নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই ।

শিক্ষানবিশ । প্রতিনিয়ত শিখেই চলেছি.......

ইখতিয়ার শাকিল

শিক্ষানবিশ । প্রতিনিয়ত শিখেই চলেছি ।

ইখতিয়ার শাকিল › বিস্তারিত পোস্টঃ

ক্যান্সার সমাচার ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

এবারের বিশ্ব ক্যান্সার দিবসের লক্ষ্য এবং উদ্দশ্য ছিল, ক্যান্সার মুক্ত মানব জীবন। কিন্তু আমাদের জীবনে বরং বলা চলে আমাদের সমাজে এই ক্যান্সারের প্রকোপ এবং প্রসার এত বেশি যে তা নিরাময়ের বাইরে চলে যাচ্ছে। রাষ্ট্রতন্ত্র-সমাজনীতি-সংবাদপত্র এমনকি ব্যক্তিজীবন সবখানেই এই মরনব্যাধি ক্যান্সারের আগ্রাসন ।

পদ্মার উপর সেতু হবে, এই স্বপ্ন ডাল পালা মেলে বৃদ্ধ হয়ে মৃতপ্রায়। সেতুর জায়গায় সেতু নাই। অথচ মাঝখান থেকে হাজার কোটি টাকা লোপাট । দেশে যে সমস্যা’ই আসুকনা কেনো সেটা যুদ্ধাপরাধি বিচার বানচালের নামে বিরোধীদের উপর চাপিয়ে দেয়া হয় । রাষ্ট্রতন্ত্রের এই ক্যান্সারের প্রতিষেধক কি কে জানে……!!

ড. মুহাম্মদ ইউনুস জীবনে যদি কোন ভুল করে করে থাকেন তবে সেটা হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহন করে নোবেল পাওয়া। সরকারের দাবি তিনি নাকি নিজের রক্ত-শ্রম আর স্বপ্নে গড়া নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক ধ্বংস করতে চান….!আসলে এই সমাজের নীতি হয়ে দাঁড়িয়েছে কেউ উপরে উঠলে, তাঁর জামা খুলে টেনে নিচে নামানোর ক্যান্সার ।যখন দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিরোধীদলে গিয়ে নিজের দেশের বদনাম সংবাদ বিজ্ঞপ্তি করে অন্য দেশের মিডিয়ায় পাঠায়, বুঝতে হবে সে দেশের সমাজনীতিতে আসলেই ক্যান্সারের অনুপ্রবেশ ঘটেছে।

আর সংবাদপত্র তো নিজেই একটা ক্যান্সার স্বরূপ হয়ে দাঁডিয়েছে । দালালি আর দলাদলির মুখপত্র হিসেবেই বর্তমানে এর সর্বাধিক ব্যবহার। বসুন্ধরা গ্রুফের ‘কালের কন্ঠ’ আর ট্রান্সকমের ‘প্রথম আলো’ একে অপরের প্রতিপক্ষ। যেন হেবি ওয়েট খেলা!“প্রথম আলো অফিসের বাথরুমের কমোড পশ্চিম দিকমুখী” একটা জাতীয় দৈনিকের প্রধান একটা নিউজ ফিড এটি! আর ‘আমার দেশ’ পত্রিকা পড়লে মন হয় দেশে ভালো কিছুতো নাই’ই, উল্টা আজ’ই যদি জরুরী অবস্থা জারি না হয়, তবে কাল দেশ ধ্বংস এমন অবস্থা বিরাজমান! একচোখা আর দৃষ্টিকটু সংবাদিকতার বিরল নজির স্থাপন’ই যেন একমাত্র উদ্দেশ্য হিসেবে নিয়েছে এই দৈনিক।আর যুদ্ধাপরাধীদের দালালির জন্য ‘সংগ্রাম’ী ক্যান্সার তো আছেই।

রাস্তায় বের হয়ে যখন দেখি মানুষ রাস্তার পাশে মূত্র বিসর্জন দিচ্ছে, মনে প্রশ্ন জাগে, নারী’র কি এই ভাবা বেগ হয়না? নিশ্চই হয়।তবে তাঁদের তো কখনো এই ভাবে দেখিনি।আসলে রোগটা আমাদের পুরুষদের নিজের। এই রকম আরও ছোট ছোট রোগ গুলোই কালের বিবর্তনে আজ ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য।



চেষ্টা করলে এই ক্যান্সার থেকে আরোগ্য লাভ সম্তব। ক্যান্সার সচেতনতা দিবসে, ক্যান্সার মুক্ত বাংলাদেশ’ই হোক আমাদের অঙ্গিকার ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.