| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকপাখী
Better to reign in Hell than to serve in Heaven"
![]()
বাংলাদেশে বাস করে মন ভালো রাখাটা খুব কঠিন ।এখানে মন খারাপের মাল সামানা অহরহই আশে পাশে ঘুর ঘুর করে।আগামী কয়েকদিন ফেসবুকের পাতায় পাতায় "রানা" শব্দটির খুব ব্যাবহার হবে ।তারপর একটা সময় "স্পেকট্রা ভবন" "তাজরীনের মতো "রানাও" হারিয়ে যাবে ।বাঙ্গালীর চোখের জল আর শরীরের রক্ত খুব সুলভে পাওয়া যায় ।এখানে লাশের বেচা বিক্রি হয় ।সেই ব্যাবসায় কেউ লাভ করে কারও ক্ষতি হয় ।
আজকের নিহতের কেউ কেউ হয়ত গতকাল গেইলের দানবীয় ছক্কা দেখে খুশিতে লাফিয়ে উঠেছে,কেউ হয়ত আজকে খাবারের জন্য বাজার করেছে,কেউ হয়ত আরেকটু সুন্দর ভবিস্যতে ছবিতে আর একটি রং তুলির আচর দিয়েছে ।অথচ আজ তাদের নিথর দেহ ইট বালি সুরকির মধ্যে থেকে ধুলো ঝেড়ে বের করতে হয় ।গতকাল ভবনটির ফাটল দেখে প্রশাষন ঝুকিপুর্ন বলে সবাইকে বের করে দিয়েছে ।আর আজ সেখানে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ।
কে আজ ভবনটির দরজা খুলেছে ?কে আজ গার্মেন্টস চালু রাখতে বলেছে ?
অনেকেই বলছে শ্রমিকরা ঝুনিপুর্ন জেনেও কাজে গেল কেন ?আমি বলি কেন গেল তারা ?তাদের তো খাওয়া পড়ার অভাব নাই,তাদের তো ঘরের বিয়ের উপযুক্ত মেয়ে নেই,তাদের মায়ের ঔষধ কেনার পয়সার অভাব নেই,তাদের পেটে ক্ষুধা নেই তারাত বালিশের মধ্যে কোটি কোটি টাকা নিয়ে ঘুমায় !তাদের বিদেশি একাউন্টে কোটি কোটি ডলার জমা হযে আছে !তারপরও কেন তারা জীবনের ঝুকি নিয়ে সামান্য ২৫০ টাকা হাজিরার জন্য কাজে যোগ দিল ।মৃত্যুই তাদের প্রাপ্য ।একটু ভাবুন, ক্ষুধার্থ মানুষের সামনে সামান্য চিড়া মুড়ি যাই দিবেন তাই সে কেড়ে খাবে ।তার পেটে ক্ষুধা,ক্ষুধার ডাকে ইশ্বর পর্যন্ত ব্যাথিত হয় ।
শোক প্রকাশ কিংবা তদন্ত কমিটি চাইছি না ।কোন সাহয্য চাইছি না ।আল্লাহর কসম করে বললাম বিচার চাইছি না ।এটাকে ভাগ্য বলে মেনে নিয়েছি ।বাংলাদেশে যখন জন্ম নিয়েছি এর প্রায়শ্চিত্য তো জীবন দিয়েই করতে হবে ।![]()
©somewhere in net ltd.