নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত

দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে কথা বলা যদি অপরাধ হয় তবে আমি সেই অপরাধে অপরাধী

ধ্রুবনীল (ফজলে রাব্বি )

ধ্রুবনিল সম্বন্ধে জানুন - নাম :ধ্রুবনিল | ঠিকানা : ময়মনসিংহ| বয়স: প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে| তাই নির্দিষ্ট করে বলতে পারলাম না| উচ্চতা: অনেকের তুলনায় লম্বা আবার অনেকের তুলনায় খাটো| গায়ের রং: এটাও নিশ্চিত করে কিভাবে বলব ?? ষড়ঋতুর রূপবৈচিত্রের সাথে তুলনা করা যেতে পারে| লিঙ্গ: পুরুষ| শারীরিক বৈশিষ্ট্য: সৃষ্টিকর্তা অনুগ্রহ করে সুস্থ-স্বাভাবিক রেখেছেন| মানসিক বৈশিষ্ট্য: কল্পনা বিলাসী,,আদর্শবাদী,,কখনো চরম বাস্তববাদী,,কখনো খুব আবেগী| তবে সবার জন্য আমার আবেগ কাজ করে না| চারিত্রিক বৈশিষ্ট্য: এটা অন্যরা ভালো বলতে পারবে| তবে কয়েক জনের কাছে শুনে আমাকে পুরোপুরি মুল্যায়ন করতে পারবেন না| একেক জনের কাছে আমি একেক রকম| আমার ব্যক্তিত্ব অন্যদের আচরণের উপর নির্ভর করে না| তবে কখনো কখনো অন্যদের প্রতি আমার আচরণ তাদের আচরণের উপর নির্ভর করে| পেশা: জন্ম থেকে এখনো শিখছি,,মৃত্যু পর্যন্ত শিখব|এটা নিশ্চিত| অন্যান্য দক্ষতা: গান,,খেলাধূলা,, সাংসারিক কাজ সবই পারি|তবে কিছুই ভালোভাবে পারি না| শিক্ষাগত যোগ্যতা: সার্টিফিকেট সর্বস্ব কিছু শিক্ষাগত যোগ্যতা আছে|কিন্তু আমি গণ্ড মূর্খ| নিজেই নিজের বড় শত্রু| নাগরিকতা : বাংলাদেশী(জন্মসূত্রে)| জাতীয়তা: বাঙালি| ধর্মীয় বিশ্বাস: ইসলাম| প্রিয় ব্যক্তিত্ব: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম| প্রিয় সংখ্যা: ৭৮৬| প্রিয় রং: নীল| প্রিয় গান: নির্দিষ্ট করে বলা মুশকিল| একেক সময় একেকটা| প্রিয় নায়ক: আমি নিজেই| প্রিয় নায়িকা: এটা নিশ্চিত করে বলা সম্ভব না| তবে এটুকু বলতে পারি যে আমার সহধর্মিণী হবে তার চেয়ে অন্য কাউকে বেশি সুন্দর ভাবার প্রশ্নই আসে না|মানুষের পছন্দ,,ভালোবাসা আপেক্ষিক| আমার লক্ষ্য: বাংলাদেশে জন্মে লক্ষ্য নির্ধারণ করা আর আকাশ-কুসুম স্বপ্ন দেখা সমান্তরাল| এখানে চাইলেই কিছু হতে পারব না| আমার যোগ্যতা-ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে থেকেই আন্তরিকতার সাথে পরিশ্রম করে যাবো|যে কোনো পেশা থেকেই জীবনে সফল হওয়া সম্ভব| সৃষ্টিকর্তা যদি এসে বলে যে আমি তাঁর কাছে কি চাই তখন যা বলবো: আমি তোমার কাছে ক্ষমা আর করুণা চাই| আরো কিছু জানতে চান : নিজের সম্পর্কে সব কথা সবাইকে বলা যায় না| এতক্ষণ আমার সম্পর্কে যা লিখেছি তা মনোযোগ দিয়ে পড়লে আমাকে কিছুটা হলেও বুঝতে পারবেন ||

সকল পোস্টঃ

হতাশ তবুও আশাবাদী(!)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৩

***দেশটা হয়ত একদিন ঠিকই জেগে উঠবে কিন্তু দেশবাসী কি আদৌ কোনদিন জাগবে??
***গণতন্ত্র একদিন ঠিকই কথা বলবে কিন্তু তখন কি গণতন্ত্রের ভাষা জনগন বুঝবে??
***স্বাধীনতা একদিন ঠিকই তার মর্যাদা দাবি করবে কিন্তু...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.