| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট
মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।
মিথ্যে বলতে পারি না,
কেন কবিতা এখন পা বাড়ায় অজানার উদ্দেশ্যে?
একাই দাঁড়িয়ে আলো–আঁধারের গলিতে
খুব দূরের এক বারান্দায় তুমি,
চতুষ্কোণ ছবি চার দেয়ালে
ঝাপসা–স্পষ্ট নই আমি।
মিথ্যে বলতে পারি না,
রাখেনি কেউ হাত অমন করে
রাখতে হয় যেমন করে
কেউ কেউ রেখেছে শুধু রাখতে হয় বলে
দুঃখ হয় না এই ভেবে,
আকাশ কি সমস্ত ঝড় মনে রাখে?
প্রশ্ন করছি,
জীবন কেমন হওয়া উচিত?
কেমন হওয়া উচিত প্রেম এবং চুমু?
মিথ্যে বলতে পারি না,
শরীর–মন পুড়ছে বসন্ত উত্তাপে,
কাঁপছো তুমি প্রচণ্ড শীতে ইচ্ছে করে
এই ভালো ঘুমিয়ে আছি
জেগে গেলে সর্বনাশ সম্মুখে
প্রেমিক হওয়া কি মুখের কথা?
জানি, মেঘ জমলে কিছুটা আঁধার বাড়ে।
মিথ্যে বলতে পারি না,
প্রেম থাকলে পাপের ভয় নেই,
প্রেম থাকলে মরারও ভয় নেই!
ফুল ফুটেছে জোড়া পাহাড়ে,
ঘুঙুর হয়েছে কবিতা
এই তো হচ্ছে,
হচ্ছে কিছুটা
আগুন লেগেছে কোষে কোষে
আলাভোলা প্রেমের বাতাসে।
২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫১
স্প্যানকড বলেছেন:
একদম !
কবিতা হচ্ছে এমন এক আত্মা, যা সব সময় শুদ্ধ।
ধন্যবাদ।
২|
২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
শায়মা বলেছেন: ভেবেছিলাম হারিয়ে গেছো ভাইয়ু!!!
যাক তবে ফিরে এলে.....
অলি বার বার ফিরে যায়
অলি বার বার ফিরে আসে..... ![]()
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫০
স্প্যানকড বলেছেন:
কোথাও যাইনি,তাই ফিরে আসার কথা আসছে কেনো?
খানিক ছিলো বিরতি।
সামু ছেড়ে যাবো কোথায়?
এক জীবনে এতো প্রেম পাবো কোথায়?
ধন্যবাদ্, ভালো থাকবেন।
৩|
২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ................................................................
শিরায় শিরায় আজ একি অগ্নিশিখা,
উদাসীন বাতাসের জাদুতে যে তা লিখা।
যুক্তির বাঁধন ছিঁড়েছে এই হাওয়ার টানে,
উন্মাতাল এই প্রেম কোনো হিসাব না জানে।
তুমিই সুর, তুমিই আগুন, তুমিই রূপের রেশ,
আলতো তোমার আলিঙ্গনে সময় হলো শেষ।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
স্প্যানকড বলেছেন:
আপনার এই ছয় লাইনের কবিতাটি আমাকে মুগ্ধ করেছে।
নতুন করে লেখার অনুপ্রেরণা পাচ্ছি। সেজন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪|
২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০২
স্প্যানকড বলেছেন:
চেষ্টা করি লেখার।
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৫|
২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৫
স্প্যানকড বলেছেন:
কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম।
ধন্যবাদ।
৬|
২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৯
করুণাধারা বলেছেন: ভালো কবিতা, ধন্যবাদ স্প্যানকড !
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯
স্প্যানকড বলেছেন:
আপনাকে দেখে অনেক ভালো লাগলো, কেমন আছেন?
ধন্যবাদ, সব সময় ভালো থাকবেন।
৭|
২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
জুন বলেছেন: অনেক অনেক দিন পর ব্লগে ঢুকলাম এমনকি পাসওয়ার্ড ভুলে গেছি। ডাইরী দেখে আবার লগ হোলাম স্প্যানকড। আমার প্রিয় সব ব্লগাররা এখানে মন্তব্য করে যাচ্ছে দেখেই আমিও আসলাম।
কবিতা তো ছ্যাকা খাওয়ার মত, তা এই ব্রেন আর হার্ট নিয়ে ঝুলতেছেন ঘটনা কি?
প্লাস দিলাম ![]()
৮|
২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
জুন বলেছেন: প্লাস দিলাম লিখছিলাম কিন্ত না দিয়াই দেখি বাইরে, আবার আসলাম, আমি আবার মিছা কথা কইতে পারি না ![]()
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
স্প্যানকড বলেছেন:
কেমন আছেন জুন আপু? অনেকদিন পর আপনাকে পেয়ে বেশ ভালো লাগলো।
কবিতা কবিতার মতো, এখানে ছ্যাকা বাঁকার নো চান্স!
জীবনানন্দের মতো হাজার বছর ধরে হাঁটতে হাঁটতে পা ধরে গেছে।
তাই হার্ট ব্রেইনকে প্যারাসুট বানিয়ে উড়ছি।
মনের মতো জায়গা পেলে নেমে যাবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ, ভালো থাকবেন।
৯|
২৯ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৩
মেহবুবা বলেছেন: মিথ্যা বা বলতে পারবার জন্য এমন কবিতা পেলাম।
৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
স্প্যানকড বলেছেন:
অসময়ের কবিতা লিখছি
শূন্যে ওড়া গাঙচিলে চোখ রাখছি।
আপনার জন্য দুই লাইন আপু।
ধন্যবাদ, ভালো থাকবেন।
১০|
৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১০:১২
মিরোরডডল বলেছেন:
হ্যালো স্প্যান্কু, অনেকদিন পর কবিতা নিয়ে উদয় হলো।
কাঁপছ তুমি প্রচণ্ড শীতে ইচ্ছে করে
কাঁপছো হবে।
বানান ঠিক করে নিবে।
কবিতা ভালো লিখেছে।
মিথ্যে বলতে পারি না
ফর মি, এটা বললে মিথ্যা বলা হবে। কারণ, প্রয়োজনে বলা হয়, মা কে বলি
মা যখন ফোনে জানতে চায় কেমন আছি, অনেকসময় ভালো না থাকলেও বলি ভালো আছি।
কোনোভাবেই চাইনা মা আমাকে নিয়ে টেনশন করুক।
সেইম কাজ মাও করে, কখনো বলবে না যে ভালো নেই, একটাই উত্তর আমি ভালো আছি।
আমার আবার স্পাই আছে ওখানে, স্পাইয়ের মাধ্যমে আমি ঠিক ঠিক জেনে যাই মা কখন কেমন আছে।
সামান্য অসুস্থ হলেও আমি দূর থেকে ট্রাই করি যতটা পসিবল সব ধরণের সাপোর্ট দেবার।
কখনো বোন এসে নিয়ে যায়, আবার কখনো হোম ভিজিট ডাক্তার, নার্স, থেরাপিস্ট যখন যেটা প্রয়োজন আমি এখান থেকেই ঠিক করে বাসায় পাঠিয়ে দেই। আমার কাছ থেকে লুকাতে পারবে না ![]()
কবি মাঝে মাঝে এভাবে চলে আসবে নতুন কোন কবিতা নিয়ে।
১১|
৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১০:১৬
মিরোরডডল বলেছেন:
জুনাপু বলেছে, ব্রেন আর হার্ট নিয়ে ঝুলতেছেন ঘটনা কি?
আমিতো ওখানে একটা মেয়ে দেখতে পাচ্ছি, তাইতো!! ঘটনা কি??
৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:০২
স্প্যানকড বলেছেন:
হ্যালো মেয়ে, কেমন আছো?
কবিরা সব সময় উদিত সূর্য। সব সময় আলো দেয়। ![]()
বানান ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।
মা, মেয়ের গল্প ভালো লেগেছে। মায়েরা এমনই হয়।
নিজের হাজার কষ্ট লুকিয়ে শুধু সন্তানের ভালো হোক ভালো হোক এই দোয়া করে সারাজীবন অতিবাহিত করে।
তোমার মায়ের জন্য দোয়া এবং সালাম রইলো কেমন।
মেয়ে, আমি তো মানুষ দেখছি ! ![]()
ঘটনা কি? ঘটনা জুন আপুকে উল্লেখ করেছি পড়ে নিবে।
ভালো থাকবে মেয়ে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪৪
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। + +
কবিতায় মিথ্যে বলা যায় না, মিথ্যে বললে কবিতা লিখা যায় না।