নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অভিমান যখন ঝরে যায়.........

০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

অভিমান যখন ঝরে যায়.........

আপনারা যারা 'বসন্ত বিলাপ' সিনেমাটা দেখেছেন তাদের কি শেষ দৃশ্যটা মনে আছে? যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে অপর্ণা সেন জিজ্ঞেস করছে, "আপনি যান নি?"
সৌমিত্র একগাল হেসে বলছে "আমি জানতাম তুমি আসবে"। ব্যাস এইটুকুতেই সমস্ত রাগ-অভিমান গলে জল! এই যে "আমি জানতাম"- এই যে জানার বিশ্বাসটুকুই ভালোবাসা সম্মান এবং বিশ্বাস। আর ছুটে আসার অপেক্ষাটুকু বড় মেদুর।

কিংবা ধরুন 'দাদারকীর্তি' সিনেমার শেষ দৃশ্য। একটা বোকা-ক্যাবলা, কেরিয়ারে জিরো একটা ছেলের সারল্যের, সততার মাধুর্যে মজে গেলো মহুয়ার মন। শারীরিক ছোঁয়া নেই। যৌন আকুতি নেই। ভালোবাসি বলাও নেই। কিন্তু এরচেয়ে চমৎকার প্রেমের দৃশ্য আর দুটো হয় না!

আজকাল সবকিছু খুব জটিল লাগে। আমাদের থামা নেই। অপেক্ষা নেই। চোখে চোখে ভালোবাসা বুঝে নেওয়া নেই। আমাদের প্রেম আসে, আমাদের প্রেম ফুরিয়ে যায়। আমাদের ভালোবাসাবাসিতে এখন অনেক 'অপশন'। আমাদের লাখ লাখ টাকার প্যাকেজের কেরিয়ার। আমাদের swag। আমাদের এখন কথায় কথায় 'ছেঁড়া যায়'। আমরা অভিমানের ভাষা বুঝি না। আমরা ভালোবাসার সমর্পণ জানি না। আমরা প্রেম করি কেবল। ভালো তো বাসি না। আর কেউ বাসলেও তাকে অপমানে, যন্ত্রণায়, নির্মমতায়, বিশ্বাসঘাতকতায় শেষ করে দিই। এতেই মজা। নিষ্ঠুর আনন্দ!

এটাই অবাক লাগে কত সহজে মানুষ অপশন খুঁজে নেয়, একটু ভেবে বসার সময় নেই, থিতু হওয়ার সময় নেই। ভালোবাসার অর্থ কত কম লোকই বোঝে। অবাক লাগে সময়টাকে এরকম করে বদলে যেতে দেখতে। বদল দরকার কিন্তু সেটা এরকম নয় যেখানে মানুষ মানুষকে বোঝার, বুঝতে সময় দেয়না।

শুধু মাত্র প্রেম প্রেম খেলা..... ভালোবাসায় নেই গভীরতা, পরস্পরের প্রতি নেই শ্রদ্ধা, সহমর্মিতা, বিশ্বাস....

মানুষ সত্যি কেমন যেন হয়ে গেছে। এখন শুধু যারা বোকা,যারা সেনসেটিভ তারাই পড়ে থাকে, বাকিদের দেখে অবাক হয়।কিছু করার থাকেনা।ফ্যালফ্যাল করে বসে থাকা ছাড়া... যন্ত্রণায় দীর্ণ হওয়া ছাড়া... তাদের আর কিচ্ছু করার সত্যি থাকে না। বদলে যাওয়া পৃথিবী বড্ড কুৎসিত।

"আমি জানতাম তুমি আসবে" আমিও এক সময় কাউকে বলেছিলাম কিন্তু এখন আর সে বিশ্বাস টুকু নেই। সম্পর্ক ও নেই। শুধু বেঁচে আছি.....
আর যারা আছে, আজও যারা এভাবে ভাবে তাদের হয় বোকা বলা হয়, নাহলে পাগল ভাবা হয়!

ভালোবাসা গুলো আর প্রেমে পর্যবসিত হয় না খুব একটা আজকাল। আসলে ভালোবাসার অনেক রূপ হয় ....কোন রূপে ভালোবাসা আসলে ভালোবাসাতে পরিণত হয় তা কেবল স্বয়ং ভালোবাসাই জানে!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুধু মাত্র প্রেম প্রেম খেলা..... ভালোবাসায় নেই গভীরতা,
পরস্পরের প্রতি নেই শ্রদ্ধা, সহমর্মিতা, বিশ্বাস..

...............................................................................
আমরা মহাজাগতিক রোবটের যুগে বসবাস করছি,
তাই, বিশ্বাস ভালোবাসার প্রয়োজন নাই ।
যার যেখানে প্রয়োজন আছে লুটে নাও, মব কর, আর মাস্তি
এটাই তো বেহেশতের জীবন ।
কেউ কেউ তো বেহেশতের টিকেট কিনে নিয়েছে ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৯

জুল ভার্ন বলেছেন: বিষয়টা যারযার দৃষ্টিভঙ্গির।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৪

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,





এই কথাগুলো ঠিকই বলেছেন---*** আমাদের থামা নেই। অপেক্ষা নেই। চোখে চোখে ভালোবাসা বুঝে নেওয়া নেই। আমাদের প্রেম আসে, আমাদের প্রেম ফুরিয়ে যায়।
***** আমরা অভিমানের ভাষা বুঝি না। আমরা ভালোবাসার সমর্পণ জানি না। আমরা প্রেম করি কেবল।
শুধু মাত্র প্রেম প্রেম খেলা..... ভালোবাসায় নেই গভীরতা, পরস্পরের প্রতি নেই শ্রদ্ধা, সহমর্মিতা, বিশ্বাস....


শেষ প্যারার আগের প্যারায় যা লিখেছেন সেখানে একটা গল্পের আভাস পাচ্ছি!! সে গল্পটা হবে কি????????

০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:২৩

জুল ভার্ন বলেছেন: আহমেদ জী এস ভাইজান, না সেই গল্পটা আর হবে না।
কথা সাহিত্যিক শরত বসুর ভাষায়- "বড়ো প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়"!
একসময় যাকে অপরিহার্য মনে হতো- জীবনের একটা পর্যায়ে এসে সেই অপরিহার্যতার লাগাম টেনে ধরতে হয়। নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়, কিন্তু স্বপ্ন ভংগের লুকায়িত গোপন কষ্ট নিরবে নিভৃতে স্মৃতিকাতর হলেও গল্পটা আর বাড়তে দেওয়া যায়না।- এখানে বিচ্ছেদ আছে, কিন্তু তিক্ততা নেই; আছে স্মৃতি, নীরব কষ্ট, আত্মসংযম এবং শেষ পর্যন্ত পারস্পরিক শ্রদ্ধা। কারোর প্রতি কারোর রাগ-ক্ষোভ, অভিমান থাকেনা, থাকে শুধু পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শুভ কামনা- জীবন এমনই। একটা সুন্দর সম্পর্কের উপসংহার এমনই।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২০

হুমায়রা হারুন বলেছেন: @ স্বপ্নের শংখচিল - জীবনে স্বার্থপরতা ও যান্ত্রিকতা আছে। তারপরও আমার মনে হয় যান্ত্রিকতার মধ্যেও মানুষ তার আবেগ, সহানুভূতি আর আন্তরিকতার জায়গা খুঁজে নেয়।
তবে এটা ঠিক শুধুমাত্র প্রয়োজন ভিত্তিক সম্পর্ক বা ভোগবাদ মানুষকে শেষ পর্যন্ত একা করে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.