| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু প্রশ্ন ও প্রশ্ন গুলোর উত্তর দেয়া আছে, যদি কাকতালীয় ভাবে সবগুলোই আপনার সাথে মিলে যায়! !!
তাহলে দুঃখের সংবাদটা আপনার ও।
তো শুরু করা যাক. ?
আপনি কি মেধাবী?
- হ্যাঁ
-আপনার বাবার কি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট আছে?
- না!
-আপনি কি নারী?
-না!
-আপনি কি উপজাতী?
-না!
-আপনি কি প্রতিবন্ধী?
-না!
-আপনার কি ক্ষমতাধর
মামা চাচা আছে?
-না!
-আপনার বাবার ব্যাঙ্ক ব্যালেন্স
কি স্বাস্থবান?
-না!
তাহলে আপনার জন্য কিছু
দুঃসংবাদ আছে,
বাংলাদেশে সরকারী চাকরীর
ক্ষেত্রে ৫৫ ভাগ বরাদ্ধ
থাকে বিভিন্ন কোটার জন্য।
৩০% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য,
১০%নারীদের জন্য,
১০% উপজাতীদের জন্য,
৫% প্রতিবন্ধী ওঅনান্যদের জন্য।
ভাবছেন ৪৫ ভাগ আছে যোগ্যদের
জন্য?
না, ভুল করলেন।
এখানেও কিছু
অলিখিত কোটা থাকে,
যেমন
ধনী কোটা, মামা চাচা কোটা,
তারপর প্রশ্ন ফাসতো আছেই।
এখন মেধা দিয়ে আপনি বাসায়
বসে মুড়ি চাবান।
এমন অদ্ভুত কোটা পদ্ধতি পৃথিবীর
আর কোনো দেশে আছে কিনা আমার
জানা নেই।
ছোটবেলায়
শেখা সেই প্রবাদটিকে মনে হয়
পরিবর্তন করার সময় এসেছে,
"লেখাপড়া করে যে, লোকাল
বাসে চড়ে সে"
মামা চাচা আছে যার,
সে চড়ে প্রাইভেট কার"।
©somewhere in net ltd.