নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন তাড়াতাড়ি বিয়ে করি,অবিবাহিত মুক্ত দেশ গড়ি… :)

নিজের সম্পর্কে কি লিখবো বুঝতে পারছি না,অনেক গুণ আছে লিখে শেষ করতে পারবো না… ;)

ফাহিমমুনতাসির২৫

ফাহিমমুনতাসির২৫ › বিস্তারিত পোস্টঃ

সময়ের মূল্য এবং কিছু জীবনের মূল্য…

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

আজকের লঞ্চ ডুবিকে কি আমরা দূর্ঘটনা বলতে পারি?? আমার মনে হয় না…এটি একটি হত্যাকান্ড,যদি আমরা লঞ্চ মালিকের দোষ খুঁজি তাহলে,কারণ লঞ্চে যাত্রী ধারণ ক্ষমতা ছিলো মাত্র ৮৫ জন কিন্তুু যাত্রি ছিলো ২০০+(সুত্রঃ বাংলা ভিশন),তাহলে লঞ্চ ডুবির প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন…পুরো দায় মালিক পক্ষের৷৷আসলেই কি পুরো দায় মালিক পক্ষের??আমাদের মানে আমরা যারা যাত্রী তাদের কি কোন দায় নেই??যদিও আমি কোন দিন লঞ্চে চড়ি নি তাও বলছি যারা লঞ্চে নিয়মিত যাতায়াতে করে তারা কি জানে না লঞ্চের ধারণ ক্ষমতা কতটুকু??অবশ্যই জানে…মিনিমাম একটি ধারণা থাকবে৷৷তাহলে আমরা কেন জেনে শুনে মৃত্যু কে ভরন করে নিচ্ছি??কেন আমরা আত্মহননের পথ বেছে নি??আমরা জেনেশুনেই মৃত্যুকে আলিঙ্গন করছি কেন??আমরা কি পারি না এই মৃত্যুকে বন্ধ করতে??অবশ্যই পারি…যদি আমি,আপনি,আমরা একটু সচেতন হয়…লঞ্চে অতিরিক্ত যাত্রীবোঝাই করা অপরাধ অবশ্যই,লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করা কি অপরাধ নয়??অবশ্যই অপরাধ, বড়সড় অপরাধ…একটু চিন্তা করুন অল্পকিছু মানুষের জন্যে কয়েকশত মানুষ মারা যাচ্ছে…প্রতি ঈদেই এমন হচ্ছে,তাও আমরা শিক্ষা নিচ্ছি না…আমাদের দেশ যখন ব্যার্থ হচ্ছে তখন আমাদেরকে সচেতন হতে হবে৷৷ জ্বি আপনাকে সময়মত বাড়িতে পৌছাতে হবে,ঢাকায় ফিরতে হবে,সময়ের অনেক মূল্য,জীবনের মূল্য তার চেয়েও বেশি,আপনি বেঁচে থাকলে অনেক সময় পাবেন… :) কিন্তুু অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমন করে যদি জীবন হারান তাহলে সময়ের মূল্য দিবেন কি করে??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.