| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যেন এক আলো-কৈশরী
পাঠাল এক মূষ্ঠি স্বর্ণালী রং,
চঞ্চুর খামে প্রিয় বর্ণমালার উচ্চারণ ।
আমি সেই বর্ণ লুটেরা বীর,
ব্যক্ত অব্যয়ের ঊর্দি জড়িয়ে
ভেঙেছি অবরূদ্ধ কন্টক প্রাচীর ।
তুলেছি বঙ্গ বিদ্রোহের মশাল-আঙ্গুলি ।
একদিন পাজরে আটকানো ছিল নীল কষ্ট,
গেরুয়ার কোনায় বাঁধা বিবর্ণ গোলাপ,
একদিন বিষ ট্রিগারের নিশানা ছিল মাতৃ-ঠোঁট,
নিদ্রায়িত শব্দাবলীতে স্পটিক রক্ত জমাট,
অতঃপর তোমার রূপসী বর্ণমালার
কোমর ছূঁয়ে ছুঁয়ে আপ্লিত ঠোট,
বক্ষ-বন্ধনীর ঘ্রাণে বিমুক্ত মহূয়া,
লজ্জানীল প্রকাশে উচ্চারিত- 'ভালোবাসি' !
এই চারটি বর্ণের মাতাল আগ্রাহায়ণে -
মূহর্তেই মূছে গেল কৃষ্ণের কফিন ; মুছে গেল দাসত্ব মন্দিরা,
বোবা অরন্যে ঘন্টি বাজল ; বাজল সুর নিদ্রা জাগানিয়া,
নষ্ট সময় হয়েছে মুঠো-বন্ধী ; চুষে নিয়েছে অন্ধকার
শ্বশাণ আগুণে পূড়েছে শিকল; জেগেছে আজ মুক্ত মিনার ,
আমি দুঃখ-শোক জমা রেখে এই গর্বিত মিনারে,
শ্রেয়সী, তোমার কপালে একেছি প্রজন্ম চিহ্ন,
কন্ঠে ছেটেছি উন্মুক্ত বাহুর শ্লোগান ।
না হয়
তোমার নষ্টা অপবাদ থাক পরে নীল-রঙা কাগজে ;
তোমার ধর্মহীন সত্তাটা খাক পুড়ে চেতনা-বিরাগী শ্বাপদে,
তবু দেখবে কোনদিন,
মুষ্ঠি করে তুলে শাড়ির কুচি ,
নগ্ন চরণের দু-হাট্ট দূরে রেখেছি কলঙ্কহীন সিড়ি ,
তোমার পা থেকে রক্তের দাগ মাথায় নিয়ে
ফুলেল নূপুরে বানাব, শুভ এক প্রভাত ফেরী ।
তারপর না হয় একদিন,
বসন্ত মৃত্যূর কফিনে এলিয়ে দেব গা ,
আমায় নিয়ে শুরু হবে শঙ্খের শোভাযাত্রা ,
তুমি থেক প্রিয়তমা 'বর্ণমালাটা' হয়ে ,
বিজয়ী সূখ পৃষ্ঠার সোনালী অক্ষরে ।
( ছবি কৃতজ্ঞতায়: ২০১১-এর ইউনেস্কো প্রচারিত পোস্টার )
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
ফয়সাল হুদা বলেছেন: ধন্যবাদ
২|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
মাদিহা মৌ বলেছেন: ভাল লাগলো কবিতাটা। ![]()
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩
ফয়সাল হুদা বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৩|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২
ফয়সাল হুদা বলেছেন: ধন্যবাদ ব্রাদার
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
মাহবুবুল আজাদ বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা, অপরিসীম মুগ্ধতা রেখে গেলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
ফয়সাল হুদা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা +
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
ফয়সাল হুদা বলেছেন: ধন্যবাদ এবং শুভ সকাল
৬|
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৬
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা।
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
ফয়সাল হুদা বলেছেন: ধন্যবাদ । ভালো থাকবেন।
৭|
০৩ রা নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! + +
"একদিন বিষ ট্রিগারের নিশানা ছিল মাতৃ-ঠোঁট" - অসাধারণ একটি পংক্তি! খুব ভালো লেগেছে।
কবিতায় 'প্লাস'।
২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩০
ফয়সাল হুদা বলেছেন: ধন্যবাদ । শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।