| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাঁচ হাজার বছর আগের এক দ্বিতীয়ার রাতে লিলুয়া হাওয়ায় যখন মাতাল হয়েছিল চরাচর,
যখন অস্থির লাল মেঘেদের আবরণে নিশা হয়ে উঠেছিল বিদিশা,
যখন কোন অজানা দূর থেকে অবিরাম ভেসে আসছিল সদ্য বৃষ্টিভেজা মাটির যৌবনমত্ত গন্ধ,
সে গন্ধে তুমি ছিলে, মহামতি কর্ণ!
সোমরসের চেয়েও মাতাল সে গন্ধ
ধূপের নিবেদনের চেয়েও পবিত্র সে সৌরভ।
সে গন্ধে ছিল তোমার প্রথম মত্ত যৌবন, সূর্যপুত্র!
পাঁচ হাজার বছর আগের যে রাতে প্রকৃতি মৌনব্রত ভঙ্গ করেছিল,
যে রাতে নটরাজের তাণ্ডবে প্রকৃতি হয়েছিল লীন
পার্বতীর লাস্যের সৃষ্টি ফেলে শিব তাণ্ডবের ধ্বংস নেশায় দিশেহারা হয়েছিল বিশ্ব,
উঠেছিল প্রলয় ঝড়,
সে রাতে অকালবোধন হয়েছিল এই যাজ্ঞসেনী কৃষ্ণার।
জাগ্রত হয়েছিল প্রেমিকা পাঞ্চালী।
অর্জুনে সমর্পিত হৃদয় সে রাতে গুমরে মরেছিলো তৃষ্ণায়, যন্ত্রণায়;
হাহাকারে, বেদনায়।
ঠিক সে ক্ষণে,
ঠিক সেই তৃষ্ণাজর্জর লগ্নে
পৃথিবী আমায় অর্ঘ্য দিলো।
সে অর্ঘ্যে ছিল মহুয়া ফুলের মাতাল সুবাস।
সে ছিল তোমারই নিবেদন, বঞ্চিত পার্থ!
চিনতে পারিনি,
তাই বরমাল্য অর্পিত হয়েছে ধনঞ্জয় কণ্ঠে;
জীবন সোঁপেছি সেই করকমলে।
প্রাপ্যে তোমায় দিয়েছি শুধুই লাঞ্ছনা, দয়িত।
প্রিয়তম,
পাঁচ হাজার বছর পরের এক রাতে আজ বলছি-
পাঞ্চালীর প্রতীক্ষা আজও অনিঃশেষ,
অগ্নিপুত্রীর শুচিপ্রেম আজও অনিবেদিত।
স্বাগতম তোমায়, অনিন্দ্য।
(সর্বস্বত্ত্ব সংরক্ষিত: @ঋদভিকা পাল)
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৬
ঋদভিকা পাল বলেছেন: শব্দের অলংকার বিভিন্নভাবে ব্যবহার করার প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে আমার।
অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এবং আপনি তা সফলভাবেই করছেন।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
ভ্রমরের ডানা বলেছেন: চরিত্র গুলো বোঝার জন্যে কি মহাভারত পড়ব নাকি রামায়ন?
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬
ঋদভিকা পাল বলেছেন: দ্রৌপদী বা পাঞ্চালি, কর্ণ, অর্জুন- এঁরা মহাভারতের চরিত্র।
৪|
২৮ শে মার্চ, ২০২০ রাত ৯:১১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ লাগলো।
++
পোস্টে দ্বিতীয় লাইক।
শুভেচ্ছা রইল।
৫|
১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৪
দজিয়েব বলেছেন: অসাধারণ। অনুসরণ না করে পারছিনা!
২০ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৯
ঋদভিকা পাল বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহ দানের জন্য!
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শব্দের কারুকার্যে পাঠককে চমৎকৃত করার মত ভাব প্রকাশ হয়েছে।