নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হেলাল ইসহাক। আমি কবি নই তবে মনের আবেগে অনেক কিছুই লিখি, কখনো পদ্যে আবার কখনো গদ্যে।কাব্যগ্রন্থঃ নিষিদ্ধ রাত।

হেলাল ইসহাক (হেলাল ইসহা)

হেলাল ইসহাক (হেলাল ইসহা) › বিস্তারিত পোস্টঃ

অধরা

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫১

#অধরা
#হেলাল_ইসহাক

সন্ধ্যা লগনে একা একা তুমি বসে ওগো আনমনে
নিবিড় মায়ায় হাতের যতনে হৃদয়ের বন্ধনে
কোমল পরশে রেশমি রুমালে কার লাগি বুনো ফুল
রঙহীন ঐ হৃদ আঙিনায় নাচবে কি বুলবুল!

বরষায় ভিজে কদম মালতি শাড়ির আঁচলে ভরে
বড় মমতায় তোলা ফুলগুলি শুকায় যে অনাদরে
অবহেলে বাড়ে বুকের গহীনে তপ্ত ক্ষতের চিন
সজল আঁখিতে পথ চেয়ে চেয়ে কাটাও রাত্রি দিন।

মুকুরে দাঁড়িয়ে কল্পিত মনে আঁকো ওগো কার ছবি
কালোমেঘে ঢাকা তোমার দুয়ারে উঠবে কি আর রবি
মগ্ন নয়নে কার দর্শনে করছো রাত্রি পার
খোলবে কি আর সেই প্রিয়জন রুদ্ধ মনের দ্বার।

তড়পে তড়পে রূহের বিরহে বিষাদ পেয়ালা হাতে
রূহের দহনে মিতালী গড়েছো চোখের জলের সাথে
পাঁজরের মাঝে নিতি খেলা করে অধরা খোয়াবী মন
নির্ঘুম চোখে রাতের প্রহরী বাড়ে শুধু জ্বালাতন।

কার লাগি ওগো তোমার নয়ন খোঁজে মরে দেশে দেশে
রসালো প্রেমের বিরহ কাহিনী কারে ওগো ভালোবেসে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কার লাগি ওগো তোমার নয়ন খোঁজে মরে দেশে দেশে
রসালো প্রেমের বিরহ কাহিনী কারে ওগো ভালোবেসে?

............................................................................ মনের মত প্রে য়সী না থাকলে জীবনটাই বৃথা

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৩

হেলাল ইসহাক (হেলাল ইসহা) বলেছেন: স্বপ্নের শঙ্খচিল, আপনাকে ধন্যবা।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

হেলাল ইসহাক (হেলাল ইসহা) বলেছেন: রাজীব নূর, আপনাকে ধন্যবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.