নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

???????????????????

হাসান নাভিদ

হাসান নাভিদ › বিস্তারিত পোস্টঃ

একটি নদীর গল্প

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪


সেখানে একটি নদী ছিল-
স্রোতসুর হারিয়ে হয়েছিল এক ছন্দহীন কবিতা।
বুকের বালুচরে চিকচিক করেছিল বেহায়া রৌদ্র।
পালতোলা নাও,জলের জলধি হারিয়েছিল সুচারুতায়।
আমি বেমালুম ভুলে গেলাম-
এটাই কী সেই নদী!
যেখানে কুবের কপিলা খুঁজেছিল ভাস্বর ভবিষ্যত।

অতঃপর তুমি এসেছিলে-
নদীর বুকে জেগেছিল ষোড়শী যৌবন,
জল তরঙ্গের বেহালা বাজিয়েছিল অচেনা বাদক।
বাজনার মায়ায় জেগেছিল শুদ্ধ সুখের ভ্রমর।
আমি তার সাথে গড়েছিলাম সখ্য,মরমের মিতালী।

প্রাতবেলায় দাড়িয়েছিলাম ভেজা বাতাসের লোভে,
নদী বলল-ওহে বাপু,যাবে নাকি জলের জলসায়?
আমি চললাম তার সাথে,
নদী ছাড়া জীবন যে শুকিয়ে যায়!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

সাবলীল মনির বলেছেন: নদী ছাড়া জীবন যে শুকিয়ে যায়..........সত্যি, অসাধারন লিখেছেন ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: অতঃপর তুমি এসেছিলে-
নদীর বুকে জেগেছিল ষোড়শী যৌবন,
জল তরঙ্গের বেহালা বাজিয়েছিল অচেনা বাদক।
বাজনার মায়ায় জেগেছিল শুদ্ধ সুখের ভ্রমর।
আমি তার সাথে গড়েছিলাম সখ্য,মরমের মিতালী।

খুবই সুন্দর।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

হাসান নাভিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.