নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'যার ভালো লাগে তার লাগে যে ভালো'

ফাতিমা জাহরা

ফাতিমা জাহরা › বিস্তারিত পোস্টঃ

কাজী নজরুল ইসলামের গানে আলেকজান্দ্রিয়ার মেয়েঃ নজরুলের গানের সুরের উৎস সন্ধান

২৭ শে আগস্ট, ২০১২ রাত ১০:১০

পত্রিকার কাটিংটা হাতে এসেছিলো ৬/৭ বছর আগে, ২০০২ সনের ইত্তেফাক পত্রিকার একটা কাটিং। কাজী নজরুল ইসলাম সম্পর্কিত বিভিন্ন লিখা নিয়ে সাজানো হয়েছিলো সাহিত্য সাময়িকীর এই পাতাটি। তার মধ্যে 'সঙ্গিতজ্ঞ নজরুলের বাংলা গানে আরবী সুরের সুষ্ঠু প্রয়োগ' শিরোনামে আবদুল হকের নিবন্ধটি (দৈনিক ইত্তেফাক, শুক্রবার, ২৪ মে, ২০০২) আমার অদ্ভুত ভাল লেগেছিলো। লেখক নজরুলের গানের সুর আবিষ্কার নিয়ে তার নিজস্ব একটি অভিজ্ঞতার গল্প বলেছিলেন।



দেশী বিদেশী গানের রাগ এবং সুর নজরুল ইসলামের অনেক গানে ব্যবহৃত হয়েছে। কবি নিজেই মাঝে মাঝে গানের শুরুতে সেই রাগের নাম উল্লেখ করতেন অথবা সুরটির মূল উৎসের কথা বলে দিতেন।

নজরুল গীতি গ্রন্থে তাঁর 'শুকনো পাতার নূপুর পায়ে' গানটিতে নজরুলের নিজের হাতের লিখায় পাওয়া যায় 'আরবী সুর'। কিন্তু সেটি আসলে কোন আরবি গান, যার সুরে নজরুলের নৃত্য সঙ্গীত 'শুকনো পাতার নূপুর' এবং ইসলামী গান 'ত্রিভূবনের প্রিয় মোহাম্মদ' এর সুর তৈরি করা হয়েছিলো?



আবদুল হক তাঁর প্রবন্ধে এই বিষয়টি নিয়েই কথা বলেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকুরির সুবাদে বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছিলো এই লেখকের। ১৯৬৫ তে তিনি তুরস্কের রাজধানী আঙ্কারাতে যান। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন কণ্ঠশিল্পী এবং নজরুল গানের গবেষক। আঙ্কারা মিউজিক একাডেমী, সংগ্রহশালার ডাইরেক্টর বৃদ্ধা এক মহিলার কাছ থেকে তিনি তুর্কি প্রাচীন গানের রেকর্ড সংগ্রহ করে শুনতেন। একদিন একটা পল্লী গীতি শুনলেন যার সুর আনেকটা নজরুলের 'শুকনো পাতার নূপুর' গানটির মত। খোঁজ নিয়ে জানতে পারলেন, তুর্কি গানটি পাঁচশ বছর আগে কেউ রচনা ও সুর আরোপ করেছিলেন যেটি পরবর্তিতে তুরস্কের ন্যশনাল টিউন হিসেবে ব্যবহৃত হয়েছে।



নজরুল ইসলামের 'শুকনো পাতার নূপুর' গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৩৩ এ, আর 'ত্রিভূবনের প্রিয় মোহাম্মদ' রেকর্ডটির প্রকাশকাল ১৯৩৫।



কিন্তু যেহেতু নজরুল ইসলাম জানিয়েছিলেন যে সুরটি আসলে আরবি গানের, আবদুল হক যখনই কোন আরবীয় দেশে যেতেন রেকর্ডের দোকানে এই সুরের আরবি গান খুঁজে বেরাতেন। একদিন এক দোকানে একজন বৃদ্ধ লোকের সঙ্গে পরিচয় হলো। নজরুলের বাংলা গানদুটোর এবং তুর্কি গানটির সুর শুনে সেই বৃদ্ধ জানালেন এই সুরটা আসলে আরবি সুর। ১০০০ বছর আগে যা সিরিয়াতে পাওয়া গিয়েছে। গানের কথাগুলো ছিলোঃ

ইয়া বানাত উস্কান্দারীরা

লায়লাতুল হারাম

দাগা ক্যালবই দাঙ্গা জিসমী

কুল্লো মিনাল হারাম।



প্রবন্ধটা পড়ে শুধু যে মুগ্ধ হয়েছিলাম তা না, কেমন যেন একটা নস্টালজিয়া তৈরি হয়েছিলো আমার মধ্যে। নজরুলের গানদুটো শুনলে একধরনের বৈশ্বিক বোধ জেগে উঠতো, প্রাচীন কোনো যুগে যেন চলে যেতাম।



প্রায়ই আরবি গানটা শোনার, গানটা সম্পর্কে আরো কিছু জানার ইচ্ছা হতো। প্রাবন্ধিক নিজেও কিন্তু রেকর্ড করা গান শুনেন নি। মুখে মুখে শুনেছিলেন। আর্টিস্টের নাম গানের নাম কিছুই উল্লেখ করা হয় নি প্রবন্ধটিতে। শুধু লিরিকস ছিলো। তাও লেখক যেই ডাইরিতে গানের কথাগুলো লিখে রেখেছিলেন সেটা হারিয়ে যাওয়ায় নির্ভুল লিরিকস দিতে পারেন নি।



অনেকদিন আগের কথা হলেও এ নিয়ে আমার কৌতূহল সবসময়ই ছিলো। লিরিকসটা মুখস্ত করে নিয়েছিলাম, মনে মনে গানটা খুঁজে বেড়াতাম। শেষ পর্যন্ত আমি মূল আরবি গান এবং তুর্কি গানট খুঁজে পেয়েছি।



আরবি গানটি একটি প্রেমের গান, আলেকজান্দ্রিয়ার মেয়েকে নিয়ে গাওয়া হয়েছে। আলেকজান্দ্রিয়ার মেয়ের প্রতি গভীর অনুরাগ কবিকে কী যন্ত্রণা দিচ্ছে তার বর্ণনা পাওয়া যাবে এই গানে।



আরবি গান 'বানাতে ইস্কান্দারিয়া'

আরবি গানের ইউটিউব লিঙ্ক



তুর্কি গান 'উস্কুদারা গিদারকেন'

তুর্কি গানের ইউটিউব লিঙ্ক







আরবি গানটির লিরিকসঃ




ইয়া বানাতে ইস্কান্দারিয়া

ইশক্বকুম হারাম।

জাব্বা ক্বালবি

জাব্বা জিসমি

কুল্লু মিনাল গা'রাম।।



রুদ্দু আ'লাইয়া

ইয়া নূর আ'ইনাইয়া।

বিজিয়াদ ক্বাসিইয়া

ইয়া বানাতে ইস্কান্দারিয়।

ইয়া বানাতে ইস্কান্দারিয়া।।



ইয়াল্লি রাইহ বোর্দে সাই'দ

ওয়াল্লা সালামাত

আনা বাক্বি আ'লা আ'হদি

হাত্তা লিল মা মাত।।



ইয়া বানাতে ইস্কান্দারিয়া

ইশক্বকুম হারাম।

জাব্বা ক্বালবি

জাব্বা জিসমি

কুল্লু মিনাল গা'রাম।।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৪

মোহাম্মদ তারেক হোসাইন বলেছেন: দারুণ............।

২৭ শে আগস্ট, ২০১২ রাত ১০:২০

ফাতিমা জাহরা বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। :)

২| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫০

আধারের কবি বলেছেন: আপু আরবিটা শুনতে তুর্কিটার থেকে ভালো তবে বাংলাটাই সুন্দর :D

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫২

ফাতিমা জাহরা বলেছেন: আমার কাছেও তুর্কিটা তেমন ভালো লাগে নি। আরবিটা ভালই। তবে বাংলার উপরে কোনটাই না। :)

ভালো থাকবেন।

৩| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৮

রাষ্ট্রপ্রধান বলেছেন: B-)

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

ফাতিমা জাহরা বলেছেন: :) B-)

৪| ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১১:২১

লুকার বলেছেন: ওয়াও! আমি মুগ্ধ!

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

ফাতিমা জাহরা বলেছেন: আপনার মুগ্ধতা দেখে আমিও মুগ্ধ। :D

পোস্টে আসার জন্য ধনাবাদ।

৫| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৭

রেজওয়ান তানিম বলেছেন: সুন্দর পোস্ট

২৯ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৬

ফাতিমা জাহরা বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।

৬| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৮

অ্যানালগ বলেছেন: গান দুটির খোঁজ পেলেন কিভাবে? :)

অনেক ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:০০

ফাতিমা জাহরা বলেছেন: ... গুগুল। আরবিটা খুঁজে পেতে বেশি ঝামেলা হয়নি, কয়েক লাইন লিরিকস জানা ছিলো। কিন্তু তুর্কি গানটা সম্পর্কে প্রায় কিছুই জানতাম না, এই ব্যাটা বেশ ভুগিয়েছে।

আপনাকেও অনেক ধন্যবাদ। :)

৭| ২৮ শে আগস্ট, ২০১২ রাত ১:৪৯

হ য ব র ল ৩২৭ বলেছেন: ভালো লাগলো পড়ে। ধন্যবাদ।

২৯ শে আগস্ট, ২০১২ রাত ৮:০২

ফাতিমা জাহরা বলেছেন: শুনে খুশী হলাম।

ধন্যবাদ আপনাকেও।
ভালো থাকবেন। :)

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭

মুর্তজা হাসান খালিদ বলেছেন: পুস্টু পইড়া ভাল্লাগলো, :)

০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫২

ফাতিমা জাহরা বলেছেন: ধন্যবাদ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২

উল্লাস বাউল বলেছেন: ভাল লাগলো ।

০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫২

ফাতিমা জাহরা বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০১

আসফি আজাদ বলেছেন: :)

১১| ২১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৬

উল্লাস বাউল বলেছেন: আপনার লেখা ভাল লাগল ।
আরও লেখা দেখ তে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.