| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেদিন পৃথিবীতে আলো থাকবে না,
ধৃতরাষ্ট্রের অন্ধচক্ষুর মতো কালো আঁধার গ্রাস করতে চাইবে সমগ্র সৃষ্টি,
প্রমত্ত মেঘের দল দূতিয়ালির কাজে বিরহিণী যক্ষীর অলকাপুরী না গিয়ে ঝরাবে ব্যর্থ-পীড়িত বৃষ্টি,
তুমি সেদিন এসো, ভালোবাসা।
ভগ্নহৃদয়ের নির্বাপিতপ্রায় শিখায় হবে তোমার বরণ,
অশ্রুজলের আকুতিতে নির্মিত হবে তব সিংহাসন।
অন্তরাত্মার আর্তনাদে অভিষিক্ত হবে তুমি।
শ্যামসমান প্রণয়, তোমায় স্বাগতম।
২৩/০৫/১৯
(সর্বসত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
©somewhere in net ltd.