| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাউল সৌরভ
আমি সময়ে অসময়ে মুগ্ধ হই। অসম্ভবের পায়ে মাথা কুটে মরতে ভালবাসি। অতি সহজেই বিস্ময় আমাকে গ্রাস করে। তারপর ছুটিয়ে নিয়ে যায় দূর অজানায়। সেখান থেকে ফেরার পথে আমি হোচট খেয়ে পড়ি। আহত হই। তারপর স্বাভাবিক জীবনে ফিরে আবার এক সময় বিস্মিত হয়ে তার দিকে হাত বাড়াই। অবার কিছুদিন এই বিস্ময়ের ঘোরে কাটে। এই পাগলামি ভাঙিয়েই কাটে দিন। পাগলামি ভাঙাতে গিয়ে অতীষ্ঠ হয়ে পড়লে স্মৃতি ভাঙাই। তারপর পকেট ভরা অনেকগুলো খুচরো স্মৃতি নিয়ে স্বস্থানে ফিরি। এভাবেই হাটুর নিচ দিয়ে, কানের পাশ দিয়ে সময় বয়ে যায়। জীবন হারিয়ে যায়।
একদিন শব্দেরা বিদ্রোহ ঘোষণা করে বলল
আমাদের পক্ষে আর তোমার অনুভূতির সওয়ার হওয়া অসম্ভব
তুমি শুধু কষ্ট ফেরী করে বেড়াও
স্রোতের বিপরীতে এভাবে আর কত তরী চালাবো
তুমি কি জানো না হালের মানুষ কষ্ট কেনা ছেড়ে দিয়েছে
আবেগ স্থান নিয়েছে স্মাার্টফোনে
তোমার কি ঝর্ণার একাগ্রতা ভাল লাগে না
তোমার কি নতুন পাতার হলুদ বসন্ত চোখে পড়ে না
ভাবিয়ে তোলে না নক্ষত্রখচিত আকাশ
অথবা রঙিন চোখ পাওয়া কিশোরী
শব্দের প্রশ্নগুলো গোয়েন্দা হয়ে এখন বার বার পিছু নেয়
প্রশ্নগুলোর জবাব আমার জানা নেই
ওদের থেকে বাঁচতে ভাবছি গুম হয়ে যাব
©somewhere in net ltd.