| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুনিয়ার সবচাইতে গরিব ১০ টি দেশের কথা শুনুন:
১। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কংগো: ![]()
হ্যা এটাই দুনিয়ার ১ নং দরিদ্র দেশ। এর আগে নাম ছিল জায়ারে, ১৯৯৭ সালে এর নাম হয় ডি আর সি। এর মাথাপিছু জিডিপি ৩৪৮ মার্কিন ডলার।
২। লাইবেরিয়া: জ্বি এটা দু নম্বর দরিদ্র দেশ, মাথাপিছু আয় মাত্র ৪৫৬ মার্কিন ডলার।
৩। জিম্বাবুয়ে। আপ্রিকার এই দেশটির মাথাপিছু জিডিপি ৪৮৭ মার্কিন ডলার। এই দেশটি সম্প্রতি ১০০ ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলারের নোট বাজারে ছেড়েছে। সরি ১০০ ট্রিলিয়ন ডলার লেখার মত জায়গা এখানে নেই। ![]()
৪। বুরুস্ডি। আফ্রিকার এই দেশটির গড় মাথাপিছু জিডিপি ৬১৫ মার্কিন ডলার।
৫। ইরিত্রিয়া: এটাও আফ্রিকান দেশ, মাথাপিছু জিডিপি মাত্র ৬১৫ মার্কিন যলার। ৮০% মানুষ দারিদ্রসীমার নীচে বাস করে। বলে রাখি, দৈনিক ১.২৫ মার্কিন ডলারের নীচে আয় হলে সেটা দারিদ্রসীমার নীচে হবে।ছবি দেখুন।
৬। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক: এটাও আফ্রিকার একটি দেশ। মাথাপিছু জিডিপি ৭৬৮ মার্কিন ডলার। যদিও দেশটিতে ইউরেনিয়াম, হীরা এসবের খনি রয়েছে!!
আভ্যন্তরিন গন্ডগোল, রাজনৈতিক অস্হিরতা এসব এটাকে শেষ করে দিচ্ছে।
৭। নাইজার:
এর মাথাপিছু জিডিপি ৭৭১ মার্কিন ডলার। এর ৮০% ভুমি সাহারা মরুভুমিতে পড়েছে। এখানেও রাজনৈতিক অস্হিরতা আর নেতাদের দুনীতি
দারিদ্রের প্রধান কারণ।
৮। সিয়েরা লিউন: পশ্চিম আফ্রিকার একটি দেশ। জনসংখ্যা লাখ চল্লিশেক। ![]()
এখানে হীরা সোনার খনি থাকার পরও মাথাপিছু জিডিপি ৮৪৯ মার্কিন ডলার। কারণ ঐ একই, রাজনৈতিক অস্হিরতা আর নেতাদের দুর্নীতি। নেতারা হেলায় মার্সিডিয চড়ে। তবে দেখেছি মানুষ হিনেবে এরা খুব ভদ্র ।
৯। মালাউয়ি: আঢ্রিকান দেশ। ৫৩% লোক দারিদ্র সীমার নীচে বাস করে। মাথাপিছু জিডিপি ৮৬০ মার্কিন ডলার। কফি এদের রপ্তানির দ্রব্য। ছবি দেখুন: ![]()
১০। টোগো: মাথাপিছু জিডিপি ৮৯৯ মার্কিন ডলার। ছবি দেখুন।
সবচাইতে বড়লোক দেশের ছবিটাও দেখুন: ![]()
আমরা কোথায়? বি.দ্র.: কাউকে হেয় বা ছোট করার জন্য এই পোষ্ট নয় শ্রেফ তথ্য জানা, ধন্যবাদ।
সুত্র: নীচে দেখুন:
Click This Link
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫৫
অসাধু বালক বলেছেন: বাংলাদেশ কত নম্বরে ?
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৮
ঢাকাবাসী বলেছেন: বাংলাদশে সম্বন্ধে তথ্য যা পাই সব বাকোয়াস বশ্বিাসযোগ্য নয়। তবে আনুমানিক প্রথম ২০ জনের একজন তা বলতে পারি ।
৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২১
সাবু ছেেল বলেছেন: @ মোঃ হেলাল উদ্দিন - আপনি যেভাবে আপনার লিঙ্কটা ব্লগের চারিপাশে কপি পেস্ট করে বেড়াচ্ছেন,তাতে আমি মুগ্ধ।আমি নিজে পরখ করে দেখেছি আপনার লিঙ্কটা অনেক কাজের এবং খুব ভালো।আর আমি মনে করি একটা ভালো কিছুর ব্যাপক প্রচারের দরকার রয়েছে।আপনাকে অনেক ধন্যবাদ,পোস্ট দাতাকেও অনেক ধন্যবাদ।
৪|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:২৩
চলতি নিয়ম বলেছেন: কি বুঝাইতে চাইলেন? বুঝি নাই ...
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯
ঢাকাবাসী বলেছেন: কাকে বলছেন বুঝি নাই। পড়েছেন সে জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩২
মোঃ হেলাল উদ্দিন বলেছেন: All Bangladeshi Websites Directory
http://a2zbdlinks.co.cc