| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট আছে কার?
তারপর বসে যায় করতে বিচার
মন্তবে বিচার করে পোষ্ট এর মান।
পোষ্ট দিয়ে সবে চায় কেউ তা’ পড়ুক
বলুক কেমন হলো কষ্টের ফসল
পাঠক পাঠেতে এর আনন্দে উড়ুক
খুঁজুক সকলে এর গভীর অতল।
সেই ক্ষেত্রে একজন এ রাজীব নুর
মন্তব্যে গন্তব্য তার হোক বহু দুর।
২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।
২|
২৬ শে জুন, ২০২৬ রাত ১১:১৬
সৈয়দ কুতুব বলেছেন: ভেবেছিলাম ভালোবাসার কবিতা বাদে আর কিছু লিখতে পারেন না ; আজকে ভুল ভেঙে গেল । মহররম নিয়ে কিছু লিখবেন না ? ইয়াজিদকে আপনার কেমন লাগে ?
৩|
২৬ শে জুন, ২০২৬ রাত ১১:৫২
রাজীব নুর বলেছেন: হা হা হা---
আরেহ বাবা!!!!
৪|
২৬ শে জুন, ২০২৬ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: শুনুন, মন্তব্য করা, মন্তব্য পাওয়া এবং পোষ্ট করা- এসবে আমি সেরা নই।
সেরা হচ্ছেন গ্রেট চাঁদগাজী। কিন্তু তাকে বারবার ব্যান করাতে তার মন্তব্য করা এবং মন্তব্য পাওয়া সব হারিয়ে গেছে।
কাজেই আমার আগে চাঁদগাজীর নাম অবশ্যই নিতে হবে।
আপনার ছড়া-কবিতা সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার লাগলো