| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৬ সালে গবেষণা প্রকল্প হিসাবে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড
বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজ ও
সের্গেই ব্রিন এর কাজ শুরু করেন। তাদের তত্ত্ব ছিল তখনকার কৌশলগুলোর
চেয়ে নতুন কৌশলে কোন একটা সার্চ ইঞ্জিন যদি বানানো হয়,
যেটি ওয়েবসাইটগুলোর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক থেকে যদি ফলাফল
বের করা যায় তাহলে আরো ভাল ফলাফল পাওয়া যাবে।
১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন।
২০০৪ সালের ১৯শে আগস্ট এটি পাবলিক লিমিটেড
কোম্পানিতে পরিণত হয়। সময়ের সাথে নিত্যনতুন পণ্য ও সেবা যোগ
করে গুগল প্রতিনিয়ত নিজেদের আকার ও
উপযোগিতা বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে। একই সাথে নতুন
কোম্পানি কিনে নিজেদের সাথে একীভূতকরণ, ভিন্ন প্রতিষ্ঠানের
সাথে অংশীদারিত্ব ও বিজ্ঞাপন জগতে নিজেদের
অবস্থানকে সুদৃঢ়ীকরণের মাধ্যমে নিজেদের বহুমুখিতাকে সমৃদ্ধ করেছে।
ফলে তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে ইমেইল, সামাজিক
নেটওয়ার্কিং, ভিডিও শেয়ারিং, অফিস প্রোডাক্টিভিটি,
প্রভৃতি বিষয়ে গুগলের সেবা রয়েছে।
©somewhere in net ltd.