নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথা পাগলা

মাথা পাগলা › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম করে দিচ্ছেন?

তিনি আসলেই দেশে ফিরবেন কি না জানি না। তবে ফিরলে সম্ভাব্য কয়েকটা জিনিস ঘটতে পারে - জেলে বন্দী করা হবে, জেলের ভেতরেই হত্যা করা হতে পারে, অথবা সরাসরি ফাঁসিতে ঝোলানোর চেষ্টা হবে। এর বাইরে আরেকটা অপশন আছে - মবপার্টির হাতে গণপিটুনি দিয়ে মেরে ফেলে বলা হবে, "জনগণ বিচার করেছে।"

যেটাই হোক, হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি ভয়াবহ দিকে যাবে - গৃহযুদ্ধ হবার সম্ভাবনা বেশি। এখানে শুধু লীগের পোলাপাইন মাঠে নামবে, বিষয়টা এত সিম্পল না। জামাত-রাজাকারের উত্থানে বিরক্ত এমন বহু সাধারণ জনগণও আছে।

আরেকটা সিনারিও হতে পারে - বিএনপি আর লীগ পুরোনো সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে রাজনীতি করবে। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। তারেক সাহেব প্রায় ১৭ বছর পর অনেক অপেক্ষার পর চাকুরি পেয়েছেন, এতো সহজে ছেড়ে দিবেন? আবার বিএনপি চাইলেও আম্রিকা-জাশিরা হতে দেবে না, হলে ভারতীয় আধিপত্য বাড়বে।

আমার মনে হয়, হাসিনার আশপাশের গবেট বুদ্ধিজীবীরা হয়তো তাকে এখন দেশে ফেরার জন্য কনভিন্স করছেন। তাদের ধারণা, যত কিছুই হোক না কেন, শেষ পর্যন্ত হাসিনাকে কেউ মেরে ফেলবে না। কিন্তু এই আত্মবিশ্বাসটা তারা কোথা থেকে পাচ্ছেন, সেটা আমার মাথায় ঢোকে না।

আমি মনে করি, লীগের গবেট বুদ্ধিজীবীদের কথায় এই মুহুর্তে লীগের ফেস ভ্যালু ঠিক না করে এখন হাসিনা দেশে ফিরলে মস্ত বড় ভুল করবেন। কেন মনে হচ্ছে, সেটা বলি-

বাংলাদেশে কোনো দলই সাধু না। জুলাই বিপ্লবের আড়ালে ক্যু হয়েছে - ধরলাম কাগজ-কলম-ঘটনা দিয়ে শতভাগ প্রমাণ করছেন। কিন্তু হাজার হাজার ভিডিও, স্ক্রিনশট, মানুষের মৃত্যু এবং সেই সময় লীগের নেতাদের দেওয়া বয়ান - সবই তো আছে, লো আইকিউ জনগনরে বোঝাবেন কি করে? আবার ক্যু হয়ে থাকলেও আপনারা সেটা ঠেকাতে পারেন নাই। হাসিনা পতনের দুই-তিন দিন আগেও আপনারা কনফিডেন্ট ছিলেন, সবকিছু কন্ট্রোলে আছে।

হাসিনার পতনের পর দেশে লীগের জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য ন্যূনতম কী করেছেন। সারাক্ষণ শুধু ৭১ নিয়ে বিশ্লেষণ করেন। ৭১ নিয়ে এক হাজার ঘণ্টা পর্যালোচনা করলেই কি ১৬-১৭ বছরে ঘটে যাওয়া অরাজকতা আর অপকর্মগুলো মাফ হয়ে যাবে? যেটা করা উচিত ছিল, সেটা আপনারা করেন নাই।

আপনাদের তো বলা উচিত ছিল হাসিনার ১৬-১৭ বছরে দেশে কী কী ভালো হয়েছে, দেশের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা কী ছিল, বর্তমান সরকারের দোষ-ত্রুটি কোথায়, আর আপনারা ক্ষমতায় থাকলে কীভাবে সেগুলো সমাধান করতেন। এটলিস্ট অনেস্ট থেকে নিজেদের লেসার এভিল হিসেবে তো প্রমাণ করেন! জুলাই বিপ্লবের পর আপনারা ১০০ শতাংশ অনেস্ট - এটা জনগণকে বোঝাতে পারবেন বলে আমার মনে হয় না। লাশের রাজনীতিতে মানুষের সেন্টিমেন্ট ভাঙা এত সহজ না। জুলাই বিপ্লব ক্যু ছিল নাকি সঠিক ছিল, সেই বিতর্ক এক পাশে না রেখে এতগুলো মানুষের মৃত্যুতে দুঃখ প্রকাশ করার বদলে আপনারা প্রমাণ করতে ব্যস্ত, "আমরা মারি নাই।" মানবিকতা কই? এই জায়গাতেই আপনাদের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা।

অন্যদিকে মাঝেমধ্যে ঝটিকা মিছিল বের করে তৃণমূল পর্যায়ের টিনএজ পোলাপাইনদের বিপদে ফেলেছেন। অথচ লীগের চোর বাটপার হাই কমান্ডের নেতারা কলকাতা-লন্ডনে এসি রুমে বসে আছেন, ফাইভ স্টার হোটেলে মিটিং করছেন। তাদের জিজ্ঞেস করেন -

সাধারণ জনগণের কাছে লীগের জনপ্রিয়তা তলানিতে রেখে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর যুক্তি কী? ব্লুপ্রিন্ট কী? দেশে ফেরার পর রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে মোকাবিলা কিভাবে করা হবে? পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা কী? আমার ধারণা, কোন উত্তর দিতে পারবে না। এদের থেকে কিছু আশাও করতে পারবেন না কারন এদের ব্রেইন শুধুমাত্র নিজেদের আখের গোছাতে ট্রেইনড হয়েছে। এগুলো কিন্তু সাধারণ জনগণও দেখে, বোঝে।

দেশে লীগের প্রতিক্রিয়া টেস্ট করতে চাইলে আগে ওবায়দুল কাদের, আরাফাতদের পাঠান। দেখেন কী হয়!

তারপর না হয় শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়েন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ নাথিং; দুই বছরে সেটা প্রমাণিত । আবার এভাবেও বলতে পারেন আওয়ামী লীগ কে ফিনিশ করে দিয়েছে শেখের পরিবার। আমার মনে হয় সায়মা ওয়াজেদ পুতুল সভাপতি হবেন। সাধারণত যাকে নিয়ে কোনো নিউজ হয় তাকে নিয়ে অন্দর মহলে কিচু ঘটনা ঘটে । তবে যাই বলেন ইশকুল পড়ুয়া , কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি লেভেলের পোলাপান আওয়ামী লীগ কে ইসলামের দুশমন ভাবে , ভারতের দালাল মনে করে । :)

২| ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লীগের গবেট বুদ্ধিজীবীদের কথায় এই মুহুর্তে লীগের ফেস ভ্যালু ঠিক
না করে এখন হাসিনা দেশে ফিরলে মস্ত বড় ভুল করবেন।

...............................................................................................
আর্ন্তজাতিক হিসাব নিকাশ আমাদের মাথার উপর দিয়ে যায় ।
রাজনৈতিকভাবে আমরা দাবার ঘুঁটি এটা সত্য, তাই
আগামী দিনগুলো কেমন হবে, তা নিয়ে শন্কিত ।

৩| ১১ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৭

ক্লোন রাফা বলেছেন: আপনি যে ফটোকার্ড ব্যবহার করেছেন তার ঠিক বিপরীত বক্তব্য পেশ করেছেন পোস্টে।
১/ আপনার কেনো মনে হলো অন্য কারো সিদ্ধান্তে শেখ হাসিনা দেশে ফিরছেন!
১/ রাজনৈতিক সকল সিদ্ধান্ত বা প্ল্যান প্রকাশিত হবেনা, এটাই স্বাভাবিক।
৩/এই যে মাঝে মাঝে মিছিল করে জানান দেওয়া। এটা হলো আউট এফ সাইড যেনো আউট অফ মাইন্ড না হয়।

আওয়ামিলীগ খুব ভালো করেই মাঠের রাজনীতি জানে এবং করে। আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমেই আওয়ামিলীগ ফিরছে। হাইব্রিড নেতা, গুপ্ত বাহিনী-যারা আওয়ামিলীগের চাইতে বেশি আওয়ামিলীগ , সর্বোপরি সেনাবাহিনীর অভ্যন্তরের গুপ্ত জামাতি মনোভাবাপন্ন অফিসার এবং সৈনিকদের কারনেই বাংলাদেশ ঝুকির মধ্যে আছে।তাছাড়া আন্তর্জাতিক চক্রান্ত ‘তো একটা শিশুও বুঝতে পারছে এখন।
আওয়ামিলীগের ভুলত্রুটি অবশ্যই আছে।কিন্তু আওয়ামিলীগ দেশের ধ্বংস বা ক্ষতি হয় এমন কাজ করে নাই করবেওনা এটুকু নিশ্চয়তা দিতেই পারি।
দূর্ণীতিই মুল ফ্যাক্টর আজকের পতনের জন্য। দূর্ণীতি না থাকলে অপশাসনও থাকবেনা। দিনশেষে মানুষ সকল অপরাধ করে আর্থিক লাভের জন্যই।২০২৪-এর নির্বাচনের পর আমার উপলব্দি’তে বলেছিলাম কথা নয় কাজে জিরো টলারেন্স দেখাতে হবে দূর্ণীতিতে। প্রশাসনের উপর অতিরিক্ত নির্ভরতা দূর্বল সরকারের লক্ষন/ এবং দূর্ণীতির পথ প্রসস্থ করে।

ধন্যবাদ॥

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.