নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমন আকন্দ আমজনতা

ইমন আকন্দ আমজনতা › বিস্তারিত পোস্টঃ

আপনার মায়ের, বোনের ইজ্জত বাচাতে আসবেন কি??

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

ইদানীং বাংলাদেশে ধর্ষণের মতো লজ্জাজনক ঘটনা ঘটেছে খুব বেশি। এটা জাতির জন্য সত্যি লজ্জাজনক। আমরা কি ভেবে দেখেছি সেই সব ধর্ষিতা মা বোনদের মনের অবস্থা?? কেন ভাববো বলেন???

ধর্ষণ হচ্ছে বাংলাদেশে। তো আপনার কি হয়েছে?? আপনি বা আপনার ভাই বোন তো ধর্ষিতা হয়নি। আপনি নিরাপদে আছেন।কিন্তু ভেবেছেন কি একবার,

ঠিক আপনার মতই নিরাপদে ওরাও ছিল। কিন্তু হায়েনাদের ফলে নিরাপত্তা বলয় ভেঙ্গে যায়। ঘটে যায় একটা চরম লজ্জাজনক এবং অপমানকর ঘটনা। যাদের সাথে ঘটেছে একবার ভেবেছেন তারা যদি আপনার বোন, ভাগ্নী, মেয়ে, স্ত্রী হত তখন কি করতেন আপনি?? আপনার মনের অবস্থা কি হত?? আর যার সাথে হয়েছে তার মনের অবস্থা কি হত??? সমাজে তার অবস্থান কি হত??? সে কি সেই আগের হাসি খুশি আপনার বোন, ভাগ্নী থাকতো???না সে বেচে থেকেও হয়ে যেত জীবন্ত লাশ। একবার ভেবে দেখুন তাদের অবস্থা গুলো। মনের গভীর থেকে উপলদ্ধি করে দেখুন হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে ব্যাথায়। কি ব্যাথা অনুভব হয় না হৃদয়ে??? না হল এখন ভাবুন,

আপনি কোন এক নরকে আছেন কিন্তু নরকের শাস্তি আপনাকে দেওয়া হচ্ছেনা কিন্তু নরকে আপনার ভাই, বোন, মা, বাবা, প্রিয়জনকে শাস্তি দেওয়া হচ্ছে কঠিন ভাবে। কাওকে হাত পা কেটে শাস্তি দেওয়া হচ্ছে, কাওকে কুপিয়ে রাস্তায় মেরে ফেলছে, আপনার মা বোনকে ধর্ষণ করা হচ্ছে নরকে। আপনাকে কিছুই করা হচ্ছেনা। আপনাকে দেওয়া হচ্ছে রাজকীয় খাবার, আলিসান বাড়ি, বিএমডব্লিউ গাড়ি। কিন্তু শর্ত একটাই আপনি আপনার এই প্রিয়জনদের কষ্ট দেখতে হবে। আপনি কি পারবেন আপনার মা, বাবা, আপনার সহধর্মী/ সহধর্মিণী, আপনার ভাই, বোনের এই তীব্র কষ্ট দেখতে?? হ্যাঁ আপনি পারবেন যদি আপনি হউন এক নরপশু ধর্ষণকারীদের কাও একজন তাহলেই আপনি পারবেন সহ্য করতে। আর আপনি মানুষ হলে আপনাকে যতই সুখ দেওয়া হউক না কেন আপনার মানসিক যন্ত্রণায় আপনি পাগল হয়ে যাবেন। আপনি তখন চাইবেন না এই সুখ, আপনি চাইবেন তখন আপনার ভাই বোনদের উদ্ধার করতে। লাগলে আপনি মৃত্যু বরণ করবেন তবু আপনি শেষ চেষ্টা করে যাবেন।

আমাদের অবস্থাও এখন একই। আমাদের হয়ত কিছুই করা হচ্ছে না। কিন্তু আমাদের ভাই বোন, মা বাবা যখন অত্যাচারিত হচ্ছে আর তা আমরা দেখছি এর চেয়ে যন্ত্রণা আর হয় না। এবার ভাবুন তো যাদের সাথে হচ্ছে এসব তাদের মনের কি অবস্থা???



হয়ত বা আপনি এ যাত্রায় বেচে গিয়েছেন। এমন হতে পারে দুই দিন পর আপনার রাজকীয় সুখ ছিনিয়ে নিয়ে আপনাকেও ফেলতে পারে সেই নরকে। কারন যাদের আগে ফেলেছে তারাও আপানার মতো সুখেই ছিল। তাই আমরা যদি সংঘবদ্ধ হতে না পারি তাহলে আমাদের উপর চলতে থাকবে এই ধর্ষণ, হত্যা, অত্যাচার।



আমাদের দেশের মা, বোন এদের সাথে নানা এলাকায় ধর্ষণ হয়েছে এই কয়েকদিনে খুব বেশি। তারাও তো কারো বোন, কারো মেয়ে, কারো ভাগ্নী। এমনও তো হতে পারে আপনার বোনের সাথেও তো ঘটতে পারে এই ঘটনা। তখন কি করবেন আপনি???



অনেক হয়েছে আন্দোলন, টিভি, পত্রিকাতে এসেছে অনেক। কিন্তু বিচার হয়নি। তাহলে লাভ কি হল বলুন??? আর চুপ থাকা নয়। আপনার সাথে নেক্সট টাইম হওয়ার আগেই রুখে দাঁড়ান ধর্ষণের বিরুদ্ধে তথা সকল অন্যায় এর বিরুদ্ধে। আর নয় অন্যায় এর কাছে মাথা নত করা। ধর্ষণকারী কারো ভাই নয়, কারো ছেলে নয়, কারো বন্ধু নয় এরা সমাজের চিহ্নিত পশু। এদের সমূলে নিধন করা একান্ত প্রয়োজন। সবাই হয়ত জানেন কুকুর পাগল হয়ে গেলে তাকে নিধন করতে হয়। ভবিষ্যতে ধর্ষণ বন্ধে এদের ফাসি চাই। আর এই জন্য প্রয়োজন সর্বস্তর থেকে সরকারকে চাপ প্রয়োগ এবং এর আগে প্রয়োজন সকলের সচেতনতা। আশা করি সকলের সাহায্য ও উপস্থিতি পাব ধর্ষণ বিরোধী সকল কাজে। তাহলেই হয়ত ধর্ষণকে সমূলে বন্ধ করা সম্ভব না হলে সকল চেষ্টা বৃথা আর আপনি আজকে সাড়া না দিলে তৈরি থাকুন হয়ত ধর্ষণের পরবর্তী শিকার হবেন আপনি.....।।

এখন আপনার ইচ্ছা নরকে বসে বসে আরাম করে আপনার মা বোনের উপর অত্যাচার দেখবেন নাকি এর বিরুদ্ধে সোচ্চার হয়ে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানাবেন। Choice is Yours.....



আর এই প্রতিবাদের জন্য আসছে ভাষার মাস ফেব্রুয়ারী এর ১ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানব বন্ধন এর আয়োজন করেছে এইচএসসি ১ম বর্ষের কিছু ছাত্রছাত্রী। সোচ্চার হউন এর বিরুদ্ধে। সময়ঃ সকাল ১১ টা।।

আরও জানতেঃ Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.