| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথ্যেরা বসন্ত হয়ে আসে আজকাল
অলকানন্দায় মেশে পাতালের অ্যাকেরন।
আজাদীর আহ্বান আজ মিলিয়ে যায় ঝিলমের খুনী স্রোতে,
রূপসী ভূস্বর্গ আজকাল ধর্ষিত, মূর্ছিত।
এখনো এখানে ভূমিসূতারা আসে
অসহ্য বেদনাক্রান্ত হয়ে 'দেবী'র খেতাব পাবার জন্যে,
মেকী বিষাক্ত বর্ষায় স্নান করবার জন্যে।
আজ সবটাই জ্বলছে, সবটাই মরছে
প্লেটোর প্রেম আজ পাতালে পথ খুঁজছে।
জেগে আছে একা ঐ অন্ধ রাত্রি-
যে রাত্রি মিথ্যা বলে না,
যে রাত্রি বলে,
তুমি মিথ্যে হতে পারো
কিন্তু
আমার প্রতীক্ষা অনন্ত সত্য হয়ে বাঁচবে।
সর্বস্বত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল
২|
২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
ঋদভিকা পাল বলেছেন: আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া! মিথস্ক্রিয়া বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টাই থাকবে।
৩|
০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১২
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
৪|
৩১ শে জুলাই, ২০২০ রাত ৮:৫১
বিজন রয় বলেছেন: আপনার নাম দেখে আপনার প্রথম পোস্ট পড়ে গেলাম।
নামটি ব্যতিক্রম।
শুভকামনা রইল।
৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১০
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটি, বিশেষ করে শেষ চারটে চরণ খুবই চমৎকার হয়েছে।
কবিতায় চতুর্থ ভাল লাগা + +।
ব্লগে সুস্বাগতম! শুভ এবং নিরাপদ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় হোক আপনার এ ব্লগ বিচরণ!
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১১
রূপম রিজওয়ান বলেছেন: প্রথম পোস্টেই দুর্দান্ত লিখেছেন! খুব সুন্দর হয়েছে। কবিতায় লাইক++। আপনার জন্য শুভকামনা রইল।
সামুতে থিতু হবার আগ পর্যন্ত আপনার লেখা সরাসরি কেউ প্রথম পাতায় দেখতে পাবে না। অতএব,অন্যরা যেন আপনার ব্লগ পেইজ এবং পোস্টের হদিস পায়,সে জন্য আপনার করণীয় হলো অন্যদের লেখায় সুচিন্তিত মন্তব্য,মতামত কিংবা মূল্যায়ন লিখে আসা,অর্থাৎ মিথস্ক্রিয়া বৃদ্ধি। নতুন ব্লগারদের জন্য সহায়ক হতে পারে এমন কিছু বিষয় সংবলিত পোস্ট আপনি নীল আকাশ ভাইয়ার পেইজে পাবেন। দেখে আসতে পারেন।
হ্যাপি ব্লগিং এবং বিজয় দিবসের শুভেচ্ছা।