| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্রুবনীল (ফজলে রাব্বি )
ধ্রুবনিল সম্বন্ধে জানুন - নাম :ধ্রুবনিল | ঠিকানা : ময়মনসিংহ| বয়স: প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে| তাই নির্দিষ্ট করে বলতে পারলাম না| উচ্চতা: অনেকের তুলনায় লম্বা আবার অনেকের তুলনায় খাটো| গায়ের রং: এটাও নিশ্চিত করে কিভাবে বলব ?? ষড়ঋতুর রূপবৈচিত্রের সাথে তুলনা করা যেতে পারে| লিঙ্গ: পুরুষ| শারীরিক বৈশিষ্ট্য: সৃষ্টিকর্তা অনুগ্রহ করে সুস্থ-স্বাভাবিক রেখেছেন| মানসিক বৈশিষ্ট্য: কল্পনা বিলাসী,,আদর্শবাদী,,কখনো চরম বাস্তববাদী,,কখনো খুব আবেগী| তবে সবার জন্য আমার আবেগ কাজ করে না| চারিত্রিক বৈশিষ্ট্য: এটা অন্যরা ভালো বলতে পারবে| তবে কয়েক জনের কাছে শুনে আমাকে পুরোপুরি মুল্যায়ন করতে পারবেন না| একেক জনের কাছে আমি একেক রকম| আমার ব্যক্তিত্ব অন্যদের আচরণের উপর নির্ভর করে না| তবে কখনো কখনো অন্যদের প্রতি আমার আচরণ তাদের আচরণের উপর নির্ভর করে| পেশা: জন্ম থেকে এখনো শিখছি,,মৃত্যু পর্যন্ত শিখব|এটা নিশ্চিত| অন্যান্য দক্ষতা: গান,,খেলাধূলা,, সাংসারিক কাজ সবই পারি|তবে কিছুই ভালোভাবে পারি না| শিক্ষাগত যোগ্যতা: সার্টিফিকেট সর্বস্ব কিছু শিক্ষাগত যোগ্যতা আছে|কিন্তু আমি গণ্ড মূর্খ| নিজেই নিজের বড় শত্রু| নাগরিকতা : বাংলাদেশী(জন্মসূত্রে)| জাতীয়তা: বাঙালি| ধর্মীয় বিশ্বাস: ইসলাম| প্রিয় ব্যক্তিত্ব: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম| প্রিয় সংখ্যা: ৭৮৬| প্রিয় রং: নীল| প্রিয় গান: নির্দিষ্ট করে বলা মুশকিল| একেক সময় একেকটা| প্রিয় নায়ক: আমি নিজেই| প্রিয় নায়িকা: এটা নিশ্চিত করে বলা সম্ভব না| তবে এটুকু বলতে পারি যে আমার সহধর্মিণী হবে তার চেয়ে অন্য কাউকে বেশি সুন্দর ভাবার প্রশ্নই আসে না|মানুষের পছন্দ,,ভালোবাসা আপেক্ষিক| আমার লক্ষ্য: বাংলাদেশে জন্মে লক্ষ্য নির্ধারণ করা আর আকাশ-কুসুম স্বপ্ন দেখা সমান্তরাল| এখানে চাইলেই কিছু হতে পারব না| আমার যোগ্যতা-ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানে থেকেই আন্তরিকতার সাথে পরিশ্রম করে যাবো|যে কোনো পেশা থেকেই জীবনে সফল হওয়া সম্ভব| সৃষ্টিকর্তা যদি এসে বলে যে আমি তাঁর কাছে কি চাই তখন যা বলবো: আমি তোমার কাছে ক্ষমা আর করুণা চাই| আরো কিছু জানতে চান : নিজের সম্পর্কে সব কথা সবাইকে বলা যায় না| এতক্ষণ আমার সম্পর্কে যা লিখেছি তা মনোযোগ দিয়ে পড়লে আমাকে কিছুটা হলেও বুঝতে পারবেন ||
***দেশটা হয়ত একদিন ঠিকই জেগে উঠবে কিন্তু দেশবাসী কি আদৌ কোনদিন জাগবে??
***গণতন্ত্র একদিন ঠিকই কথা বলবে কিন্তু তখন কি গণতন্ত্রের ভাষা জনগন বুঝবে??
***স্বাধীনতা একদিন ঠিকই তার মর্যাদা দাবি করবে কিন্তু সেদিন কি জাতি পারবে তার পূর্ণ মর্যাদা দিতে??
>>>বাকশালীদের অত্যাচারে আজ যখন অতিষ্ট জাতি তখনও মুখে ভাষা ফোটেনি এই বোবা দেশবাসীর|অত্যাচারে অতিষ্ট হয়ে যখন দম ফুরানোর উপক্রম তখনও চুপ থেকে প্রতিনিয়ত করে যাচ্ছে জীবনের চিন্তা|
>>>দ্রব্যমূল্যের উর্ধ্বগতির যাতাকলে পিষ্ট হয়ে না খেয়ে পেট ফুপিয়ে থেকেও জানায়না প্রতিবাদ|
>>>বেকারত্বের অভিশাপে সিক্ত হয়েও ঘরে বসে থেকে প্রতিনিয়তই করে যায় জীবনের চিন্তা| তবুও মুখ ফুটিয়ে জনস্মমুখে এসে বলেনা,"আমারা করুনা নয়,,কর্ম চাই"|
>>>ন্যায়ের পক্ষে কথা বললেই যখন জেল হাজত নিশ্চিত হয়ে যায়,,তখনও প্রতিবাদ জানায়না এদেশীয় সুশীলরা|
>>>গণতন্ত্রকে ধ্বংস করে যখন বিরোধী দলকে হরতাল-অবরোধ দিতে বাধ্য করে তখনও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়না এদেশীয় ব্যাবসায়ী সংগঠনগুলো|
>>>একের পর এক লাগামহীন গুম-খুনে যখন দেশবাসী পরিপূর্ণ আতঙ্কিত তখনও নির্বিকার এদেশীয় প্রশাসন|
>>>লাগামহীন দুর্ণীতিতে দেশ ভরে গেলেও 'দুদক' থেকে যায় নীরব|
>>>'গণতন্ত্রের প্রাণ' বিরোধী দলকে আজ যখন গলা টিপে হত্যা করা হয় তখনও দেশবাসী নিরব|
>>>প্রকাশ্যে 'শর্ট গান' দিয়ে গুলি করে মেরে ফেলা হচ্ছে বিরোধী দলীয় নেতা-কর্মীদের| নাটক হসেবে ব্যাবহৃত হচ্ছে 'ক্রসফায়ার' নামক শব্দটি|
>>>একের পর এক যখন পাগলের প্রলাপ বলে যায় যায় এদেশীয় অবৈধ মন্ত্রীবর্গ তখনও চুপ সুশীল নামের অদ্ভুত প্রজাতির ব্যাক্তিগুলো|
ভোটের আগে মুখে কথার ফুলঝুড়ি ফুটিয়ে জনগনকে আশার বানী শুনিয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চেয়ে না পেয়ে জোড়পূর্বক অবৈধভাবে ক্ষমতায় এসে অপমানিত করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের "প্রধানমন্ত্রী" নামক শব্দটিকে|
তবুও দেশবাসীর মুখে ভাষা নেই| সবাই যেন নির্বাক থাকার প্রতি্যোগিতায় নেমেছে|
আর চুপ নয়!
এবার কথা না বললেও অন্তত আমাদের সাথে ঠোট মিলান| হাতে হাত না রাখলেও হাত নেড়ে আমাদের সায় দিন|পায়ে পা মিলিয়ে রাজপথে না নামলেও মুখে বলে উৎসাহিত করুন|
আমাদের সাথে যুদ্ধ না করলেও আহত যোদ্ধাদের সহযোগিতা করুন|
কথা দিলাম,,আপনাদের একটা স্বাধীন দেশ উপহার দিব| যেখানে থাকবেনা কোন ভয়| থাকবে শুধু শান্তি আর শান্তি|
©somewhere in net ltd.