| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৯ উইকেটের বিশাল ব্য্যবধানে, সেটা আবার টেস্ট ক্রিকেটে, তাও আবার অস্ট্রেলীয়ার মাটিতেই!!
নিঃসন্দেহে এই জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে কোন সংস্করণে সবচেয়ে বড় বিজয় হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশে কি কীর্তিটা নাই করেছে তা বুঝতে হলে আগে জানতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া কতটা অপ্রতিরোধ্য। যে অস্ট্রেলীয়ার মাটিতে গিয়ে এশিয়ার দলগুলো নাকানিচুবানি খেয়ে আসে; শ্রীলংকার মত দল এখন পর্যন্ত অস্ট্রেলীয়ার মাটিতে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি, পাকিস্তান ৩২ বছর আগে একবার অষ্ট্রেলিয়াকে হারিয়েছিলো তাদের মাটিতে। এই শতাব্দিতে অস্ট্রেলীয়ার মাটিতে অস্ট্রেলীয়াকে হারিয়েছে শুধুমাত্র ভারত আর আজকের এই জয়ের মাধ্যমে এর সাথে যুক্ত হলো বাংলাদেশের নামও।
যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ আজ পর্যন্ত কোন টেস্টে হারতে পারেনি সেই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ ইউকেটের বিশাল ব্যবধানে হারানো রীতিমত এক অবিশ্বাস্য বিজয়। বিষয়টা এমন না যে ভাগ্য গুনে কোন মতে টেনে হিছড়ে বাংলাদেশ জয় পেয়েছে- অস্ট্রেলীয়াকে বাংলাদেশ হারিয়েছে এক প্রকার হেসে খেলেই, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময় জুড়ে বাংলাদেশ একক অধিপত্য ছড়িয়েছে, একক মুহুর্তের জন্যও অস্ট্রেলীয় ঘুরে দাঁড়াতে পারেনি।
কেন এই জয় অকল্পনীয়- উপরে যার কিছু প্রমাণ দেখিয়েছি আরও কিছু প্রমাণ হচ্ছে- অস্ট্রেলীয়ার ডেনভারের সবুজ বাউন্সি পিচে অস্ট্রেলীয়ার দূর্দান্ত সব পেসারদের বল মোকাবেলা করা বিশ্বের যে কোন ব্যটারদের জন্য এক অগ্নি পরীক্ষার নাম, এমন বাউন্সি পিচে অস্ট্রেলীয়ার ইয়া লম্বা লম্বা পেসারদের পুঁচকে বাংলাদেশী ব্যাটাররা যেভাবে মোকাবেলা করলো তা দেখে মনেই হয়নি যে এটা অস্ট্রেলীয়ার মাঠ, খেলা দেখে কেউ ভুল করে ভাবতেই পারে এটা হয়তো মিরপুরের মাঠ, কিন্তু সত্যিটা হচ্ছে এটা মিরপুর না, এটা অস্ট্রেলীয়র ডেনভার।
আজ থেকে কি তাহলে অস্ট্রেলীয়ান ক্রিকেটের পতন শুরু হলো আর বাংলাদেশের উত্থান? বাংলাদেশ কি পারবে আগামী বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে?
খেলার সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলীয়া ১ম ইনিংস: ১৯৮, ২য় ইনিংস ২৮৪
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬, ২য় ইনিংস ৫৭/১
প্লেয়ার অব দ্যা ম্যাচ: হাসান মাহমুদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১
ভুয়া মফিজ বলেছেন: যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ আজ পর্যন্ত কোন টেস্টে হারতে পারেনি সেই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ ইউকেটের বিশাল ব্যবধানে হারানো রীতিমত এক অবিশ্বাস্য বিজয়। তথ্যে ভুল আছে। ২০১৭ এর অগাষ্টে মিরপুরে বাংলাদেশ প্রথমবার অস্ট্রেলিয়াকে হারায়।

এটা অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়, তবে এই টেস্ট জয়ের মাহাত্ম্য আরো অনেক দিক দিয়েই অতুলনীয়। বিশাল অভিনন্দন টাইগার বাহিনীকে। আশা করি দ্বিতীয় ম্যাচেও ক্যাঙ্গারুদেরকে দৌড়ের উপরে রাখবে!!!