| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Farabi
কারো মনোরঞ্জন করার উদ্দেশ্যে লিখি না, অতিত- বর্তমান- ভবিষ্যৎ নিয়ে নিজের চিন্তা ভাবনা- অভিজ্ঞতা এবং ডাইরির পৃষ্ঠা গুলো শেয়ার করি।
২২/১২/২০১৪
আমার মনে হয়, মনের কথা গুলো যদি অটোমেটিক কোনো মেশিন দিয়ে লিখে ফেলা যেতো তাহলে লেখা নামক কষ্টকর ব্যপারটা পরিহার করা যেত।
বেশ কিছু দিন যাবৎ মনটা খারাপ হয়ে আছে। জীবনের চালচলন বড়ই অদ্ভুত। আরো অদ্ভুত মনে হয় আমাদের এই টিন এজ বয়সটা। এক মুহুর্তের জন্য মনটা ভালো হয়ে যায়, আবার হঠাৎই খারাপ হয়ে যায়। আর এটা বোধহয় আমার সাথেই বেশি ঘটে। অতি অল্পে দুঃখ খুজে নেওয়া মানুষ আমি। তাই দুঃখি হতে বা দুঃখে থাকতে খুব বেশি কষ্ট করতে হয়না। আবার অতি সহজেই হাসতে পারি। এতো কষ্ট নিয়ে মুখ ভরে হাসতে পারা লোক মনে হয় বেশি নেই এই পৃথিবীতে।
©somewhere in net ltd.