নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালি সোনালি চিল-শিশির শিকার করে নিয়ে গেছে তারে-

জ্বীন কফিল

পুরানো ক্ষেতের গন্ধে এইখানে ভরেছে ভাঁড়ার ; পৃথিবীর পথে গিয়ে কাজ নাই ,- কোনো কৃষকের মতো দরকার নাই দূরে মাঠে গিয়ে আর ! রোধ – অবরোধ – ক্লেশ – কোলাহল শুনিবার নাহিকো সময়,- জানিতে চাই না আর সম্রাট সেজেছে ভাঁড় কোনখানে ,- কোথায় নতুন ক’রে বেবিলন ভেঙে গুঁড়ো হয় ! আমার চোখের পাশে আনিও না সৈন্যদের মশালের রং দামামা থামায়ে ফেল,- পেঁচার পাখার মতো অন্ধকারে ডুবে যাক রাজ্য আর সাম্রাজ্যের সং !

জ্বীন কফিল › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন যুগের শয়তান উপাসনা।

২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৮







অতি প্রাকৃত শক্তির উপাসনা করা মানুষের প্রাচীনতম আচারের অংশ। মানুষ যখন থেকে মানুষ হয়ে উঠেছে তখন থেকেই অলৌকিক সত্বার কল্পনা করা তার প্রতি পুর্ন অনুগত্য প্রদর্শন মানুষের জীবনের অংশ। খুব সম্ভবত নিজের অন্তর্নিহিত ভয়ের বহির্প্রকাশ থেকেই যাবতীয় আধিভৌতিক চর্চার জন্ম। মানুষের যাপিত জীবিনের একটা বড় অংশ জুরে আছে এই প্রথা। কখনো শুভ কখনো অশুভ রুপে ।

আধিভৌতিক শক্তির এই উপাসনা মানুষ করে গেছে ।তার সভ্যতার অজস্র অগ্রগতির পাশে হাত ধরেই চলেছে ব্যাখ্যার অতীত কিছু মানবীয় আবেগ। মানুষের অশুভ শক্তি উপাসনার কিছু কথা আজকে বলব।



প্রকৃতির মতই মানুষেরও দ্বৈত আছে। সে সত্বার প্রবল্যই জন্ম দিয়েছে ভালো মন্দ, আলো অন্ধকার, ঈশ্বর শয়তানের। শয়তান উপাসনা বা স্যাটানিজম এমন একটি শব্দ যা মানুষের আদিম বিশ্বাসের সাথে জড়িত। যাতে সাধারণভাবে শয়তানের ওপর ভক্তি বা প্রশংসাকে বোঝানো হয়ে থাকে। হিব্রু বাইবেল অনুসারে যে মানুষের বিশ্বাসের ওপর আঘাত করে সেই শয়তান। গ্রিক নিউ টেস্টামেন্টে আরো বিস্তারিত ধারণা পাওয়া যায়, যেখানে যিশুর প্রলুদ্ধ হওয়ার ঘটনাকে বুঝানো হয়েছে। আব্রাহামিক ধর্মে শয়তানকে তুলনা করা হয়েছে বিপথগামী দেবদূত বা দানব হিসেবে যে মানুষকে খারাপ কাজ বা পাপ করতে অনুপ্রেরণা যোগায়। মানুষ শয়তান এবং ঈশ্বরের ধারনা সৃষ্টি করেছে মূলতঃ নিজেকে দায়মুক্তি দেয়ার উদ্দেশে।



হায়ারোগ্লিফিক্স এ সেটের উপাসনাঃ





প্রাচীন মিশরে খৃস্টপুর্ব ৫০০০ অব্দে থেকে শয়তান উপাসনার কথা পাওয়া যায়। শয়তানের প্রতিভু সেট/সেথ ছিলো মৃত্যু, জ্বলন্ত সুর্য। ক্ষুধা,তৃষনা, বিশৃ্ংখলা, হিংস্রতা ঘৃনা আর অশুভের দেবতা। মিশরীয় পুরানে সেট একজন ক্রোধ সম্পন্ন শক্তিমান ভীতিকর দেবতা যিনি দক্ষিনের থিবস নগরীর রক্ষক। রুক্ষতা খরা অজন্মার প্রতীক সেট ছিল এক ভয়ের চরিত্র। ধংশ আর মানুষের ক্ষতির প্রধান কারন হিসাবে দায়ি করা হয় সেটকে। থীবসে সেটের মন্দিরে উপাসনায় কুখ্যাত পুরোহিত্রা ডেকে আনতে পারতো ভয়াবহ বিপর্যয়। মিশরের তানিশ শহরে সেটের প্রকান্ড মন্দিরে যুদ্ধ দেবতা রুপে তাকে পুজা করা হতো। সেথ এর অশুভত্ব সত্ত্বেও প্রাচীন মিশরের ফারাওগন সেথ- এর উপাধি গ্রহন করতেন। মজার ব্যাপার মিশরীয় অশুভের প্রতীক সেটের সাথে ইহুদী একেশ্বরবাদের জীহোভার অনেক স্থানে মিল রয়েছে।





উপরের ছবিতে মধ্যে জন নারগেল।



প্রাচীন মেসোপটেমিয়ায় শয়তানের উপাসনাঃ ৪০০০ খৃস্টপুর্বাব্দে মেসপটেমিয়ায় ধারবাহিক ভাবে সর্ব প্রথম বসতি গড়ে তোলায় নেতৃত্ব দেয়া সুমেরিয়রা।সুমেরিয়দের ধারাবাহিকতায় খৃস্টপুর্ব ৩০০০ অব্দে আক্কদিয়রা প্রাচীন মেসোপটেমিয়ায় এসে মেসোপটেমিয়ায় এসে বসতি গাড়ে। এরাই ব্যাবিলনিয়ান,আশিরিয়ান পরবর্তিতে ইহুদী ও আরবদের পুর্ব পুরুষ। এনলিল ইয়া অন্যন্য ভালো দেবতার পাশাপাসি মেসপটেমিয়ার শয়তান উপাসকরা উপাসনা করতো প্লেগ আর মৃত্যুর অশুভ দেবতা নারগালের। নারগল দেখতে ছিলো কুকুরের মাথা,মানুষের দেহ, ঈগলের পা আর সিঙ্ঘের থাবার সংমিস্রনে তৈরি বিকট এক দানব। প্রাচীন নিনেভ,ব্যাবিলন আর আশুর নগরের ধংসাবশেষে এখনো অসংখ্য ভীতিকর মুর্তি দেখা যায়। মেসোপটেমিয়া মানুষ হর্ডস নামের এক অপদেবতারও উপাসনা করতো। সুমেরীয়রা লামেসতু নামের একটি খারাপ দেবতার উপাসনা করতো যার সাহায্যে সদ্য প্রসুত শিশুদের মৃত্যু কামনা করা হতো।



কিউনিফর্মে পাওয়া লামাশতুর মুর্তিঃ





প্রাচীন ফিনিশিয়রা (লেবানন) উপাসনা করতো “ম্যামন ” এর। হিব্রু বাইবেলে “ম্যামন” হচ্ছে ধন সম্পদ আর প্রাচুর্য নিয়ন্ত্রকারি শয়তান।



হিব্রুদের শয়তানঃ

সেমেটিক জাতিদের মধ্যে মানব ইতিহাসে হিব্রুদের অবদান অনেক। বিশেষ করে নৈতিকতা ও ধর্ম সংক্রান্ত ব্যাপারে। তবে ওল্ড টেস্টামেন্টের যুগের প্রারম্ভিক দিকেও ধর্মে শয়তানের কোন ভুমিকা নেই। এখানে ঈশ্বরই সর্বেসর্বা অর্থাৎ কর্তার ইচ্ছা কর্ম। সে যুগের মানুষের চেষ্টা ছিল ঈশ্বরকে সব সময় তুষ্ট রাখার অপ্রাণ চেষ্টা করা। ঈশ্বর প্রসন্ন থাকলেই দেশ সমাজ ও ব্যক্তি জীবনে কেবল ভালো বা শুভ পরিস্থিতি বিরাজ করবে আর কোন কারনে ঈশ্বর অসন্তুষ্ট হলেই মানুষের উপর ঈশ্বরের অভিশাপ ধেয়ে আসে এটাই ছিল সে যুগের প্রচলিত বিশ্বাস।



সেসময় শয়তান হিসাবে যাকে মোটামুটি গুরুত্ব দেয়া যায় সে হচ্ছে বাআল হাবাদ। ক্যানানাইটদের বেশির ভাগ এই উর্বরতার দেবতা বাল এর উপাসক ছিলো আর হিব্রু দেবতা জিহোভা প্রধান প্রতিদ্বন্দী হওয়ায় বাআল কে ইহুদি ও খৃস্টান ধর্মে শয়তানের একজন অন্যতম প্রতিভু আখ্যা দেয়া হয়। যা পরে ইসলামও গ্রহন করে। বাইবেল মতে বিল জীবাব নামের শয়তান যার নামের অর্থ “মাছির রাজা” বাআল হিসাবে প্রাচীন প্যালেস্টাইনে উপাসিত হত।



আধুনিক যুগে শয়তান উপাসনাঃ

আধুনিক স্যাটানিজম প্রথম সবার নজরে আসে ১৯৬৬ সালে শয়তানের চার্চ প্রতিষ্ঠার মাধ্যমে।আধুনিক শয়তানের দলগুলো নানা ভাগে বিভক্ত হলেও প্রধান দু’টি ধারা হচ্ছে আস্তিক স্যাটানিজম ও নাস্তিক স্যাটানিজম। আস্তিক শয়তানের দলগুলো শয়তানকে পূজা করে একটি অতিপ্রাকৃতিক দেবতা হিসেবে যিনি প্রকৃতই দয়ালু।অন্যদিকে নাস্তিক শয়তানের দলগুলো নিজেদের নাস্তিক মনে করে এবং শয়তানকে মনে করে মানুষের খারাপ বৈশিষ্ট্যের একটি প্রতীক হিসাবে।



আস্তিক স্যাটানিজমঃ আস্তিক স্যাটানিজম-এ যা প্রাচীনপন্থী বা আধ্যাত্বিক স্যাটানিজম নামেও পরিচিত, শয়তানকে দেবতা হিসেবে উপাসনা করা হয়।আস্তিক স্যাটানিজমকে নানা দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যাতে কালো যাদুর উপর বিশ্বাস স্থাপন যা শয়তানকে পূজার মাধ্যমে অর্জিত হতে পারে। আস্তিক স্যাটানিজমে শিথিলায়নের রীতি এবং আত্নার উন্নয়ন ও অন্তর্ভুক্ত। আস্তিক স্যাটানিজম প্রাচীন সূত্রগুলো থেকেও অনুপ্রেরণা লাভ করে (১৯৬০ সালের স্যাটানিক বাইবেল-এর আগের সূত্র) যেমন ১৮৬২ সালের বই ’’স্যাটানিজম ও ডাকিনীবিদ্যা’’। আরেকটি দলকে আস্তিক স্যাটানিজম ভাগে ফেলা যায়, যাদের নাম ’’বিপরীত খ্রিস্টান’’।এই শব্দটি একটি খারাপ শব্দ হিসাবে করে অন্যান্য আস্তিক শয়তানের দলগুলো। খ্রিস্টানরা অভি্যোগ করে যে বিপরীত খ্রিস্টানরা ব্ল্যাক মাস-এর চর্চা করে থাকে ।



নাস্তিক স্যাটানিজমঃ

নাস্তিক স্যাটানিজম একটি ধর্ম যা লাভেয়ান স্যাটানিজম নামেও পরিচিত।১৯৬৬ সালে আন্তন লাভেয়ান এই ধর্ম প্রচার শুরু করে। এর শিক্ষা গুলো আত্নকেন্দ্রিকতা, স্বভোগ ও চোখের জন্য চোখ নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত। আন্তন লাভেয়ান শয়তানের দলেরা নাস্তিক এবং অজ্ঞেয়বাদ-এ বিশ্বাসী, যারা শয়তানকে মানুষের সহজাত সুপ্ত প্রবৃত্তির প্রতীক মনে করে। নাস্তিক শয়তানের দল একটি ছোট ধর্মীয় দল যারা কোন ধরণের বিশ্বাসের সাথে জড়িত নয় এবং যার সদস্যরা নিজের ইচ্ছা পূরণে সচেষ্ট থাকে, বন্ধুদের প্রতি সদয় থাকে ও তাদের শত্রুদের আক্রমণ করে।তাদের বিশ্বাসগুলো স্যাটানিক বাইবেল-এ লিপিবদ্ধ যা শয়তানের চার্চ দেখাশোনা করে।





শয়তানকে র‍্যাংকিং অনুযায়ি বিভিন্ন নামে ডাকা হয় যেমনঃ- লুসিফার, বিল জীবাব, মোলোখ, ম্যামন, আজাজেল, অ্যাস্মোডিয়াস এরা নিউ টেস্টামেন্টের বিভিন্ন স্তরের ক্ষমতা অনুযায়ি শয়তান।



ইসলামে শয়তানের নাম রাখা হয়েছে “ইবলিশ”,ইসলামে “ইবলিশ” চিত্রিত হয়েছে ঈশ্বরের পরে সব চেয়ে বেশী শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি চরিত্রে। প্রাচীন আরবের উর্বরতারর ও ভাগ্যের দেবী ত্রয় লাত উজ্জা মানত ইসলাম ধর্ম অনুযায়ি শয়তানের অংশ। শয়তান এদের মাধ্যমেই একবার ইসলামের পয়গম্বরকে বিভ্রান্ত করেছিলো।



পরবর্তিতে মধ্যযুগে এক সময় নাইট টেম্পলারদের বিরুদ্ধে সলোমনের প্রথম মন্দিরের নীচে আবিস্কৃত ধংশাবশেষ এর কাছে শয়তান উপাসনার অভিযোগ ছিলো।



তথ্যসুত্রঃ

THE HISTORY OF THE DEVIL AND THE

IDEA OF EVIL

FROM THE EARLIEST TIMES TO THE PRESENT DAY

by

PAUL CARUS

ও অন্যান্য





উৎসর্গ ব্লগার রেজোওয়ানা।

আমার দেয় কোন পোস্ট আপনাকে হার্ট করে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। সত্যি আন্তরিক ভাবে দুঃখিত।

মন্তব্য ৭৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:০৯

জ্বীন কফিল বলেছেন: শয়তানের ইতিহাসে কে লাইক দিলেন হে ভ্রাত?

২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:১২

দূরের মানুষ বলেছেন: আচ্ছা বুঝলাম অনেক কিছু। বাট এই সব উপাসনা করে কী তারা কোন ফল পেয়েছে? নাকি হুদাই টাইম নষ্ট?

২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:২০

জ্বীন কফিল বলেছেন: বিশ্বাসে মিলায় বস্তু । নাইলে এত দীর্ঘ সময় শয়তানের উপাসনা ক্যানো হবে?

৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:১৬

রাফাত নুর বলেছেন: ওরে বাবা এই জিনিস পইররা ডরাইছি।


দূরের মানুষ বলেছেন: আচ্ছা বুঝলাম অনেক কিছু। বাট এই সব উপাসনা করে কী তারা কোন ফল পেয়েছে? নাকি হুদাই টাইম নষ্ট? মোগো দেশে একটা কতা আছে । কতাটা একটু হোনতে খারাপ হুনায় " যদি ** শুনিতে শিত কালে লাপ দিয়া পরে পানিতে" । এই শুনি জিনিসি টাই শয়তান। এহন বোজলেন নেভাই।

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:১৯

জ্বীন কফিল বলেছেন: নিজের ইতিহাস পরে ভয় ক্যানো? =p~ =p~



একটু মজা করলাম। পড়ার জন্য ধন্যবাদ

৪| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৫৩

লুসিফার ৯ বলেছেন: এইরকম একখান পোস্ট দেয়ার প্লান করছিলাম .......... /:) /:) /:)


যাই হোক , অনেক ভালো লিখেছেন , ভুল নাই !

শয়তানের উপাসনা করলে কিছু হয় কিনা এটা নিয়ে যারা ডাউট ফিল করেন , তাদের কে বলতে চাই " বিশ্বাসে মিলায় বস্তু !!! "

২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:০৬

জ্বীন কফিল বলেছেন: আআআআআআআআইইইইইই!!!!



৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:১৯

লুসিফার ৯ বলেছেন: ভয় পাইয়েন না , এই দেখেন আমি একটু হাসার ট্রাই করছি ...

২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:২৪

জ্বীন কফিল বলেছেন: হে অন্ধকারের রাজপুত্র আমি বৃদ্ধ জ্বীন ।আমাকে ভয় না দেখাইলে কি হয়না ? শেষবার আপনার সাথে আমার দেখা হইচিলো ১,০০০ বছর আগে জেরুজালেম শহরে। তখন থেকে আমি আপনারে এড়ায়ে চলি।

৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:২৭

লুসিফার ৯ বলেছেন: হুম , তোমার সাথে আমার কিছু বাতচিত আছে , কিছু পুরানো দেনাপাওনা মেটাইতে হবে.......... তবে একটু সবুর করো , হে বৃদ্ধ জীন!!!!!!!! X( X( X( X( X(( X(( X(( X((


সেহেরি আর তাহাজ্জুদ টী সেরে আসি ! :#> :#> :#>

২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:৩৬

জ্বীন কফিল বলেছেন: বাই না ভালু, আপনের সাথে ফজরের পরে বসি? অলিম্পিকে বাংলাদেশ টিমের পতাকা বহনে সহায়তা করতে আমার এক্ষন লন্ডন যেতে হবে। আমি গেলাম :|| :|| :||

৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:৫০

বুনো বলেছেন: খুবই সুন্দর একটি লেখা পড়লাম। জীন কফিলের লেখার হাত আসলেই চমৎকার!! পোষ্ট প্রিয়তে নিলাম :)

০২ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৪

জ্বীন কফিল বলেছেন: শোকর লাখো শোকর ।

৮| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:১৮

মোবারক হোসাই রিপন বলেছেন: নাস্তিক স্যাটানিজমের দেহি বালা কিছু গুণাবলী আছে.। ;) ;) ;)

২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৪

জ্বীন কফিল বলেছেন: দুনিয়াতে সবাই একটা সময়ে নাস্তিক থাকে আবার একটা সময় আস্তিক । /:)

৯| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ৭:২৩

কালীদাস বলেছেন: আস্তাগফিরুল্লাহ!

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

জ্বীন কফিল বলেছেন: জাজাকাল্লাহ!!

১০| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ৮:৫৬

শব্দহীন জোছনা বলেছেন:
শয়তানকে র‍্যাংকিং অনুযায়ি বিভিন্ন নামে ডাকা হয়
যেমনঃ- লুসিফার,
বিল জীবাব,
মোলোখ,
ম্যামন,
আজাজেল,
অ্যাস্মোডিয়াস

শয়তানেরও র‍্যাংকিং আছে ;)

২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৬

জ্বীন কফিল বলেছেন: নিশ্চই শয়তানের র‍্যাংকিং আছে।

১১| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৮

দুইজীবন বলেছেন: ভাল লাগলো।

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৪

জ্বীন কফিল বলেছেন: মানুষ হওয়ার এই এক সুবিধা। একসাথে একাধিক জীবন যাপন করা যায়। জ্বীন থেকে মানুষ হওয়ার চেস্টায় আছি।দোয়া করবেন জনাব।

১২| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৩

ইলুসন বলেছেন: চমৎকার পোস্ট। :)

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৩

জ্বীন কফিল বলেছেন: "ইলুসন" নামটা খুব সুন্দর।

১৩| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ১১:৫৪

টেস্টিং সল্ট বলেছেন: ভয় পাইছি। :|| :||

২৯ শে জুলাই, ২০১২ রাত ১:১২

জ্বীন কফিল বলেছেন: না না ভয়ের কিছু নাই ভ্রাত। আমার সংগ্রহে সোলেমানি কবচ আছে। সয়ং বাদশা নবী সোলায়মান সাহেব আমাকে খুবই পেয়ার করতেন । উনি নিজ হাতে আমাকে ৩ টা সোলেমানী কবচ দিয়ে বলছিলেন ন্যাও কফিল এইগুলি সাথে রাখো। রাত বিরাতে ভয় পেলে এই কবচ এর কথা মনে করবা। আমি আপনাকে একটা ধার দিতে পারি।

১৪| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫৪

রেজোওয়ানা বলেছেন: আমি কিছু মনে করিনি, কিছুটা অস্বস্তি লেগেছে। এনিওয়ে, ওটা ভুলে যাওয়াই ভালো!


পোস্ট খুব ভাল হয়েছে, শয়তানের উপাসনা নিয়ে আমিও একটা পোস্ট করতে চেয়েছিলাম!
কিন্তু আর লিখবো না, আগ্রহ চলে গেছে!

নাইস পোস্ট...

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১:১২

জ্বীন কফিল বলেছেন: থ্যাংকিয়্যু আপু । হাল্কা বোধ করছি। শয়তানের উপাসনা নিয়ে আপনার লেখার প্রত্যাশায় থাকলাম কিন্তু।

১৫| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১:৫৭

রাহি বলেছেন: ইসলামে ত্রয় লাত উজ্জা মানতের পার্টটা সম্পর্কে জানতে চাই।
আর পোষ্ট অসাধারণ হইছে। প্লাস।

২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৭

জ্বীন কফিল বলেছেন: ভাই সাহেব, লাত উজ্জা মানতের মধ্য দিয়ে আরবে শয়তান পুজিত হতো। এই ৩ দেবীর কারনেই ইসলামের পয়গম্বরের উপর একবার কিছুক্ষনের জন্য শয়তান আছর করেছিলো। যার ফলে নবীর মুখ দিয়ে লাত উজ্জা ও মানত নামের ৩ প্যাগান দেবীকেও আল্লাহর সাথে পুজা করার কথা বলা হয়। পরে অবশ্য নবী সেটা প্রত্যাহার করেন।সুরা হজ্জ এ তা স্বীকার করে নেয়া হয়। আল ইবলিশ আসলেই খাতারনাক বস্তু। (দ্রস্টব্যঃ স্যাটানিক ভার্সেস, সুরা নজদ)

১৬| ২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৪৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন পোস্ট।

আরেকটু ডিটেইলস করা যায় না জনাব জ্বিন কফিল। চাইলে দু পর্বেও যাওয়া যায়...........

৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৩

জ্বীন কফিল বলেছেন: ইরাদা ও একিন আছে জানাব দোয়া করবেন।

১৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১০:০৯

তামিম ইবনে আমান বলেছেন: আমার কাছে শয়তান ফেইল ;)

২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:৫৪

জ্বীন কফিল বলেছেন: হা হা হা হা আরেরে মাক্রাম সাইনু, কতদিন পড় দেখা, কেমন আছো ভাইটি ? !:#P !:#P
হ্যাঁ হ্যাঁ ঠিক মনে পড়ছে বাদশা সোলায়মান তোমাকেও একটা সোলেমানি কবচ দিয়েছিলেন। এজন্যিতো তুমি শয়তানকে পরোয়া করো না। আমাকে অবিশ্যি একটু বেশী পেয়ার করতেন বলেই হয়তো ৩ টা দিয়েছিলেন :D

১৮| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:১১

আমি তুমি আমরা বলেছেন: শয়তানেরও র্যাংকিং আছে ;)

২৯ শে জুলাই, ২০১২ রাত ১:১৪

জ্বীন কফিল বলেছেন: শয়তানের র‍্যাংকিং নিয়ে দেখছি লেখা দিতে হবে। জনাব একটু সব্র করুন

১৯| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:২৯

রুদ্রাক্ষী বলেছেন: অসাধারন পোস্.....। প্রিয়তে।এমন পোস্ট আরও চাই....।

২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

জ্বীন কফিল বলেছেন: আপনাকে অনেক শোকর জানাই রুদ্রাক্ষী।

২০| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৪০

রাশেদ হাসান নোবেল বলেছেন: jin kofil er lekhar hat valo. Obak holam na eto dirgho jibone tini koijon lekhoker upor asor korcilen k jane ! :P

২৯ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৩৮

জ্বীন কফিল বলেছেন: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ । আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো। সাথে থাকুন জানাব। অনেক অসাধারন ইতিহাসের আমি প্রত্যক্ষদর্শী এই জ্বীন কফিল ।

২১| ২৯ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৪

কামরুল হাসান শািহ বলেছেন: ++

৩১ শে জুলাই, ২০১২ রাত ২:৫৩

জ্বীন কফিল বলেছেন: শাহি সাবেক অনেক শুক্রিয়া জানাচ্ছি ।

২২| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:০৯

*কুনোব্যাঙ* বলেছেন:

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:২৪

জ্বীন কফিল বলেছেন: নাইস শেয়ার। এক ধর্মে ভগবান আরেক ধর্মে শয়তান। হায়েরোস গ্যামোস একধরনের প্যাগান রিচ্যুয়াল। উর্বরতার দেবীকে তুস্ট করতে সম্মিলিত যৌনকার্যের মধ্যে দিয়ে এই ধর্মাচার করা হয়।

২৩| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সরি, বলতে ভুলে গেছিলাম, ভিডিওটি ১৮+

২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:৪২

জ্বীন কফিল বলেছেন: সত্য বলতে গেলে ইতিহাস নিজেই ১৮+

২৪| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৮:৫১

সারথী মন বলেছেন: ভাল লাগল।

৩০ শে জুলাই, ২০১২ রাত ১২:০০

জ্বীন কফিল বলেছেন: প্রো পিক দ্যাখে ক্ষুধা লেগে গ্যালো।

২৫| ২৯ শে জুলাই, ২০১২ রাত ৯:০২

*কুনোব্যাঙ* বলেছেন: এক ধর্মে ভগবান আরেক ধর্মে শয়তান। একমত! আমি এক প্রতিষ্ঠানে ২ বছর কাজ করেছি। সেই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন একজন প্যাগান গুরু। সত্যি বলতে কি, সেখান থেকেই আমার প্যাগানদের ব্যাপারে আগ্রহ জন্মে। কিন্তু তারা নিজেরা দেখেছি তাদের ব্যাপারে তেমন কিছু প্রকাশ করতে বা বলতে চায়না (পরে অবশ্য কারণটা বুঝেছি)। অনেকটা নিজের চেষ্টায় তাদের ব্যাপারে জানার চেষ্টা করি। কতটুকু বুঝতে পেরেছি জানিনা তবে জেনেছি অনেক কিছু। নিচে সেই প্রতিষ্ঠানের প্রধান ফটকের একটা ছবি দিলাম। লাল ব্রিত্তে দেখবেন একটা পাখির ছবি। এটা প্যাগানদের একটা সিম্বল। অনেকে বলত এটা ময়ুরের সিম্বল। কিন্তু আমার মনেহয়েছে ময়ুর না এটা আসলে রাজহাসের সিম্বল।

২৯ শে জুলাই, ২০১২ রাত ৯:২০

জ্বীন কফিল বলেছেন: আপনার প্রাক্তন সিইও কি কুর্দী বংশভুত ছিলেন?

২৬| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১০:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: না চাইনিজ। প্রতিষ্ঠানের নিয়ম হচ্ছে কালো পোষাক পড়ে অফিসে আসা। পুরাটা কালো না হলেও পোষাকে যাতে কালোর প্রাধান্য থাকে সেটা দেখা হতো। শুধু তাই না প্রতিষ্ঠানের লোগো থেকে শুরু করে ডেকোরেশন বা ব্যানার সব কিছুই কালো জমিনের উপর করা। আসলে আমি অতটা বুঝতে পারিনি তবে কিছু বিষয় দেখে আমার মনেহয়েছে, সিগন্যাস নক্ষত্রমন্ডল, ডা ভিঞ্চি এবং উনাদের উপাসনা ও কাজের ধরনের মধ্যে একটা রিলেশন আছে। তবে এখানে আমার ভুল বোঝার সম্ভাবনাও রয়েছে। কারণ, এর সবই আমি নিজের চেষ্টায় বের করার চেষ্টা করেছি। তাছাড়া প্যাগানদের বা শয়তানের উপাসকদের ইতিহাস আমি জানিনা। আরেকটা ভিডিও লিংক দিলাম। তবে লিংকটা কতটা অথেনটিক সেটা জানিনা, এতটুকু বলতে পারি সিগন্যাসের সাথে কোন রিলেশন আছে এরকম সন্দেহ করে খুজতে গিয়েই এই ভিডিও সহ অন্যান্য কিছু পাই। তাছাড়া গুগলে "সিগন্যাস মিস্ট্রি" "সিগন্যাস ডা ভিঞ্চি" লিখে খুজলে আরো অনেক কিছু পাওয়া যায়।

২৯ শে জুলাই, ২০১২ রাত ১১:৩৩

জ্বীন কফিল বলেছেন: গ্রেট শেয়ার।অসাধারন। ঘাঁটাঘাটি করে দেখলাম এই প্রতীক দক্ষিন ফ্রান্সে ১৭,০০০ বছরের পুরানো নিওলেথিক গুহায় পাওয়া গেছে। এনখের পুথিতেও এর কথা আছে। এরিখ ফন দানিকেনের ধারনার অনেকটা ধাঁচ পাওয়া যায়। বুঁনো হাসের তারকামণ্ডলটা সম্ভবত চাইনিজ অ্যাস্ট্রোলজিতেও ব্ল্যাক টরটয়েজ অফ নর্থ নামের একটা তারকামন্ডলের প্রতিনিধিত্ব করে।যা দীর্ঘস্থায়িত্বের প্রতীক।নেটের লাইন স্লো থাকায় এখনো পুরোটা দেখতে পারলাম না।

দারুন একটা শেয়ারের জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ কুনোব্যাঙ।

২৭| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:২০

*কুনোব্যাঙ* বলেছেন: জ্বীন কফিল ভাই, এই পোষ্টে একটা তথ্য জানতে চেয়েছিলাম। এই তথ্যটা প্রমাণ করে আমার অনুমান ঠিক আছে :) উল্লেখ্য দেনেব সিগন্যাসের সবচেয়ে উজ্জ্বল তারা। অনেকদিন আগে স্রেফ অনুমানের উপর ভর করে নিচের ছবির মতো কয়েকটা ছবি বানিয়ে রেখেছিলাম। আজ নিশ্চিত হলাম। আশাকরি ভবিষ্যতে এব্যাপারে আপনার সাথে আরো আলোচনা হবে।

০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩০

জ্বীন কফিল বলেছেন: ধন্যবাদ ভাই আপনার থেকে এবিষয়ে অনেক কিছু জানার আশা রাখি। !:#P

২৮| ০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: জ্বীন কফিল ভাই, আজ সকালে একটি পোষ্ট দিয়েছি। পোষ্টটির ব্যাপারের আপনার মতামত আশা করছি

প্রাচীন মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ইতিহাস এবং একটি ধর্মের সম্ভাব্য বিবর্তন

০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:০৯

জ্বীন কফিল বলেছেন: উৎসর্গ পত্রে এই নাদানের নাম দেখে বুড়া জ্বীনের লইজ্জা লাগে :!> :!>

২৯| ০৮ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৩১

shfikul বলেছেন: পরে পড়ব, আগে মন্তব্য করে গেলাম।

০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:১৪

জ্বীন কফিল বলেছেন: অগ্রিম মন্তব্যের জন্য অনেক শুক্রিয়া জনাব। :)
(যদি পিলাচটাও অগ্রিম দিতেন /:) )

৩০| ০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৪২

জ্বীন কফিল বলেছেন: কুনো ব্যাং এর ব্লগ
Click This Link

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৭

জ্বীন কফিল বলেছেন: :) :)

৩১| ১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: লন্ডন অলিম্পিকের ক্লোজিং সিরেমনি

১৩ ই আগস্ট, ২০১২ রাত ১০:২৯

জ্বীন কফিল বলেছেন: লং লিভ লন্ডন! লং লিভ অলিম্পিক!! নাইট টেমপ্লারদের দেশের অনুস্টানেও এই প্রতীক ক্যানো খুজে বের করবোই।

৩২| ১৩ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৬

েনহ।ল বলেছেন: অসাধারণ পোস্ট ।। কিন্তু eliphas levi, aliester crowley , madame blavatsky কথা বাদ দিলেন কেমনে ভাইজান ??

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১:২৮

জ্বীন কফিল বলেছেন: এরা তুলনামুলক আধুনিক যুগের বিধার এদের আনি নি। শেয়ার করার জন্য ধন্যবাদ

৩৩| ২১ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৩

Jokiad বলেছেন: Bro,apni ki the exorctist tradtition in islam by Billal philps ai boita porchen?link ache?BD te kothai pawa jabe?bangla bazar,nilkhet onek khujchi.

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৪১

জ্বীন কফিল বলেছেন: http://mediafiretrend.com/search.php?q=free the exorcist tradition in islam dr abu ameenah bilal philips pdf

৩৪| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০১

রাজদরবার বলেছেন: কালীপুজা ও তান্ত্রিকতাও শয়তানি উপাসনার অন্তর্ভূক্ত। নগ্ন হয়ে মূর্তিপুজা করার রীতি হিন্দুধর্মেও প্রচলিত আছে।

প্যাগান শব্দটার অর্থ হলো মুশরিক।

২৯ শে আগস্ট, ২০১২ রাত ১:৩২

জ্বীন কফিল বলেছেন: আরে দরবার সাহেব যে। হ্যাঁ কালী পুজা সাধনা ডার্ক পাওয়ারের উপাসনা। তবে সনাতন ধর্মে এইটা অন্যায় না।

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:২৬

েশখসাদী বলেছেন: পড়লাম । শয়তান প্রায়ই আমার পিছনে লাগে ।

মাঝে মাঝে আগেই খুব ভালো ভাবে টের পাই আবার মাঝে মাঝে ধরা খাওয়ার পর টের পাই । আল্লাহর সাহায্য ছাড়া এর হাত মুক্তি পাওয়া মানুষের পক্ষে সম্ভব না ।

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪০

জ্বীন কফিল বলেছেন: আরে মহা মনিষী শেখ সাদী... সুভানাল্লাহ !!
শয়তানকে গদাম দেয়া হউক

৩৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৩

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: Amar kache sunnotai soitan. R urborotar debi issor. Ekjon mrittur r ekjon jiboner

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫০

জ্বীন কফিল বলেছেন: ধন্যবাদ রবিনের প্রান "বাংলাদেশ"

৩৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:২৭

ইনফাইনাইট বলেছেন: ভাল হইসে ।

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪২

জ্বীন কফিল বলেছেন: শোক্রাল্লাহ জনাব

৩৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৬

ওবায়েদুল আকবর বলেছেন: অসাধারণ পোস্ট। প্রিয়তে নিয়ে রাখলাম।

কুনোব্যাঙ এর তো দেখি হেব্বি অভিজ্ঞতা এই ব্যাপারে? লুকাইয়া লুকাইয়া হায়ারোস গ্যামোস দেখার অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন বস।

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৯

জ্বীন কফিল বলেছেন: Eyes Wide Shut নামে টম ক্রুজ ও নিকল কিডম্যানের মুভি আছে হায়ারোস গ্যামোস এর উপরে। একা একা দেখতে পারেন :D

৩৯| ১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৫

শের শায়রী বলেছেন: ভাই আমি আপনার একজন মুগ্ধ ফ্যান হয়ে গেলাম। আপনি অনুসারিত।

৪০| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++++++++++++++++

৪১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

গ্রামের মানুষ বলেছেন:
শয়তানরে যতটা শয়তান ভাবছিলাম এখন দেখি আরও অনেক বেশী!! যাউক গা শয়তানের র‌্যাঙ্কিংটায় উর্দ্ধক্রম বা অধঃক্রম কোনটা? এই বিষয়ে আর একটু আলোচনা চাই।

গজব পড়ুক লাত, উজ্জা আর হোবালের মাথায়
উল্কার গুলি ছুটুক ইবলিসের পশ্চাৎদেশে

আল্লাহর কালাম পড়ার সময় শয়তান একটা বাজে কাম করে। সেটা হইলো বায়ুত্যাগ করতে করতে পালায়.......। মানে দুনিয়ার যত্তসব নচ্ছার আর খাচ্চর আকাম-কুকাম আছে তার সবগুলোর কাজী হইলো এই শয়তান।

৪২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: পোস্ট প্রিয়তে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.