নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Save Humanity

i always want to save humanity

মোঃ মহসিন

i am a student.i want to be a helper of my ountry

মোঃ মহসিন › বিস্তারিত পোস্টঃ

!!!!! স্বার্থহীন ভালোবাসা !!!!

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৪

জীবন পথে যতদূর হেটে আসলাম, অতি আপন করে স্বার্থহীনভাবে কেউ আমাকে ভালবাসেনি। যত বন্ধু আর সঙ্গের দেখা পেলাম, সবার মাঝে নীরবে নিবৃতে এমন দু’চারটি মানুষ খুঁজেছিলাম যারা স্বার্থহীনভাবে আমার পাশে থাকবে। শুধু মাত্র বন্ধুত্বের আর ভ্রাতৃত্বের কারনে আমার বিপদে আমাকে তাদের হাতের শীতল ছায়া দিবে। কিন্তু কাউকেই পেলাম না। জ্ঞানিরা বলে গিয়েছিলো প্রতিটি মানুষের বিবেক নাকি তাঁর জন্য পৃথিবীর সবচেয়ে বড় আদালত। তাই নিজের বিবেককে আদালত মেনে নিজেকে অপরাধী মনে করে বিবেকের কাছে প্রশ্ন করলাম, যে স্বার্থহীনভাবে কেন কেউ আমকে ভালবাসেনি। আমার যত বন্ধু আর সঙ্গ ছিল কেন তাদের ভালবাসার পিছনে ছোট বড় স্বার্থ লুকায়িত ছিল, যেগুলো তারা আমাকে কখনো বুঝতে দেয়নি। তখন আমার বিবেক আমাকে বলল, চোখ মেলে দেখ স্বার্থহীনভাবে ভালোবাসার মানুষ বিষাক্ত সাপের মাথার মনির মত, যেটা নাকি অর্জন করা খুবই কঠিন। আর যেটার সংখ্যা পৃথিবীতে খুবই সীমিত কেউ সেটাকে কুড়িয়ে পায় আর কেউ জীবনের ঝুঁকি নিয়ে সাপের কাছ থেকে অর্জন করে নেয়। আর অর্জন করতে গিয়ে কেউ চিরতরে ছন্নছাড়া হয়ে যায়। আর তখন বিবেক আমাকে বোকা আর জ্ঞানহীন বলল। তাই বিবেককে আমি প্রশ্ন করলাম, কেন বোকা আর জ্ঞানহীন বললে ? উত্তরে বিবেক আমকে বলল, হাজার মনি-মুক্তা ও প্রবাল তোমার হাতের পাশে পড়ে আছে তা কি কখনো চেয়ে দেখেছো ? স্বার্থহীনভাবে প্রান উজাড় করা ভালোবাসা তোমার জীবনের প্রথম নিঃশ্বাস থেকে যে দুটি মানুষ তোমাকে দিয়ে আসছে, আজকের এখন পর্যন্ত তাদের কথা কি একবারও ভাবোনি ? যে মহিলাটি দেহের আট টা হাড় একসাথে ভাঙলে যতটা কষ্ট, ঠিক ততোটা কষ্ট করে নিজের জীবনের মায়া ছিন্ন করে তোমাকে জন্ম দেয়ার পর মুহূর্তেই বুকে টেনে নিলো আর তোমার জীবাণু যুক্ত শরীরে পাগলের মত চুমু খেলো, তাকে কি স্বার্থহীন ভালোবাসা মনে করনি তুমি ? আরও অনেক কিছু আমার বিবেক আমাকে বলেছিল। সব শুনার পর আমার মনে হল আমি এই পৃথিবীর সব চেয়ে বড় বোকা। যে তাঁর আকাশে রাসি রাসি তারার মেলা থাকা সত্ত্বেও নিজের আকাশে তাকিয়ে দেখিনি। আজ আমি ভাবি আমি একা নই, দু’জন মানুষ সবসময়য় স্বার্থহীনভাবে আমার মঙ্গল কামনা করে, আমার আনন্দ দেখে সুখে তাদের প্রান ভরে যায়। আর আমার কষ্টে আমার চেয়ে তাঁরা বেশি ব্যথা পায় !!!



I love them more then everyone in the world.

আল্লাহ্‌ তাদের সেবায় আমাকে সারাজীবন নিয়োজিত রাখুক। আমীন !!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে আমন্ত্রন।
এখানে লিখুন পড়ুন আর প্রাণবন্ত আড্ডায় মেতে থাকুন।
এটাই হউক আপনার ঠিকানা। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.