| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের প্রতিটা নিঃশ্বাসে বিষ । তাদের কারণে আমরা স্বপ্ন হারায় জীবনের অলিতে গলিতে । তাদের সাথে পথ চলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হারাচ্ছে তার ভবিষ্যৎ কখনোবা প্রাণের স্পন্দন । তারা কারো মামা কারো চাচা কারো বা অমুকের অমুক যার একটি ফোন কলে চাকরির শূণ্য আসনটা ছুঁতে গিয়েও ছুঁতে পারেনি মামা চাচা বিহীন মধ্যবিত্তের কোন অখ্যাত গর্ব ।
তাদের বাসভবনে এসির বাতাসে রান্নাঘরের চুলাও ঠান্ডা হয়ে যায় । তারপরেও তাদের নীতি ধরে রাখতে গিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় , ঘরে ঘরে আগুন জ্বালোর শ্লোগান উঠে ।
তাদের নিয়ে কিছু বলা যায় না কিছু লিখা যায় না । গণতন্ত্র আমি চিনি না তবে তাদের কাছে অনেক শুনেছি । তারা প্রতিদিন ব্যবহার করে এই শব্দটি । শব্দটি কি জানিনা , তবে মনে হয় শব্দটির রঙ কালো । কারণ আমি তাদের এই তথাকতিত গণতন্ত্র বলতে ভালো কিছু বুঝিনা ।
তাদের পরিচয় দিব না । তারা অনেক বড় । অনেক অনেক বড় । তাদের চরিত্র ফুলের মত পবিত্র । তারা জোনাকির পশ্চাদ্দেশের আলোর ন্যায় । তারা যখন কথা বলে জাতি স্বপ্ন দেখে , দু চোখে আলো দেখে , তারা যখন কাজ করে জাতি তখন দু চোখে অন্ধকার দেখে ।
©somewhere in net ltd.