নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহাদ আল হাসান শাফিন এর বাংলা ব্লগ

ফাহাদ আর্নেস্তো শাফিন

ফাহাদ আর্নেস্তো শাফিন › বিস্তারিত পোস্টঃ

ঈদ মুবারাক

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৩

যারা টানা একমাস পেটের + চোখের + মুখের সংযম করেছেন, খতম তারাবীহ পড়েছেন, পরের দুইদিন সূরা তারাবীহ পর্যন্ত জামা'তে পড়তে মিস করেননি, যাকাত ও ফিতরা আদায় করেছেন তাদের জানাই শুভেচ্ছা ও ঈদ মুবারাক।

আপনাদের জন্যই আল্লাহ্‌ কালকের দিনটি খুশির জন্য ঘোষণা করেছেন।



আর যারা গত একমাস পেটের + চোখের + মুখের সংযম বাদ দিয়ে দিনের বেলা মুখের সামনে সিগারেটের ধোঁয়া উড়িয়েছেন, ভরপেট ভুঁড়িভোজ করেছেন, তারাবীহ এর সময়ে মৌজ-মাস্তি করেছেন, ফজরের সময়ে নামাজে না গিয়ে হোটেল আল রাজ্জাক এ সেলফি ম্যানিয়ায় ডুবে ছিলেন, শেষ দুইদিন সূরা তারাবীহ তো দূরের কথা, ঈশা'র নামায পর্যন্ত পড়তে মিস করেছেন, যাকাত ও ফিতরা'র কথা না হয় বাদই দিলাম, তাদেরও জানাই শুভেচ্ছা ও ঈদ মুবারাক।

শুভেচ্ছার কারণ? না না, আমি নাস্তিকতা কে প্রশ্রয় দিচ্ছি না। আপনাদের এবছর হয়নি, আগামী বছর বেঁচে থাকলে করবেন ইনশাআল্লাহ্‌।



আর ধন্যবাদ ফিলিস্তিন এর সেই সকল খ্রিস্টান ভাইদের, যারা মুসলমানদের সামনে দিনের বেলা প্রকাশ্যে পানাহার থেকে বিরত থেকেছেন, আর গির্জাতে হলেও তার পবিত্রতা নিশ্চিত করে মুসলমান ভাইদের নামায এর ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদেরও ঈদ মুবারাক। আল্লাহ্‌ নিশ্চয়ই এর প্রতিদান আপনাদের দিবেন। এখন না হলেও, আখিরাত এ।



বাঙ্গালী-অবাঙ্গালী, মুসলিম-অমুসলিম, আস্তিক-নাস্তিক, শাহবাগী-হাটহাজারিস্থানী, রোযদার-ভোজদার, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক শুভেচ্ছা।



ঈদ মুবারাক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.