নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

এভাবেও ফিরে আসা যায় ..

২০ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:১৪


আজ দেশনেতার ৬২তম জন্মদিন। এই উপলক্ষে কোথাও কেক কাটা হবে কি না জানি না। আশা রাখছি , এখন থেকে দেশনেতার জন্মদিন ঘটা করে উদযাপন করা হবে। তবে তিনি যে ধরণের মানুষ মনে হয় না রাজি হবেন ।

আসলে অনেকের কাছেই এখনো বিস্ময় জাগে যে তারেক রহমান দেশে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। তাই সবাই যেন তাঁকে একটু ছুঁয়ে দেখতে চান। তিনিও সুযোগ পেলেই জনগণের কাছে ছুটে যান। সেলফি তোলেন, করমর্দন করেন। যাঁরা এখন তরুণী, তারেক রহমানকে দেখে বলেন, তাঁর তো এখনো তেমন বয়স হয়নি। দেখতে এখনো ভাইয়া ভাইয়া মনে হয় !

জলবায়ু সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, যার সঙ্গেই দেখা হচ্ছে, প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্য হচ্ছে, তারেক রহমান এখন একজন ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে আবির্ভূত হয়েছেন। এমবিএতে পড়ার সময় লিডারশিপের বিভিন্ন ধরন নিয়ে পড়েছিলাম। সেখানেই ট্রান্সফরমেশনাল লিডারদের সম্পর্কে জানতে পারি। মহাত্মা গান্ধী কিংবা নেলসন ম্যান্ডেলাকে এই ধরনের নেতৃত্বের উদাহরণ হিসেবে ধরা হয় ।

এ ধরনের নেতাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাঁরা ভবিষ্যতের বড় স্বপ্ন দেখান, মানুষকে অনুপ্রাণিত করেন, নতুন চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করেন এবং অন্যদের মধ্য থেকেও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলেন। তারেক রহমানের মধ্যেও আমরা এখন কিছু অনুপ্রেরণাদায়ক বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। কেউ খেয়াল করেছেন কি না জানি না, নেতা এখন প্রতিদিন একই ধরনের পোশাক পরিধান করেন। সাদা-শুভ্র পোশাকে তাঁকে দেখা যায়। বিষয়টি সিঙ্গাপুরের আধুনিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা লি কুয়ানের কথা মনে করিয়ে দেয়।

লি কুয়ান দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে সিঙ্গাপুরে দুর্নীতিবিরোধী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী হয়েছিল। আমরা লি কুয়ানকে দেখিনি, তবে তারেক রহমানকে দেখছি। তিনিও এখন সাদা পোশাকে চলাফেরা করেন। আশা করি, পোশাকের এই শুভ্রতার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স বজায় থাকবে।

অন্তত দুজন সংসদ সদস্য তাঁর নির্দেশে এবার পদত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। এটিও নিশ্চয়ই নেতৃত্বের নতুন ধরনের দৃষ্টান্ত ! শুধু তাই নয়, নেতা এখন জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহার করেন না। উল্টো সৌরবিদ্যুৎ ব্যবহার করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছেন ! এমন মহান উদ্যোগের কথা আমরা আগে কতজন নেতার কাছ থেকে শুনেছি ?

এরপর আসে দুপুরের খাবারের প্রসঙ্গ। তিনি এখন মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার খান। আমাদের সমাজে এমন মিতব্যয়ী মানুষ এখন আর তেমন দেখা যায় না। যেখানে অনেকের একবেলার খাবারের বিল কয়েক হাজার টাকা, সেখানে দেশের প্রধানমন্ত্রী মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার শেষ করেন !

একসময় টিভিতে 'সাদা মনের মানুষ' নামে একটি অনুষ্ঠান হতো। অনুষ্ঠানটি এখনো চালু থাকলে নিশ্চয়ই দেশনেতার নাম আলোচনায় আসত। এমনকি প্রতিযোগিতায় কে বিজয়ী হতেন, সেটিও হয়তো দর্শকদের কাছে বড় কৌতূহলের বিষয় হয়ে উঠত ! ইতিমধ্যে মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী নেতৃত্বের তালিকায় তারেক রহমানের খাতায় উঠে গেছে । মুসলিম বিশ্বে তাঁর নতুন ভাবমূর্তি তৈরি হয়েছে।

সব মিলিয়ে দেশনেতার ৬২তম জন্মদিনে আমাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বের এই নতুন বৈশিষ্ট্যগুলো যেন আরও বিকশিত হয়। সাদা পোশাকের শুভ্রতা, ১৫০ টাকার মধ্যাহ্নভোজ, সৌরবিদ্যুৎ, মিতব্যয়িতা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-সবকিছু মিলিয়ে বাংলাদেশ এক নতুন নেতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।

শুভ জন্মদিন, দেশনেতা !

ফটোকার্ড : ডেইলি সান

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:২৬

কলাবাগান১ বলেছেন: দেশনেতাকে রিয়েলিটি মাইনে নিতে হবে যে রোহিংগা জনগোস্ঠী আদতে বাংলাদেশ থেকেই উৎপত্তি..সবাইকে বাংলাদেশের পাসপোর্ট দিতে হলে দেশনেতার ত্রাহি অবস্হা হবে..ডিএনএ স্টাডি তো মিথ্যা বলে না...। গতকাল পাবলিশ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.