| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিমাংশু
একজন চন্দ্রাহত মানুষ! করোটির ভেতরে থইথই জ্যোৎস্না, কিছু বই আর কিছু প্রেম! জীবন কাটাতে, ভোগ,উপভোগ কিংবা অপভোগে এর বেশি কিছু লাগে না! অবলীলায় তাই, জীবন যেপে যাই!!
![]()
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, রাজাকার মির্জা রুহুল আমিনের পুত্র মির্জা ফখরুল ইসলাম আমলগীর রাজনীতি ছেড়ে দিচ্ছেন। আজ সন্ধ্যার আগে আগে তিনি রাজনীতি ছেড়ে দিবেন বলে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।
খবর নিয়ে জানা গেছে রাজনীতি ছেড়ে তিনি মুখোশের ব্যবসা করবেন। এ জন্য আজিজ সুপার মার্কেটে একটি দোকান ভাড়া নিয়েছেন।
পরশু হঠাৎ করে আওয়ামীলীগের একটি মুখোশ খুলে যাওয়ার পর বিষয়টি নজরে আসে মির্জা ফখরুলের। কিছুক্ষণ পর আওয়ামীলীগের আরেকটি মুখোশ খুলে যায়। বিকেলের মধ্যে আরো কয়েকশ মুখোশ টপাটপ খুলে পড়ে। সন্ধ্যায় নাশতা সেরে এসে দেখেন সেখানে প্রায় হাজার খানেক মুখোশ জমা হয়ে গেছে।
আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিম বসে বসে এসব মুখোশ খুলেছেন বলে প্রত্যক্ষদর্শী জানায়। রাত দশটার দিকে হোটেল থেকে রাতের খাবার নিয়ে আসেন মির্জা ফখরুল। তখনো মোহাম্মদ নাসিম মুখোশ খুলে যাচ্ছেন। মির্জা ফখরুল মোহাম্মদ নাসিমকে বলেন, “নাসিম ভাই, আপনি মুখোশ খুলে যান, আমি আছি।”
মধ্যরাতে মুখোশ খোলা শেষে মোহাম্মদ নাসিম চলে গেলে সবগুলো মুখোশ বস্তা ভরে ভ্যানে করে বাড়িতে নিয়ে যান মির্জা ফখরুল। স্ত্রী কন্যাসহ সবাই মিলে গুনে দেখেন হাজার হাজার মুখোশ। তখনই তার স্ত্রী রাজনীতি ছেড়ে মুখোশের দোকান দেয়ার পরামর্শ দিলে মির্জা ফখরুল এক বাক্যে রাজি হয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আওয়ামীলীগের মুখোশ খুলে গেছে। মোহাম্মদ নাসিম তার দলের মুখোশ খুলে দিয়েছেন। হাজার হাজার মুখোশ। সুন্দর সুন্দর মুখোশ। সবগুলো মুখোশ এখন আমার কাছে। রাজনীতি ছেড়ে মুখোশের দোকান দিবো। আপনি আইসেন। একটা মুখোশ কিইনেন। দাম কমায়া রাখবো।”
সূত্র: দৈনিক মগবাজার:: https://www.facebook.com/mogbazar
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
হিমাংশু বলেছেন: লাগলে আইসেন কইলাম ![]()
![]()
২|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
আমাবর্ষার চাঁদ বলেছেন:
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১
হিমাংশু বলেছেন:
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
রঁমাকান্তকামারঁ বলেছেন: একজন সভ্য রাজনীতিবিদ। তিনি যদি রাজনীতি থেকে চলেও যান সেটা রাজনীতির জন্যই দূর্ভাদুগ্যজনক।।
৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আশীষ কুমার বলেছেন: গোঁয়াড় রাজনীতি ব্যবসায়ী
৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫২
কাকতড়ুয়া007 বলেছেন: রঁমাকান্তকামারঁ বলেছেন: একজন সভ্য রাজনীতিবিদ। তিনি যদি রাজনীতি থেকে চলেও যান সেটা রাজনীতির জন্যই দূর্ভাদুগ্যজনক।।
৬|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
সেফানুয়েল বলেছেন: কঠিন মজা
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৩
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: