?
১৭|
১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৬
রন্টি চৌধুরী বলেছেন: বর্তমানটাই তো এখনও পুরনো হল না। সেদিন মাত্র দিলাম।
নতুন আসবে কাল পরশু।
এখন খালি বাসায় আসলাম ![]()
১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২০
দূরন্ত বলেছেন: ভাল ভাল। তাড়াতাড়ি দিয়ে দেন।
আমিও মাত্র বাসায় আসলাম। এখন ঘুমাবো....
১৮|
১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২৮
তামিম ইরফান বলেছেন: অনেক কিছু jante parlam........english astese ken![]()
.
dhnnobad.![]()
![]()
১৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৩৯
দূরন্ত বলেছেন:
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৯|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩৭
রন্টি চৌধুরী বলেছেন: বাসায় আসলেন মানে?
এতরাতে কই ছিলেন ![]()
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৫৮
দূরন্ত বলেছেন: আপনি যেখানে ছিলেন.....
২০|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১২
রন্টি চৌধুরী বলেছেন: হাহ হা....![]()
আপ্যায়িত হলেন কি দিয়ে?
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:২১
দূরন্ত বলেছেন: মধুর বাণী দ্বারা আপ্যায়িত হয়েছি।
(অবশ্য সঙ্গে কিছু পাউন্ডও দিয়েছে
)
আপনি?
২১|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪৮
রন্টি চৌধুরী বলেছেন: আমারটা ওইরকম ছিল না ![]()
ফ্রাইডে নাইট...পার্টি...অনেকদিন পরে আবার একবার ![]()
আমরা ১৩/১৪ জন ছিলাম। মজাই লেগেছে। পুরা ক্লাব আমাদের দখলে ছিল। আমাদের গ্রুপে মেয়েদের আধিক্যও ছিল
সো সবার দৃষ্টিও ছিল ![]()
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫১
দূরন্ত বলেছেন: ফ্রাইডে নাইট পার্টি?
বুঝতে পারছি, হেভি মজা করেছেন...
ভাল ভাল।
২২|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫৪
রন্টি চৌধুরী বলেছেন: আমি আর কি মজা করব কন?
কোনবারই যাই না। একটা বদনামের মত হয়ে যায়। তাই ছমাসে একদুবার যাই। তাও যদি আশে পাশে কোন বাঙালী থাকত তবে একটা বোকা সঙ্গী পেতাম, তাও নাই
কি করি আর...আর নাচানাচি তো আমি ভাল পারি না।
সালসা শিখতে হবে ভাবতেছি...![]()
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৮
দূরন্ত বলেছেন: বার্মিংহামে এসে পড়েন। এখানে বাঙালীর কোনো অভাবই নাই.....
তবে সমস্যা একটাই, এখানে বেকারত্বের হার নাকি বৃটেনের মধ্যে সবচেয়ে বেশি (অবশ্য আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না)।
সালসা কি জিনিস? খায় না মাথায় দেয়?
২৩|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৫৬
নাফে মোহাম্মদ এনাম বলেছেন: হুমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম.................
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৯
দূরন্ত বলেছেন: এতো রাতে ভয় দেখাইতেছেন?
![]()
২৪|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক আগে ইসমাইল হোসেন সিরাজীর কথা পড়েছিলাম...........
ভালো লাগলো।
খবর কি দুরন্ত ডলফিন?
শুভেচ্ছা থাকলো।
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৩
দূরন্ত বলেছেন: পড়ার জন্য আর ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
কোনো রকমে ব্যস্ত দিনকাল চলছে ![]()
তবে আগামী সপ্তাহ থেকে অনেকটা ফ্রি হয়ে যাবো মনে হচ্ছে...। সামার ভ্যাকেশন শুরু হচ্ছে। ব্লগের জন্য কিছু লিখবো বলেও পরিকল্পনা করেছি।
ভালো থাকবেন।
শুভেচ্ছা...
২৫|
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১০
রন্টি চৌধুরী বলেছেন: http://en.wikipedia.org/wiki/Salsa_(dance)
২০ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১৯
দূরন্ত বলেছেন: উইকিপিডিয়াতে পেলাম ... danced in groups of couples, with frequent exchanges of partner ............
হা হা শিখেন শিখেন। অভিজ্ঞতাও শেয়ার করতে হবে কিন্তু...
(ইয়ে মানে... আমারও শেখার দরকার ছিল। কিন্তু....
)
২৬|
২১ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১৫
রেটিং বলেছেন: এক জিনিষ দইয়া আর কয় বছর চলবে ?
এসাইন্মেন্ট শেষ হই নাই ![]()
২১ শে জুলাই, ২০০৮ সকাল ৭:৩০
দূরন্ত বলেছেন:
![]()
না বস। অ্যাসাইনমেন্ট এখনো শেষ হয়নি। কালকে তিনটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এর মধ্যে দুইটা হয়ে গেছে। আরেকটা করার জন্য ব্যাপক সমস্যায় আছি।
ইন্টারনেটের সাইটগুলো থেকে তথ্য দিচ্ছেনা। রেজিস্ট্রেশনের জন্য টাকা চায়। ইউনিভার্সিটির লাইব্রেরিতে আমার প্রবেশ নিষিদ্ধ। টিউশন ফি বাকি পড়েছে।
ভালো বই নাই। জার্নাল পাচ্ছিনা। সময়ও হাতে নাই। এইজন্য রাত জেগে মাথার চুল ছিড়তেছি.....
(ভয় পেয়েন না আবার
, ১-২ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করছি....)
২৭|
২২ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪০
সাইফুর বলেছেন: কেমন আছেন ভাই?
২২ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৮
দূরন্ত বলেছেন: এইতো চলছে ভাই।
আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২১
দূরন্ত বলেছেন: কোনো তথ্যগত ভুল হয়ে থাকলে তা ধরিয়ে দেওয়ার অনুরোধ রইলো।