নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউল সৌরভ

আমি সব সময়ই তালব্য শ থেকেছি।

বাউল সৌরভ

আমি সময়ে অসময়ে মুগ্ধ হই। অসম্ভবের পায়ে মাথা কুটে মরতে ভালবাসি। অতি সহজেই বিস্ময় আমাকে গ্রাস করে। তারপর ছুটিয়ে নিয়ে যায় দূর অজানায়। সেখান থেকে ফেরার পথে আমি হোচট খেয়ে পড়ি। আহত হই। তারপর স্বাভাবিক জীবনে ফিরে আবার এক সময় বিস্মিত হয়ে তার দিকে হাত বাড়াই। অবার কিছুদিন এই বিস্ময়ের ঘোরে কাটে। এই পাগলামি ভাঙিয়েই কাটে দিন। পাগলামি ভাঙাতে গিয়ে অতীষ্ঠ হয়ে পড়লে স্মৃতি ভাঙাই। তারপর পকেট ভরা অনেকগুলো খুচরো স্মৃতি নিয়ে স্বস্থানে ফিরি। এভাবেই হাটুর নিচ দিয়ে, কানের পাশ দিয়ে সময় বয়ে যায়। জীবন হারিয়ে যায়।

বাউল সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ সমাচার (কবিতা)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

আমাকে যদি নিশ্চয়তা দিতে পারেন

আমার অনাগত স্বামী

পাড়া-প্রতিবেশী

আত্মীয়-স্বজন

কেউ আমাকে ধর্ষিতা বলে খোটা দেবেন না

আমি নিশ্চিত করে বলছি

আমি করব না আত্মহত্যা

মরব না অকালে

বাবা যদি পরের মেয়ের মত না তাকান আমার দিকে

মা যদি না করেন আচরণ সৎ মেয়ের মতন

ছোট্ট ভাইটা যদি ভয়ে ঘৃণায় এড়িয়ে না চলে

বিয়ে দিতে ব্যর্থ মা-বাবা যদি বেশ্যাপল্লী যেতে না বলেন

আমি হলফ করে বলছি

আমি করব না আত্মহত্যা

মরব না অকালে

আগে আমি বড় হব

সমাজটাকে পাল্টে দিয়ে তারপর মরব ………………

আমি চিনি আপনাদের

আপনাদের কেউই আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না

যে সমাজ আপনাদের পূর্বপুরুষ তৈরি করেছিল

সেই সমাজকে আপনারা

যমের মত ভয় পান

আমি তাই আমার অন্তরের

ক্ষোভ নিয়ে আত্মহত্যা করব

আমার অনাগত বোনদের শিখিয়ে দিয়ে যাব

এ সমাজে আত্মহত্যাই নিরাময়

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

ক্ষ্যাপা দয়াল দাস বলেছেন: আমাকে যদি নিশ্চয়তা দিতে পারেন
আমার অনাগত স্বামী
পাড়া-প্রতিবেশী
আত্মীয়-স্বজন
কেউ আমাকে ধর্ষিতা বলে খোটা দেবেন না।

বাবা যদি পরের মেয়ের মত না তাকান আমার দিকে
মা যদি না করেন আচরণ সৎ মেয়ের মতন
ছোট্ট ভাইটা যদি ভয়ে ঘৃণায় এড়িয়ে না চলে
বিয়ে দিতে ব্যর্থ মা-বাবা যদি বেশ্যাপল্লী যেতে না বলেন।

আমি করব না আত্মহত্যা
মরব না অকালে

আপনাদের কেউই আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না
আমি তাই আমার অন্তরের
ক্ষোভ নিয়ে আত্মহত্যা করব
আমার অনাগত বোনদের শিখিয়ে দিয়ে যাব
এ সমাজে আত্মহত্যাই নিরাময়

দারুণ

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৮

বাউল সৌরভ বলেছেন: আমার কবিতাটি এ টু জেট পড়ে ফোকাল পয়েন্টগুলো দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.