| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু দিবস ফ্যাক্টসঃ
১. যেই ফ্রেন্ড সার্কেলে কোন ডি.এস.এল.আর ক্যাম্রা ওয়ালা ফ্রেন্ড নাই, ওইটা কোন সার্কেলের জাত-ই না।
২. একটা ফ্রেন্ড সার্কেল দুই ভাবে হিট হয়ঃ
- ওই গ্যাং এর কয়টা সেলফি প্রতিদিন ফেবু তে আপলোডেড হয়।
( অ্যাজাম্পশনঃ প্রতিদিন ১০+ হলে ওরা অনেক ইউনাইটেড)।
- নাম্বার অব হট চিক্স ইন দ্যাট গ্যাং।
৩. আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট যত বড়ই হোক না কেন, নিজের আত্মাকে প্রশ্ন করে দেখুন, আসল বন্ধু ওই 'তিনজন' ই, যাদের সামনে আপনি হো-হো করে ব্রাশ না করা হলুদ দাঁত নিয়ে হাসতে পারেন, সারা রাত ঝগড়া করে পরের দিন টকটকে লাল চোখ নিয়ে হু-হু করে কাঁদতে পারেন, আর মাস শেষে অনাদায়ী পাওনা হিসেবে টাকাও ধার চাইতে পারেন।
৪. সব থেকে সুখের ব্যপার সেটাই যখন আপনার সবথেকে প্রিয় বান্ধবীটি ফিক্সড অ্যাকাউন্ট হয়ে আপনার ঘরে আসবেন, আর আপনি বিছানায় শুয়ে বাম হাতের উপর তার মাথাটা রেখে ডান হাত দিয়ে তার চুলে বিলি কেটে দিবেন। অথবা, কোন এক চাঁদনী রাতে বাসার ছাদে আপনার সেই প্রিয় বান্ধবীটি আপনার বাম কাঁধে মাথা রেখে দোলনায় দুলতে থাকবে।
"সবাই বিপদে পড়ার আগেই তাদের আসল বন্ধুদের চিনতে পারুক" : এই হোক ২০১৪ সালের বন্ধুত্ব দিবসের মূল প্রতিপাদ্য।
" ফেসবুক আর রিয়েল লাইফ " আমার এই দুই স্বত্বার সব বন্ধুদের জানাই বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা।
আর হ্যাঁ, বন্ধুত্ব শুধু একদিনের না, প্রতিদিনের।
#HappyInternationalFriendshipDay
©somewhere in net ltd.