| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাউল সৌরভ
আমি সময়ে অসময়ে মুগ্ধ হই। অসম্ভবের পায়ে মাথা কুটে মরতে ভালবাসি। অতি সহজেই বিস্ময় আমাকে গ্রাস করে। তারপর ছুটিয়ে নিয়ে যায় দূর অজানায়। সেখান থেকে ফেরার পথে আমি হোচট খেয়ে পড়ি। আহত হই। তারপর স্বাভাবিক জীবনে ফিরে আবার এক সময় বিস্মিত হয়ে তার দিকে হাত বাড়াই। অবার কিছুদিন এই বিস্ময়ের ঘোরে কাটে। এই পাগলামি ভাঙিয়েই কাটে দিন। পাগলামি ভাঙাতে গিয়ে অতীষ্ঠ হয়ে পড়লে স্মৃতি ভাঙাই। তারপর পকেট ভরা অনেকগুলো খুচরো স্মৃতি নিয়ে স্বস্থানে ফিরি। এভাবেই হাটুর নিচ দিয়ে, কানের পাশ দিয়ে সময় বয়ে যায়। জীবন হারিয়ে যায়।
বেয়ারা ইচ্ছের পেছনে ছুটেছে মন
মায়ার বলয় গিয়েছে কেটে
কথা-কাজের বিচ্ছেদ হয়েছে কাল
জানার সাথে মানারও বেঁধেছে দ্বন্দ্ব
দেখার চোখের অভাবে সূর্য গেছে অস্ত
প্রশাখা ছড়িয়েছে মিথ্যার গাছ
ভুল সাগরে জমেছে অলীক বরফ
ডুবে গেছে বিশ্বাসের জাহাজও
তবুও বিস্ময় জেগে রয়
ভুলে রই দুঃখের বেসাতি
ফের জন্মাতে জাগে সাধ
বাধ মানে না ঢেলে সাজাবার ইচ্ছেও
এর নামই বুঝি জীবন
একেই বলে বুঝি পার্থিবতা
এক অব্যক্ত অধরা মরিচিকা
ঠিক যেন পদ্মপত্রে জল
কারেন্টওয়ার্ল্ড/এসএ
২|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
বাউল সৌরভ বলেছেন: ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা পড়ে ভাল লাগল। ভাল থাকবেন।
৩|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭
পিদীম হাতে নীড়ের পথিক বলেছেন: অদ্ভূত সব
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪
বাউল সৌরভ বলেছেন: ধন্যবাদ আমার সন্তান আপনার চোখে পড়েছে। ভাল থাকবেন।
৪|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৯
এহসান সাবির বলেছেন:
এর নামই বুঝি জীবন.......
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৫
বাউল সৌরভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৫|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো ।
০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬
বাউল সৌরভ বলেছেন: অমারও ভাল লাগল জেনে। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭
নিলু বলেছেন: পৃথিবীটা মজার সংখ্যা যোগ ফল শূন্য