নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে"

হোমো ইরেকটাস

হোমো ইরেকটাস › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারের নির্মমতা এবং গোড়ায় গলদ!

০৮ ই মে, ২০১৪ সকাল ৭:৫০

কেউ কি ভেবেছেন বা জানেন কেন বাংলাদেশের ডাক্তাররা এত নির্মম হয়ে উঠছে? তাদের মানবিকতা কেন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে? ধীরে ধীরে কেন তারা অর্থলোভী, ক্ষমতা লোভী হয়ে উঠছে?



মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে গেলে সাধারণত মেধাবী হতে হয়। যারা অনেক পরিশ্রম করতে পারে তারাই এসব ভার্সিটিতে সুযোগ পায়। কিন্তু প্রচলিত আছে পড়ুয়া স্টুডেন্টরা নির্মম হয় না,এত মারামারি করার মনমানসিকতা তাদের থাকে না। সাধারণ বিশ্ববিদ্যালয় গুলোতে যাদের মারামারিতে লিপ্ত হতে দেখা যায় তাদের বেশিরভাগই অছাত্র,পড়ালেখায় মন নাই,টাকা আর ক্ষমতার চিন্তায় বিভোর।



তবে কি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খারাপ ছাত্ররা ঢুকে পড়ছে? হ্যা,যখন পরীক্ষার আগের দিন রাতে ২ লাখ টাকায় প্রশ্ন আর সমাধান পাওয়া যায় তখন সেটা নিয়ে যে কেউ মেডিকেলে ভর্তি হতে পারে। এক্ষেত্রে টাকা থাকা আবশ্যক। মেধা নয় টাকাই অগ্রাধিকার পায়। কাউকে দেখা যায় কলেজ লাইফে সারা বছর গুন্ডামী করে অবশেষে মেডিকেলে ভর্তি হইছে। তো তারা কি ওইখানে মন দিয়ে পড়বে না গুন্ডামী করবে?

আমাদের তরুন ডাক্তারদের মধ্যেই এই গুন্ডামী করার মানসিকতা বেশী। জনগনের টাকায় খেয়ে তাদেরকেই যথাযথ সম্মান জানাতে অস্বীকৃতি! অবহেলা!



বিড়াল হয়ে বাঘের মত সম্মান কারো প্রাপ্য নয়। ডাক্তারের ক্ষেত্রেও তাইই প্রযোজ্য। নিজের কাজটা ঠিকমতো করলে সম্মান পাবেন।



আর গাছের গোড়া অবহেলায় থাকলে পুরো গাছই নষ্ট হওয়ার আশংকা থাকে। তাই ডাক্তারদের দোষারোপ না করে খারাপ লোকদের মেডিকেলে ঢুকানো বন্ধ করা দরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.