| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রথম দিন বিকাল ৫ টা থেকেই যোগ দিয়েছি শাহবাগের এই গন আন্দোলনে। তারপর সারারাত কাটে আমার এখানেই। পরের দিনও থাকি সারাদিন। তারপর যাই রাত ১২ টায়। তারপর আমি আবার আসি তারপর দিন ১২ টায়। যাইা হাসমাবেশ শেষ করে ৯ ত্তারিখ সকালে। আর তারপর আবার বিকালে আসি আবার পরদিন সকালে যাই। আবার গত পরশু বিকালে আসি আর কাল সকালে যাই। আর আবার কাল বিকালে এসে আজকে এখনো আছি।
আর আমি দেখিনি ৪৮,৫২,৬৬,৬৯,৭০,৭১,৯০ কিন্তু আমি গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি আমি দেখেছি ২০১৩ এর ফেব্রুয়ারী। আমি হয়েছি গন আন্দোলনের অংশ। আমি দেখেছি ৫ বছরের পিচ্ছি বলছে ক- তে কাদেল মোল্লা- তুই লাজাকাল- আমি দেখেছি৭০ বছরের বৃদ্ধ গলা ফাটিয়ে স্লোগান ধরে জয় বাংলা- জ্বালরে জ্বালো আগুন জ্বালো। আমি দেখেছি এখানের বিপ্লবী জনতার দেশপ্রেম। কে বলেছে যে ১০০ বাঙালি কখনো এক হতে পারেনা। যে বলছে সে মিথ্যা এবং ভুল আর তার প্রমাণ এই গন জাগরণ।
আমি বাংলার দালাল। এতদিন নিজেকে একা ভাবতাম। আমি দেখেছি আমার মতো লক্ষ বাংলার দালালকে। আজ আমি গর্ব করে বলতে পারি বাঙালি কখনো হারতে শিখেনি, পরাজয় মানেনা।
আর এখন থেকে যেখানেই ছাগু পাওয়া যাবে সেখানে ক্যাঁচা দেওয়া হইবে। আমরা জানি কি করে নুজের মায়ের সম্মান কে রক্ষা করতে হয়। আমরা মায়ের সম্মান রক্ষার্থে আপোষহীন।
আর ছাগুরা জেসব অপপ্রচার চালাচ্ছে সব ভাঁওতাবাজি। অহেতুক সময় নষ্ট করছে এরা। আর এখানে রাজপথে আমরা থাকার ফলে শিবির কর্মীরা অনলাইনে বিভ্রান্তি ছড়াচ্ছিল। আমরা তার প্রতিবাদেও সোচ্চার। আমরা রাজপথ, অনলাইন সহ সারা বাংলা থেকে শিবিরদের মুছে ফেলব। আর তাই আমরা শাহবাগ আয়োজন করেছি অনলাইন যুদ্ধ। আমজনতা গ্রুপ, স্লোগান ৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এর সমন্বয়ে আমরা খুলেছি ফেসবুক এ পেজ। নাম শাহবাগে সাইবার যুদ্ধ https://www.facebook.com/shahbagecyberjuddho
আপনারা যারা আছেন তারা আশা করি আমাদের সাথে থাকবেন রাজপথে এবং অনলাইনে। আর লিখতে পারছি না কারন রাত জেগে মাথা কাজ করছে না তেমন। আর আমরা এখন সেখানেই অনলাইনে প্রতিবাদ করছি।
জয় বাংলা। জয় বাংলা।
জ্বালরে জ্বালো। আগুন জ্বালো।
©somewhere in net ltd.