| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
![]()
সিদ্দিকনামা ১
সিদ্দিক পাগল :গুরু একটা কাজ করলে কেমন হয় ? দেশটা যদি ২ নেত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হয় ।
আমি :খুবই খারাপ হয় ।রংপুর নিয়া ক্যাচাল বাধবে ।ঐটা কারো বাপের বাড়ী কারো শশুরবাড়ী !
সিদ্দিক পাগল :তাইলে তাগো কাছে ইজারা দিয়া দেই
আমি :ইজারাতো দেয়াই আছে,আগে বিম্পি ছিল এখন আ লীগ নিছে।দু পয়সা মুনাফা করে খাচ্ছে ।বাংলাদেশ একটি ইজারাতান্ত্রিক দেশ ।
সিদ্দিক পাগল :তাইলে গনতান্ত্রিক শাষন ব্যাবস্থা কারে কয় ?
আমি :যে ব্যাবস্থায় ৫ বছর পরপর সব জনগন মিলে ঠিক করে আগামী ৫ বছর কে আমাদের উপর্যপুরী ধর্ষন করবে ।
সিদ্দিক পাগল :বস পাকিস্তান বোমা দিয়া জনসংখ্যা নিয়ন্ত্রন করে আমরা কি করুম ?
আমি :বহু তরিকা আছে আপাতত অফ যা !
সিদ্দিক পাগল :ছাত্রলীগ আর পুলিশরে দিয়া নিয়ন্ত্রন করা সম্ভব,আপনি কি কন?
আমি :ধুর ব্যাটা বাল ছাল যা মুখে আসে তাই কস,তাগো দ্বারা এই কাম সম্ভব না তারা এখন শিক্ষক পিটাইতে ব্যাস্ত আছে।
সিদ্দিকনামা ২
সিদ্দিক পাগল :ভাইজান শীতে সারাদেশে ৩০ জন মরসে!
আমি: বাইচা গেছে সামনের বার বরফ পড়া দেখতে হয় নায় ।
সিদ্দিক পাগল :বাবুল মিয়া সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়া যমুনা ফিউচার পার্ক বানাইছে ।
আমি :তার পার্কের শখ আছিল !জানস না শখের তোল কোটি টাকা ।তার শখ ছিল সাতশ কেজি ওজনের।
সিদ্দিক পাগল :আড়াই হাজার কোটি টাকা সাশ্রয় করতে সরকার জ্বালানী তেলের দাম বাড়াইছে ।
আমি :হলমার্কের তানভীর একাই সাড়ে তিন হাজার কোটি মাইরা দিসে ।
সিদ্দিক পাগল: কে যেন বলছিল তারেক রহমানের জমানো টাকা শেষ হলেই দেশে ফিরবে ।
আমি :তাইলে তোমার ২০০ বছর অপেক্ষা করতে হবে ।
সিদ্দিক পাগল :ভাই কোটি পুরতে কয়টা শুন্য লাগে ?
আমি :জানি না ,তয় মনে হয় মেলা !
সিদ্দিক পাগল: যেই দেশে এত টাকা মাইনসের কাছে সেই দেশে শীতে মানুষ মরে কেমনে ?
আমি :..................................
সিদ্দিকনামা ৩
সিদ্দিক পাগল : ভাইজান, তরমুজের বিচিতে আল্লাহর নাম পাওয়া গেছে
আমি :তো কি হইছে ? আল্লাহর তো কাম নাই তরমুজের বিচির মধ্যে ঢুকবে
সিদ্দিক পাগল :একজনের মুবিলে মেঘ দিয়ে গনেশের মাথা আকার ছবি দেখলাম
আমি :আমার কাছে গরুর গায়ে যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ছবি আছে
সিদ্দিক পাগল:রামায়নের শ্লোক পইড়া পানিতে ফু দিলে সেই পানিতে গ্যাস্ট্রিক আলসার ভাল হয় ।
আমি :দুইটা স্যাকলো মাইরা দিলে এসিডিটি এমনিতেই ভাল হয় ।
সিদ্দিক পাগল :ধুর মিয়া আপনে নাস্তিক মানুষ ।আল্লা খোদায় বিশ্বাস নাই ।তাইলে এবার কন দেশটা চলতাছে কেমনে?
আমি :...................................!
©somewhere in net ltd.