নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল হাসান

হিমেল হাসান

হিমেল হাসান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস বেচে খাই

২৯ শে মে, ২০১৩ রাত ১:১২

"বিশ্বাস বেচে খাই"



---হিমেল





বড় পাষণ্ড হয়ে গেছি আজকাল,

বিশ্বাস বেচে খাই ।





বাবা মা'র বিশ্বাস,

বোনের বিশ্বাস,

প্রিয় মানুষটির বিশ্বাস ।





বন্ধুর বিশ্বাস,

তা তো ঠাণ্ডা চায়ের মত

এক চুমুকেই নিঃশেষ ।





ভালবাসার কোন দাম নেই আমার কাছে,

ওইসব সস্তা ইমোশনে আজকাল মন ভিজে না।

টাকা চাই টাকা

টাকার গন্ধে পেট ভরি ।





কাড়ি কাড়ি টাকা আছে ওই ছেঁড়াফাটা বস্তাটাতে

তাতেও পোষায় না

আরো চাই, আরো...





টাকার মোহ

প্রিয়জনকে ভুলিয়ে দিয়েছে

সবকিছুতেই টাকা খুঁজি ।





মুক্ত বাতাসে শ্বাস নেইনা অনেকদিন

খোলা আকাশ কি তা আমি ভুলে গেছি

কাঁচা মাটিতে পা দেই নি সেও অনেকদিন হলো

নাড়ির টান এখন আর নেই আমার

স্বার্থের টানে ছুটি ।





টাকার কাছে নিজেকে বিকিয়ে দিয়েছি ।

টাকার সাথে কথা বলি,

টাকার সাথে ঘুমাই,

টাকার স্বপ্ন দেখি ।

আজ টাকাই আমার সব

আমার প্রেম, আমার ভালোবাসা ।





তাই তো,

আমি আজ বিশ্বাস বেচে খাই ।

মানুষের বিশ্বাস-আমার পুঁজি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.