| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বরং আজ তুমি অগ্নিহোত্রী* হও, পাঞ্চালী।
তোমার পদ্মপলাশ নেত্রের কাজল হয়ে উঠুক কৃষ্ণপক্ষীয় অমা,
সেই কাজলে অশ্রুরূপা অগ্নি মিলে গড়ে উঠুক নূতন পাতাল প্রবাহ।
আজ তোমার নূতন যজ্ঞে সমিধ* হোক মানবিক প্রতিশোধ।
সে শোধের ইন্ধনে পূর্ণতা পাক তোমার অশ্রুনির্মিত অগ্নি,
ধুয়ে মুছে যাক সব অপ্রেম গাথা।
আজ সম্পূর্ণ হোক পরমা প্রকৃতির আরাধনা।
তোমার শ্যামবর্ণাক্ষরে আজ রচিত হোক নূতন প্রেম পদ্য;
সে প্রেমে রইবে না মিলন,
রইবে শুধুই গালিবমিঞার ব্যর্থ আকুতি।
সেই পদ্যেই আজ যজ্ঞ পূর্ণতা পাক।
আজকের পুণ্য অমাবস্যা জেনে যাক,
তুমি প্রথাগত প্রেম ত্যাগ করলেও
প্রেমের এলিজি আঁকড়ে বেঁচে আছো।
(২৮/১২/২০১৯)
(*অগ্নিহোত্রী- যে প্রতিদিন হোমযজ্ঞ করে
*সমিধ- ইন্ধন)
সর্বস্বত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৮
ঋদভিকা পাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া! চেষ্টা থাকবে!
২|
০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় প্লাস। নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫
ঋদভিকা পাল বলেছেন: অনেক ধন্যবাদ! আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
৩|
০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে শুভকামনা রইলো ।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫
ঋদভিকা পাল বলেছেন: অনেক ধন্যবাদ! রিপ্লাই করতে দেরি হয়ে গেল, আপনার জন্যও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০
রূপম রিজওয়ান বলেছেন: ভালো লিখেছেন। দারুণ লাগলো কবিতাটা।
ব্লগে আরো নিয়মিত হোন।