নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউল সৌরভ

আমি সব সময়ই তালব্য শ থেকেছি।

বাউল সৌরভ

আমি সময়ে অসময়ে মুগ্ধ হই। অসম্ভবের পায়ে মাথা কুটে মরতে ভালবাসি। অতি সহজেই বিস্ময় আমাকে গ্রাস করে। তারপর ছুটিয়ে নিয়ে যায় দূর অজানায়। সেখান থেকে ফেরার পথে আমি হোচট খেয়ে পড়ি। আহত হই। তারপর স্বাভাবিক জীবনে ফিরে আবার এক সময় বিস্মিত হয়ে তার দিকে হাত বাড়াই। অবার কিছুদিন এই বিস্ময়ের ঘোরে কাটে। এই পাগলামি ভাঙিয়েই কাটে দিন। পাগলামি ভাঙাতে গিয়ে অতীষ্ঠ হয়ে পড়লে স্মৃতি ভাঙাই। তারপর পকেট ভরা অনেকগুলো খুচরো স্মৃতি নিয়ে স্বস্থানে ফিরি। এভাবেই হাটুর নিচ দিয়ে, কানের পাশ দিয়ে সময় বয়ে যায়। জীবন হারিয়ে যায়।

বাউল সৌরভ › বিস্তারিত পোস্টঃ

রক্তচক্ষু কোকিল (কবিতা)

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি

সয়েছি তীব্র দাহন লেলিহান আগুন আলিঙ্গনে

এক নদী ব্যথা নিয়ে নৈঃশব্দের সাথে বেঁধেছি ঘর

তবু তোমার অবহেলা আঙুল তুলে বলে, আমি পর।

যাবতীয় সুন্দরের পাশে আমি তোমাকে রেখেছি

হয়েছি বাউল তোমার ঐশ্বরিক মুখমণ্ডল দেখব বলে

তিন কোটিবার জন্মানোর জন্য নিয়েছি শপথ

তবু আমার সমস্ত কিছুতে তোমার নিরাসক্তি, অমত।

তোমার সব কিছু রপ্ত করব বলে বাতাসে পেতেছি কান

হয়েছি ক্লান্ত সহজাত দোষগুলোর সাথে যুদ্ধ করে

কিন্তু তুমি বারবার ক্রীতদাস বলে গিয়েছ এড়িয়ে

কার্বনডাই অক্সাইডের মত আমায় তুমি দিয়েছ ফিরিয়ে।

আমাকে এখন কেউ দেখতে পারে না

কুকুর বেড়াল পাখি পর্যন্ত এড়িয়ে চলে

পরিচিত সবাই আমায় অসামাজিক বলে দেয় খোটা

আমার কষ্টগুলো হয়ে যায় অশ্রুর ফোটা।

আমার আহবানের আকুতি দেখে প্রকৃতি আমাকে পীর মেনেছে

উপঢৌকন দিয়ে গেছে অন্ধ থুরথুরে পেঁচা

দশটি বছর আমি তোমায় তিনকোটিবার ডেকেছি

তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

বান০০৭ বলেছেন: বাউল সৌরভ


Happy Blogging.

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

বাউল সৌরভ বলেছেন: অামার কবিতা পাঠের এবং আমাকে ফুলের শুভেচ্ছা জানানোর অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন। আমি ভাল লেখক ও লেখার পাশে আছি এবং থাকব।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার আহবানের আকুতি দেখে প্রকৃতি আমাকে পীর মেনেছে ,

ওয়ায়!!

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৯

বাউল সৌরভ বলেছেন: আমার প্রসব করা অনেকগুলো পঙক্তির মধ্যে এটি আমার নিজেরই পিয় একটি পঙক্তি। সেটি আপনার দৃষ্টি কেড়েছে জানতে পেরে ভাল লাগল। শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.