নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউল সৌরভ

আমি সব সময়ই তালব্য শ থেকেছি।

বাউল সৌরভ

আমি সময়ে অসময়ে মুগ্ধ হই। অসম্ভবের পায়ে মাথা কুটে মরতে ভালবাসি। অতি সহজেই বিস্ময় আমাকে গ্রাস করে। তারপর ছুটিয়ে নিয়ে যায় দূর অজানায়। সেখান থেকে ফেরার পথে আমি হোচট খেয়ে পড়ি। আহত হই। তারপর স্বাভাবিক জীবনে ফিরে আবার এক সময় বিস্মিত হয়ে তার দিকে হাত বাড়াই। অবার কিছুদিন এই বিস্ময়ের ঘোরে কাটে। এই পাগলামি ভাঙিয়েই কাটে দিন। পাগলামি ভাঙাতে গিয়ে অতীষ্ঠ হয়ে পড়লে স্মৃতি ভাঙাই। তারপর পকেট ভরা অনেকগুলো খুচরো স্মৃতি নিয়ে স্বস্থানে ফিরি। এভাবেই হাটুর নিচ দিয়ে, কানের পাশ দিয়ে সময় বয়ে যায়। জীবন হারিয়ে যায়।

বাউল সৌরভ › বিস্তারিত পোস্টঃ

কালু ডাকাত আসুক (কবিতা)

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

স্মৃতির ব্যাংকে ডাকাতি করতে
কালু ডাকাতকে তিনকোটিবার অনুরোধ করেছি
ব্যবস্থা করেছি ওর আসার প্রোটোকলের
ভাড়াও দিয়েছি মিটিয়ে
শুনেছি কালু ডাকাতের গুলিতে মানুষের স্মৃতিভ্রষ্ট হয়
কালু ডাকাত আসুক
গুলি করুক আমার পোড়া কর্ণকুহরে
ছিনিয়ে নিক স্মৃতির কোষাগার
ভুলিয়ে দিয়ে যাক অভ্রান্ত ইতিহাস
এভাবে সহ্য করা যায় না
দেশের শিক্ষাব্যবস্থা যেদিন মৃত্যুবরণ করল
সেদিনই আমার মস্তিস্কের বিরুদ্ধে হাত-পা বিদ্রোহ ঘোষণা করেছে
বিদ্রোহ দমনে গিয়াসউদ্দিন বলবন হয়ে গিয়েছি
বিনয়ের সাথে বলেছি ‘সবুর করো’
কিন্তু মোয়া দেখিয়ে ওদের আর কত ভুলিয়ে রাখব
আমার মস্তিস্ক বুড়িগঙ্গার দুষিত পানিতে পরিপুষ্ট নয়
অথবা অমীমাংসিত বীর্য আমাকে ধরায় আনেনি
কাজেই শেয়ালের দুর্নীতি সে বর্দাস্ত করে না
ক্ষমতার লোভে যে সুশীলেরা বসন্তের কোকিল বনে যায়
একাত্তরের শুয়োরদের সাথে করে মৌসুমি মিতালি
তাদের দেশে স্মৃতিভ্রষ্ট হওয়া অনেক বেশি সাস্থ্যকর

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: আগেও পড়েছি মনে হচ্ছে ! লেখাটা আসলে কার ?

ভালো থাকুন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৩

বাউল সৌরভ বলেছেন: কবিতাটা লিখেছি ১৭-২১ অক্টোবরের’১৪ মধ্যে। অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়ার প্রবণতা আমার নেই। ম্যাজিক লণ্ঠনে গিয়ে থাকলে শুনে থাকবেন হয়তো। হারকিপ্টে নাটকে জগা ডাকাত নামে একটা চরিত্র আছে তার সাথে হয়তো গুলিয়ে ফেলেছেন। তবে নভেম্বর, ২০১৪ সালে কবিতাটি কারেন্টওয়ার্ল্ড নামক একটা দৈনিক অনলাইনে প্রকাশিত হয়েছে। আপনিও ভাল থাকবেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

এহসান সাবির বলেছেন: বেশতো.....

অপূর্ণ রায়হান বলেছেন: আগেও পড়েছি মনে হচ্ছে ! লেখাটা আসলে কার ?

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

বাউল সৌরভ বলেছেন: কবিতাটি পাঠের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

বাউল সৌরভ বলেছেন: ভাল লাগল জেনে। ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭

নাহিদ মাহমুদ বলেছেন: ভাল্লাগছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

বাউল সৌরভ বলেছেন: জেনে আমারও ভাল্লাগছে। ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.